এগিয়ে বাংলা, সময়ের আগেই লক্ষ্যপূরণ, ১২ হাজার কোটির মদ বিক্রি করে নজির রাজ্যের।

শিল্প বিহীন রাজ্যে বেশ কয়েক বছর ধরেই রাজ্যের রোজগারের নির্ভরযোগ্য সংস্থা হয়ে উঠেছে আবগারি দফতর। রাজ্যকোষে এই দফতরের অবদান অনস্বীকার্য। এবারও সেই ঐতিহ্য ধরে রাখল রাজ্যের আবগারি দফতর। তিন মাস বাকি থাকতেই চলতি অর্থবর্ষে ১২ হাজার কোটির লক্ষ্যমাত্রা পূরণ করে ফেলল তারা। গত কয়েক বছর ধরেই ভাল কাজ করছে রাজ্যেরRead More →

ফোনে আড়িপাতাকাণ্ডে সুপ্রিম কোর্টে ধাক্কা খেল রাজ্য সরকার, লোকুর কমিশনের তদন্তে স্থগিতাদেশ।

ফোনে আড়িপাতাকাণ্ডে সুপ্রিম কোর্টে ধাক্কা খেল রাজ্য সরকার। আড়িপাতাকাণ্ডে রাজ্য যে তদন্ত কমিশন গঠন করেছিল, তার উপর স্থগিতাদেশ দিল দেশের সর্বোচ্চ আদালত। ইতিমধ্যেই আড়িপাতাকাণ্ডে তদন্তের জন্য বিশেষ দল বা সিট গঠন করেছে সুপ্রিম কোর্ট। তিন সদস্যর এই প্যানেল তৈরি করা হয়েছে। তারা তদন্ত করছে। সেখানে আবার সমান্তরালভাবে রাজ্যের তদন্তের কোনওRead More →

‘নবান্ন ঘেরাও হবে, নবান্নের ১৪ তলা অবধি কিষাণ মার্চ হবে’, সিঙ্গুর থেকে বড়ো ঘোষণা বিজেপির রাজ্য সভাপতির।

সিঙ্গুর থেকেই নবান্ন অভিযানের কথা ঘোষণা করলেন বিজেপির রাজ্য সভাপতি। বৃহস্পতিবার রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানান, ২২ থেকে ২৪ ডিসেম্বর ব্লকে ব্লকে বিডিও অফিসে বিক্ষোভ দেখাবে কিষাণ মোর্চা। ৫ থেকে ১০ জানুয়ারি জেলায় জেলায় কিষাণ মার্চের পরিকল্পনা রয়েছে তাঁদের। ১০ জানুয়ারির মঞ্চ থেকেই নবান্ন অভিযানের দিনক্ষণ ঘোষণা করবে পদ্মশিবির। এদিনRead More →

প্রতারকে ছেয়ে গেছে রাজ্য, এবার বন্ধ জীবন বিমা পলিসি চালু করে দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকার প্রতারণা।

বন্ধ হয়ে যাওয়া জীবন বিমা প্রকল্প চালু করিয়ে দেওয়ার নাম করে কয়েক লক্ষ টাকার প্রতারণার অভিযোগ উঠল। এই ঘটনায় একজনকে গ্রেফতারও করেছে পুলিশ। ৬৭ বছর বয়সি এক বৃদ্ধের অভিযোগের ভিত্তিতে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ ঈশ্বর দাস নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার ধৃতকে আদালতে তোলা হবে। সল্টলেকের বাসিন্দা ওই বৃদ্ধRead More →

মমতার ভ্রাতৃবধূ সমাজকর্মী কাজরী কিভাবে হলেন কয়েক কোটির সম্পত্তির মালিক, জানতে চেয়ে মামলা হাইকোর্টে।

এবার পুরভোটে তৃণমূলের প্রার্থী তালিকায় অন্যতম চমক ছিল মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভ্রাতৃবধূর নাম। ৭৩ নম্বর ওয়ার্ডের প্রার্থী হয়েছেন মমতার ভ্রাতৃবধূ কাজরী বন্দ্যোপাধ্যায়। পুরোদমে নিজের ওয়ার্ডে প্রচারও চালাচ্ছেন তিনি। ভোটের আগেই আদালতে মামলা হল সেই কাজরী বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। নিজেকে সমাজকর্মী বলে পরিচয় দেওয়া কাজরী কী ভাবে কয়েক কোটি টাকার সম্পত্তির মালিকRead More →

কলকাতার পুরভোট মিটতেই বিজেপির নতুন রাজ্য কমিটি ঘোষণার সম্ভাবনা, হতে পারে বড়সড় রদবদল।

২১ ডিসেম্বরের পর বিজেপির রাজ্য কমিটি ঘোষণা হতে পারে। নতুন রাজ্য সভাপতি নিয়োগের পর রাজ্য কমিটি গঠন হয়। সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি হয়েছেন বেশ কয়েক মাস হতে চলল। এখনও নতুন কমিটি তৈরি হয়নি। দলের অন্দরেই কানাঘুষো শোনা যাচ্ছে, রাজ্য বিজেপিতে এখন একাধিক ‘দল’। সবপক্ষকে সন্তুষ্ট রাখতে হিমশিম খাচ্ছে কেন্দ্রীয় নেতৃত্ব।Read More →

পুরভোটে কোনও বাধা এলে রাজ্য অচল হবে, হঁশিয়ারি বঙ্গ বিজেপির।

পুরভোটে কোনও রকম বাধা পেলে কলকাতা অচল করে দেওয়া হবে। বৃহস্পতিবার সিঙ্গুরের ধরনা মঞ্চ থেকে একযোগে এমনই হুঁশিয়ারি হাঁকলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। সিঙ্গুরে দাঁড়িয়ে সুকান্ত মজুমদার বলেন, ” এখন কলকাতা পুরনিগমে মারামারি করে ভোট লুঠ করতে চায়। সমস্ত বিধায়করা লোক জড়ো করে রাস্তায়Read More →

সরকারি আধিকারিকের সই জাল করে সাংসদ-বিধায়কদের টাকা আত্মসাতের চেষ্টা, গ্রেফতার অভিযুক্ত আরিজুল শেখ।

প্রথমে সরকারি আধিকারিকের সই জাল। তারপর ভুয়ো মেইল বানিয়ে সাংসদ, বিধায়কদের ফান্ডের টাকা আত্মসাতের অভিযোগ উঠল ব্যক্তির বিরুদ্ধে। ঘটনায় গ্রেফতার অভিযুক্ত। বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার বাদুড়িয়া এলাকার ঘটনা। অভিযুক্তের নাম আরিজুল শেখ। অভিযোগ, আরিজুল উত্তর ২৪ পরগনার ভূমি ও ভূমি সংস্কার দফতরের প্ল্যানিং অফিসারের সই জাল ও ওই আধিকারিকের নামেRead More →

কলকাতায় বহিরাগতদের অনুপ্রবেশ ঘটছে। হাইকোর্ট বিষয়টি নজরে রাখুক দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।

বাইরে থেকে লোক এনে নকল অধার কার্ড দিয়ে কলকাতায় রাখা হচ্ছে। এমন অভিযোগ রাজ্য সরকারের বিরুদ্ধে আগেও করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপির তরফেও বারবার অভিযোগ করা হয়েছে এলাকার লোককে ভোটদানে বাধা দেওয়া হয়েছে। কলকাতায় আর ৪ দিন পরেই পুরভোট। তার আগে ফের একবার রাজ্য সরকারকে নিশানা করলেন শুভেন্দু অধিকারী।Read More →

বেহালার ১২০ নম্বর ওয়ার্ডে বিজেপির হোর্ডিং, পতাকা ছেড়ার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।

পুরভোটের আর ৪ দিন বাকি। করোনা বিধি মেনেই তাই পুরোদমে চলছে প্রচার। এই পরিস্থিতিতে, বেহালার ১২০ নম্বর ওয়ার্ডে বিজেপির হোর্ডিং, পতাকা ছেড়ার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনায়, থানায় লিখিত অভিযোগ জানানোর পাশাপাশি, নির্বাচন কমিশনেও অভিযোগ দায়ের করেছেন বিজেপি প্রার্থী উজ্জ্বল বড়াল। ১২০ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী উজ্জ্বল বড়ালRead More →