বাংলাদেশ থেকে আসা মুসলিমরা সাম্প্রদায়িক

বাংলাদেশ থেকে আসা মুসলিমদের নিয়ে ফের বিতর্কিত মন্তব্য করলেন অসমের মন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা , অসমের সংস্কৃতি বিরোধীদের ভোটে জিতে বিধায়ক হতে চান না বলেও জানিয়েছেন বিশ্বশর্মা। সম্প্রতি অসমের (Assam) এনআরসি তালিকায় গলদ আছে বলে জানিয়েছিল সে রাজ্যের সরকার। সংশোধিত নাগরিকত্ব আইন (CAA) ও এনআরসি (NRC) প্রসঙ্গে বলতে গিয়ে বুধবার হিমন্তRead More →

রথযাত্রা রুখতে মামলা হল কলকাতা হাইকোর্টে

একুশের নির্বাচনের কথা মাথায় রেখে এমাসে রাজ্যজুড়ে ৫টি ‘পরিবর্তন রথযাত্রা’-র আয়োজন করেছে বিজেপি।আগামী শনিবার নবদ্বীপ থেকে ওই রথযাত্রার সূচনা করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। তার আগেই রথযাত্রা রুখতে মামলা হল কলকাতা হাইকোর্টে। রথ রুখতে কলকাতা হাইকোর্টে(Calcutta High Court) একটি মামলা করলেন আইনজীবী রামাপ্রসাদ সরকার। মামলায় যুক্তি দেখানো হয়েছে,Read More →

আইপিএলে সবচেয়ে বেশি আয় ধোনির, স্যালারি শুনলে চমকে যাবেন

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও আইপিএল সার্কিটে তিনি এখনও ‘হট কেক’৷ ২০২১ আইপিএলে ১৫ কোটির মহেন্দ্র সিং ধোনিকে ধরে রেখেছে চেন্নাই সুপার কিংস৷ এর ফলে চতুর্দশ সংস্করণের স্যালারি নিয়ে আইপিএল থেকে ধোনির আয় ছাপিয়ে গিয়েছে দেড়শো কোটি৷ আইপিএলের ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে ১৫০ কোটির মাইলস্টোন টপকে গেলেন মাহি৷ চতুর্দশ আইপিএলে ধোনিরRead More →

BREAKING: ১২ ফেব্রুয়ারি থেকে স্কুল খোলার ভাবনা রাজ্যের

চলতি মাসের ১২ ফেব্রুয়ারি থেকেই স্কুল খোলার ভাবনা রাজ্যের। নবম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত স্কুল খোলার কথা ভাবছে রাজ্য। মঙ্গলবার একথা জানালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তবে স্কুলে কোভিড বিধি মেনে চলতে হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। তবে এখনই প্রাথমিক বিভাগ খোলা হচ্ছে না বলে জানানো হয়েছে। উল্লেখ্য, দেশের পাশাপাশি এরাজ্যেওRead More →

আগামীবছরও হবে কলকাতায় বইমেলা,জানাল আয়োজক কমিটি

শহরে চলছে ‘বইমেলা ২০২১’৷ শেষ হবে আগামী ৩ ফেব্রুয়ারি৷ তার আগেই পরের বছরের বই মেলার প্রস্তুতি শুরু করে দিয়েছে আয়োজক কমিটি ৷ যা বই প্রেমীদের জন্য সুখবর৷ করোনার জেরে পিছিয়ে গিয়েছে কলকাতা বই মেলা (kolkata Book Fair)৷ কিন্তু বইপ্রেমী মানুষের কথা ভেবে, বই পাড়ার বহু প্রকাশক এগিয়ে এসে আয়োজন করেছেRead More →

সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণের আরজি, কেন্দ্রকে নোটিশ সুপ্রিম কোর্টের

সোশ্যাল মিডিয়ায় (Social media) যথেচ্ছ ভুয়ো খবর ও বিদ্বেষমূলক মন্তব্য ছড়িয়ে পড়ছে। তাই ফেসবুক (Facebook), টুইটারের (Twitter) মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে নিয়ন্ত্রণের জন্য আইন দরকার। এই মর্মে আরজি জমা পড়েছিল সুপ্রিম কোর্টে (Supreme Court)। তারই পরিপ্রেক্ষিতে সোমবার কেন্দ্র ও অন্য কর্তৃপক্ষকে নোটিশ পাঠাল শীর্ষ আদালত। আরজিতে বলা হয়েছে, ভুয়ো খবরRead More →

বরফপাতের মধ্যেই ভূমিকম্প, সাতসকালে কেঁপে উঠল গ্যাংটক-সহ সিকিম

ফেব্রুয়ারির গোড়াতেও দেশজুড়ে শীতের ঝোড়ো ইনিংস অব্যাহত। সিকিম-সহ হিমালয়ের পাদদশের রাজ্যগুলিতে তুষারপাতে বিরাম নেই। তারই মধ্যে মঙ্গলবার সকালে তার দোসর হল ভূমিকম্প (Earthquake)। সাতসকালে ৪.৯ মাত্রার কম্পনে কেঁপে উঠল সিকিম (Sikkim), কম্পন অনুভূত হল হিমালয়ের অপর প্রান্ত তাজিকিস্তানেও। সিকিম সংলগ্ন এলাকায় নেমেছে ধস। ক্ষয়ক্ষতির খবর এখনও তেমন না পাওয়া গেলেও,Read More →

মাঝআকাশে রাজ্য পুলিশের ডিজি’র বিমানে বিভ্রাট, দমদম বিমানবন্দরে জরুরি অবতরণ

কলকাতা থেকে বাগডোগরাগামী বিমানে বিভ্রাট। উড়ানের পর বিমানে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। তবে সঙ্গে সঙ্গে তা নজরে আসায় বড় বিপদ এড়ানো গিয়েছে। যাত্রীদের জন্য বিশেষ বিমানের ব্যবস্থা করে পাঠানো হয় গন্তব্যে। দমদম বিমানবন্দর (Dumdum Airport) সূত্রে খবর, এই বিমানে ছিলেন রাজ্য পুলিশের প্রাক্তন ডিজি তথা বর্তমান নিরাপত্তা উপদেষ্টা সুরজিৎ করপুরকায়স্থ,Read More →

নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রকের, ইন্টারনেট বন্ধই থাকছে দিল্লির তিনটি সীমায়

আপাতত ইন্টারনেট বন্ধই থাকছে দিল্লির তিনটি সীমায়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নতুন নির্দেশিকা অনুযায়ী, ২ ফেব্রুয়ারি রাত এগারোটা পর্যন্ত দিল্লি তিনটি সীমা-সিংঘু, গাজীপুর এবং টিকরি সীমায় বন্ধ থাকবে ইন্টারনেট। গত সপ্তাহেই দিল্লি সংলগ্ন ওই তিন সীমানার ইন্টারনেট সাময়িক ভাবে বন্ধ রাখতে নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। ২৯ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি রাত এগারোটাRead More →

ভিওয়ান্ডিতে গোডাউন ভেঙে মৃত্যু একজনের, আহত ৬ জন

মহারাষ্ট্রের থানে জেলার ভিওয়ান্ডি শহরে গোডাউন ভেঙে ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে প্রাণ হারালেন একজন। গোডাউন ভেঙে পড়ার ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন। সোমবার সকাল ১০.৩০ মিনিট নাগাদ মানকোলি নাকার কাছে ভিওয়ান্ডির হরিহর কম্পাউন্ডে অবস্থিত একটি একতলা গোডাউন হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। খবর পাওয়া মাত্রই উদ্ধারকাজের জন্য ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, দমকলRead More →