১ নভেম্বরই করোনার ভ্যাকসিন বাজারে আনছে আমেরিকা! ভোটের আগে ‘চমক’ ট্রাম্পের

‘শত্রু’ দেশ রাশিয়া ইতিমধ্যেই করোনার (CoronaVirus) প্রতিষেধক বাজারে এনে ফেলেছে। ভ্যাকসিন তৈরির দৌড়ে অনেকটা এগিয়েছে অক্সফোর্ড এবং অ্যাস্ট্রোজেনেকা। তাই আর দেরি করতে চান না মার্কিন প্রেসিডেন্ট ডোলান্ড ট্রাম্প। তাছাড়া সামনেই আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন। আর এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্র করোনা এবং অর্থনীতি দুই দিক থেকেই বেশ চাপে। তাই মার্কিন প্রেসিডেন্ট এবারRead More →

পশ্চিমবঙ্গে কমেছে আত্মহত্যার সংখ্যা, জানাল NCRB রিপোর্ট

রাজ্যে কমেছে আত্মহত্যার সংখ্যা। ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর রিপোর্টে উঠে এসেছে এই তথ্য। সেই তুলনায় অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র ও বিশেষ করে ঝাড়খণ্ডের আত্মহত্যার গ্রাফ অনেকটাই ঊর্ধ্বমুখী। ২০১৯ সালের এনসিআরবি রিপোর্ট অনুযায়ী, ২০১৮ সালে এই রাজ্যে আত্মহত্যার সংখ্যা ছিল ১৩ হাজার ২৫৫। গত বছর তা কমে হয় ১২ হাজার ৬৬৫। সেইRead More →

পিরামিডের দ্বিগুণ আকারের গ্রহাণু ধেয়ে আসছে পৃথিবীর দিকে, জানাল নাসা

আবারও পৃথিবীর দিকে ধেয়ে আসছে একটি গ্রহাণু। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা (NASA) তাদের ওয়েবসাইটে জানিয়েছে, মিশরের গিজার গ্রেট পিরামিডের আকারের চেয়ে দ্বিগুণ বড় এই গ্রহাণু আগামী রবিবার ভারতীয় সময় দুপুর সাড়ে তিনটে নাগাদ পৃথিবীর ঘা ঘেঁষে চলে যাবে। নাসা আরও জানিয়েছে, এই গ্রহাণুটির উচ্চতা প্রায় ৮৮৬ ফুট। এই গ্রহাণুরRead More →

দৈনিক সংক্রমণে ফের রেকর্ড! দেশে একদিনে করোনার কবলে প্রায় ৮৪ হাজার

এক কথায় লাগামহীন। দেশে করোনা সংক্রমণের গতি পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে। দৈনিক সংক্রমণের সংখ্যাটা এবার পেরিয়ে গেল ৮০ হাজারের গণ্ডিও। বুধবার রেকর্ড গড়ে একদিনে সংক্রমিত হলেন প্রায় ৮৪ হাজার মানুষ। সংক্রমণের রেকর্ডের পাশাপাশি উদ্বেগজনক হারে বেড়েছে মৃতের সংখ্যাও। বৃহস্পতিবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়াRead More →

সরকারের বেঁধে দেওয়া দামে বিক্রি হচ্ছে আলু? বাজার পরিদর্শনে ইবি আধিকারিকরা

একে করোনা পরিস্থিতিতে প্রায় বেশিরভাগ মানুষেরই আয় কমেছে। তারই মাঝে হু হু করে বাড়ছে আলুর দাম। স্বাভাবিকভাবে বাজারের ব্যাগ নিয়ে বেরলেই হাতে ছেঁকা লাগছে মধ্যবিত্তের। এই পরিস্থিতিতে আলুর দাম নিয়ন্ত্রণে আসরে নেমেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তবে তা সত্ত্বেও নাভিশ্বাস আমজনতার। তাই এবার আলুর দাম সরেজমিনে খতিয়ে দেখতে বাজারRead More →

হ্যাক হয়ে গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্যক্তিগত ওয়েবসাইটের টুইটার অ্যাকাউন্ট

হ্যাক হয়ে গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi) নিজস্ব ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপের টুইটার অ্যাকাউন্ট। টুইটারের (Twitter) পক্ষ থেকে ঘটনার সত্যতা স্বীকার করে নেওয়া হয়েছে। কীভাবে এই ঘটনা ঘটল। তা খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে। টুইটারে narendramodi_in নামে প্রধানমন্ত্রীর ওয়েবসাইট ও মোবাইল অ্যাপের এই অ্যাকাউন্টটি রয়েছে। ফলোয়ার্সের সংখ্যা ২৫ লক্ষেরওRead More →

এটিএম জালিয়াতি রুখতে গ্রাহকদের জন্য নতুন সুবিধা ঘোষণা করল SBI

যতদিন যাচ্ছে, বাড়ছে এটিএম জালিয়াতি। গ্রাহকদের চোখে ধুলো দিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে দুষ্কৃতীরা। এবার এই জালিয়াতি রুখতে বদ্ধপরিকর স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (SBI)। গ্রাহকদের অর্থ যাতে সুরক্ষিত থাকে এবং এটিএম থেকে যাতে অজান্তেই তাঁদের অর্থ উধাও না হয়ে যায়, তার জন্য নয়া ফিচার আনল এসবিআই। টুইট করে এসবিআইRead More →

এই ক্লাবের সঙ্গেই পাঁচ বছরের চুক্তি করতে চলেছেন মেসি, দাবি স্প্যানিশ সংবাদমাধ্যমের

লিওনেল মেসির (Lionel Messi) ভবিষ্যত কী?‌ আর কয়েকদিনের মধ্যেই চিত্রটা সামনে চলে আসবে। প্রিয় বার্সেলোনাতেই থাকবেন মেসি, নাকি যোগ দেবেন ইউরোপের কোনও ক্লাবে?‌ এই জল্পনাই এখন ঘুরে বেড়াচ্ছে চারিদিকে। এর মধ্যেই স্পেন–সহ ইউরোপের একাধিক সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ম্যাঞ্চেস্টার সিটির (Manchester City) চুক্তি পছন্দ হয়েছে মেসির এবং তাঁদের নাকি তিনিRead More →

এবার শহরাঞ্চলেও ১০০ দিনের কাজ! কর্মহীনদের পাশে দাঁড়াতে নয়া ভাবনা কেন্দ্রের

করোনার ঠেলায় বেসামাল অর্থনীতি। কাজহারা বহু মানুষ। গ্রাম থেকে শহর সর্বত্রই একই ছবি। ঘরে হাঁড়ি চড়ছে না দিন আনা দিন খাওয়া মানুষজনের। এবার শহরে থাকা সেই কাজহারা মানুষগুলোর কর্মসংস্থান করতে চলেছে কেন্দ্র সরকার। শহরাঞ্চলেও বেকারদের পাশে দাঁড়াতে চাকরির প্রকল্প এনআরইজিএ-র (NREGA) প্রসার ঘটানোর পরিকল্পনা করছে মোদি সরকার। আপাতত বড় শহরেRead More →

আমলাদের দক্ষতা বৃদ্ধির জন্য ‘কর্মযোগী’ প্রকল্পে অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার

বুধবার ‘কর্মযোগী’ প্রকল্পে (Mission Karmayogi) অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। জানা গিয়েছে, আমলাদের দক্ষতা বৃদ্ধির জন্য এই প্রকল্প। যা তাঁদের ভবিষ্যতে সাহায্য করবে বলে মনে করা হচ্ছে। এদিন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর (Prakash Javadekar) এক সাংবাদিক বৈঠকে এই প্রকল্পকে ‘‘সরকারের সবথেকে বড় মানবসম্পদ ও উন্নয়ন সংক্রান্ত সংস্কার’’ বলে দাবি করেন। এইRead More →