মুম্বই থেকে রাজস্থান, নাম বদলেও কী ভাবে পুলিশের জালে ধরা পড়ে গেলেন বিলবোর্ডকাণ্ডের অভিযুক্ত

পুলিশের চোখকে ফাঁকি দিতে মাত্র তিন দিনেই মুম্বই থেকে গুজরাত হয়ে রাজস্থানে পৌঁছে গিয়েছিলেন। তবে বার বার ঠিকানা বদলেও শেষরক্ষা হল না মুম্বইয়ে বিলবোর্ড ভেঙে ১৬ জনের মৃত্যুর ঘটনায় অন্যতম অভিযুক্ত ভবেশ ভিন্ডের। মুম্বইয়ের ঘাটকোপারে যে সংস্থা ওই বিলবোর্ডটি বসিয়েছিল, তার মালিক ভবেশকে বৃহস্পতিবার রাজস্থানের উদয়পুর থেকে গ্রেফতার করে পুলিশ।Read More →

সন্দেশখালিতে থেকেই এ বার তদন্ত করবে সিবিআই, শাহজাহানের ডেরায় খোলা হল অস্থায়ী ক্যাম্প অফিস

সন্দেশখালি নিয়ে যাবতীয় অভিযোগ শুনতে এ বার সেখানেই অস্থায়ী শিবির বা ক্যাম্প অফিস তৈরি করল সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, সন্দেশখালিতে থেকেই এ বার তদন্ত করবেন তাদের আধিকারিকেরা। ইতিমধ্যেই সিবিআইয়ের কাছে সন্দেশখালি নিয়ে যে অভিযোগগুলি জমা পড়েছে, সেগুলি খতিয়ে দেখার কাজ হবে ওই অস্থায়ী শিবিরে। এর পাশাপাশি সেখানে অভিযোগকারীদেরRead More →

আইপিএলের প্লে-অফে নিশ্চিত দুই, বাকি দুই জায়গার জন্য লড়াইয়ে পাঁচ দল, অঙ্ক কী?

আইপিএলের প্লে-অফে জায়গা নিশ্চিত করে ফেলেছে কলকাতা নাইট রাইডার্স এবং রাজস্থান রয়্যালস। প্লে-অফে ওঠার দৌড় থেকে ছিটকে গিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স, পঞ্জাব কিংস এবং গুজরাত টাইটান্স। বাকি পাঁচটি দল লড়াই করছে প্লে-অফের দু’টি জায়গার জন্য। লিগের লড়াইয়ে এক নম্বর জায়গায় কেকেআরের শেষ করা নিশ্চিত। কারণ কোনও দলের পক্ষেই আর ১৯ পয়েন্টেRead More →

লোকালের যাত্রীদের জন্য নতুন দিন নিয়ে এল রেল, ঘরে বসে সুবিধার পরিষেবা চালু হয়ে গেল গোটা দেশে

অনলাইনে এখন আরও সহজেই ট্রেনের অসংরক্ষিত টিকিট কাটা যাবে। ইউটিএস (আনরিজ়ার্ভড টিকিট বুকিং সিস্টেম) অ্যাপের মাধ্যমে যে কোনও জায়গায় বসে কাটা যাবে ট্রেনের টিকিট। স্টেশন থেকে ২০ কিলোমিটারের বেশি দূরত্বের কোনও জায়গা থেকে টিকিট কাটলেও সমস্যা নেই। এত দিন ২০ কিলোমিটারের যে সীমাবদ্ধতা ছিল, তা তুলে নিল পূর্ব রেল। ফলেRead More →

অভিজিৎকে এখন বিরক্ত নয়, তদন্তে স্থগিতাদেশ দিল হাই কোর্ট, ভোট মিটলে আবার শুনানি

একাধিক অভিযোগে এফআইআর দায়ের হয়েছিল তাঁর বিরুদ্ধে। প্রাক্তন বিচারপতি তথা তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় এফআইআর খারিজ চেয়ে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। সেই মামলায় তাঁকে রক্ষাকবচ দিল আদালত। হাই কোর্ট জানিয়েছে, ভোট না মেটা পর্যন্ত অভিজিৎকে বিরক্ত করা যাবে না। তাঁর বিরুদ্ধে তদন্তও করতে পারবে না পুলিশ। তবে ঘটনার তদন্তRead More →

মালদহে বজ্রপাতে মৃত্যু ১১ জনের, মৃতদের পরিবারকে দু’লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণা জেলা প্রশাসনের

মালদহে বজ্রপাতে মৃত্যু ১১ জনের। মৃতদের মধ্যে তিন নাবালক ও দুই যুবক রয়েছেন। ঝড়বৃষ্টি দেখে আমবাগানে আম কুড়োতে গিয়েছিলেন তাঁরা। সেই সময় বজ্রপাতে তাঁদের মৃত্যু হয় বলে খবর স্থানীয় সূত্রে। মৃতদের মধ্যে এক প্রৌঢ়াও রয়েছেন। ঝড়ের সময় জমিতে ধান কাটতে গিয়ে মৃত্যু হয় তাঁর। মৃতদের পরিবারকে দু’লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়াRead More →

টানা চার ম্যাচে হার! প্লে-অফে উঠেও অস্বস্তিতে রাজস্থান, ৫ উইকেটে জিতল পঞ্জাব

প্রথমে ব্যাট করে রাজস্থান রয়্যালস তোলে মাত্র ১৪৪ রান। ব্যাট হাতে রিয়ান পরাগ ছাড়া কেউ সে ভাবে নজর কাড়তে পারেননি। সেই রান তুলতে অসুবিধা হয়নি পঞ্জাবের। সহজেই জেতেন স্যাম কারেনরা। ৫ উইকেট হাতে নিয়ে ম্যাচ জিতলেন তাঁরা। পঞ্জাবের সামনে লক্ষ্য সহজ থাকলেও তা তুলতে ১৯তম ওভার পর্যন্ত খেলতে হয়। রাজস্থানেরRead More →

‘হামলা বন্ধ হোক গাজ়ায়’, ইজ়রায়েলকে বার্তা রাষ্ট্রপুঞ্জ নিরাপত্তা পরিষদ এবং ইউরোপীয় ইউনিয়নের

গাজ়া ভূখণ্ডে অবিলম্বে সেনা অভিযান বন্ধ করার জন্য বুধবার রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদ কড়া বার্তা দিল ইজ়রায়েলকে। মঙ্গলবার অবরুদ্ধ গাজ়ায় ইজ়রায়েলি সেনার হামলার শিকার হয়েছিলেন রাষ্ট্রপুঞ্জের দুই আধিকারিক। তার পরেই এই বার্তা এসেছে নিরাপত্তা পরিষদের তরফে। সাধারণ প্যালেস্টাইনি নাগরিকদের নিধন চলছে গত সাত মাস ধরেই। গাজ়া ভূখণ্ডে মঙ্গলবার আক্রান্ত হন রাষ্ট্রপুঞ্জRead More →

বারাণসীতে কৌতুকশিল্পীর মনোনয়ন বাতিল কমিশনের, মোদীর বিরুদ্ধে লড়তে পারছেন না রঙ্গীলা

বারাণসী কেন্দ্রে নির্দল প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দিয়েছিলেন কৌতুকশিল্পী শ্যাম রঙ্গীলা। কিন্তু বুধবার তাঁর মনোনয়ন বাতিল করে দেয় নির্বাচন কমিশন। আর তার পরেই কমিশনকে তোপ দেগে রঙ্গীলার অভিযোগ, “গণতন্ত্রকে হত্যা করা হয়েছে।” প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাচনভঙ্গি এবং শারীরিক অঙ্গভঙ্গি হুবহু নকল করে শিরোনামে এসেছিলেন রঙ্গীলা। সেই রঙ্গীলাই সম্প্রতি মোদীর বিরুদ্ধেRead More →

গুলি খাওয়া স্লোভাকিয়ার প্রধানমন্ত্রীকে ধরে গাড়িতে তুলছেন নিরাপত্তারক্ষীরা, প্রকাশ্যে এল সেই ভিডিয়ো

আততায়ী হামলার শিকার হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো। বুধবার সে দেশের রাজধানী ব্রাতিশ্লোভার ১০০ মাইল উত্তর-পূর্বে হ্যান্ডলোভা শহরে ‘হাউস অফ কালচার’ ভবনে তাঁকে নিশানা করে গুলি চালায় এক হামলাকারী। স্লোভাকিয়ার টিভি চ্যানেল ‘টিএ ৩’-এর খবর অনুযায়ী, প্রধানমন্ত্রী ফিকোর দেহে চারটি গুলি লেগেছে। একটি গুলি সরাসরি আঘাত হেনেছেRead More →