রাজ্যে নিপা ভাইরাস নিয়ে ছড়াচ্ছে উদ্বেগ! কোন লক্ষণ দেখে সতর্ক হবেন, সংক্রমণ এড়াবেন কী ভাবে?

পশ্চিমবঙ্গে নিপা ভাইরাসের খোঁজ! উত্তর ২৪ পরগনার বারাসতের দুই নার্সকে এই ভাইরাসে আক্রান্ত সন্দেহে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। প্রাথমিক ভাবে তাঁরা এই ভাইরাসে আক্রান্ত বলেই সন্দেহ। তবে বিষয়টি পুরোপুরি নিশ্চিত হতে পুণেতে নমুনা পাঠানো হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, দু’জনের অবস্থা সঙ্কটজনক। ভেন্টিলেশনে রেখে তাঁদের চিকিৎসা চলছে। কী এই নিপা ভাইরাস?Read More →

ছোটবেলায় বাবার কাছে গিয়ে রোজ কাঁদতেন হর্ষিত, সফল হতে সাহায্য করেছেন রোহিত-কোহলি, কঠিন সময় নিয়ে মুখ খুললেন রানা

এক বছর আগে অভিষেক হওয়ার পর থেকে ভারতের সাদা বলের ক্রিকেটে নিয়মিত খেলেন তিনি। তিনটি ফরম্যাটেই খেলে ফেলেছেন। তবু এখনও প্রায়শই সমালোচনার মুখে পড়তে হয় তাঁকে। কোচ গৌতম গম্ভীরের পছন্দের বোলার বলে সুযোগ পাচ্ছেন, এমন অভিযোগ ওঠে। সেই হর্ষিত রানা মুখ খুললেন জীবনের কঠিন অধ্যায় নিয়ে। পাশাপাশি জানিয়েছেন, কী ভাবেRead More →

মাঠেই বাবরের সঙ্গে তর্ক! ঠিক কী কথা হয়েছিল, জানালেন স্মিথ, মুখ খুললেন দু’দিন পর

সত্যিই কি মাঠে ঝগড়া হয়েছিল স্টিভ স্মিথ ও বাবর আজ়মের? বিগ ব্যাশ লিগের ম্যাচে স্মিথের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় করতে দেখা গিয়েছিল বাবরকে। দুই ক্রিকেটারের মধ্যে কী কথা হয়েছিল, তা জানালেন স্মিথ। ঘটনার দু’দিন পরে মুখ খুললেন তিনি। ব্রিসবেন হিটের বিরুদ্ধে সিডনি সিক্সার্সের ম্যাচের আগে ধারাভাষ্যকারদের সঙ্গে কথা বলছিলেন স্মিথ।Read More →

বাসে ওঠার আগে মেজাজ হারালেন যশস্বী, চড় মারতে গেলেন জুরেলকে! ভারতীয় শিবিরে নতুন অশান্তি?

এক দিনের ক্রিকেটে প্রথম একাদশে জায়গা না পেয়ে কি হতাশ যশস্বী জয়সওয়াল? মেজাজ ঠিক রাখতে পারছেন না তরুণ ওপেনার? তাঁর একটি আচরণে উঠেছে প্রশ্ন। নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় এক দিনের ম্যাচের আগে সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে একটি ভিডিয়ো। ইনদওরে টিম বাসে ওঠার আগে রবিবার ধ্রুব জুরেলের উপর হঠাৎ রেগে যান যশস্বী।Read More →

নামতে চায়নি পুলিশ, দমকল! শীতের রাতে কোমড়ে দড়ি বেঁধে ইঞ্জিনিয়ারকে বাঁচাতে খাদে নেমেছিলেন ডেলিভারি বয়

প্রায় পাঁচ ঘণ্টা ধরে নয়ডায় খাদে পড়ে যাওয়া যুবককে উদ্ধারের চেষ্টা করেছিল পুলিশ, দমকল এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী। তাদের সঙ্গেই সেখানে ছিলেন এক ডেলিভারি এজেন্ট। পুলিশ, দমকল কর্মীরা যখন ৭০ ফুট গভীর খাদে নামতে চাননি বলে যুবকের পরিবারের অভিযোগ, তখন কোমড়ে দড়ি বেঁধে সেখানে নেমে পড়েছিলেন মণিন্দ্র। যদিও তত ক্ষণেRead More →

১৮ ঘণ্টা ধরে জ্বলছে করাচির শপিং মল! বিধ্বংসী আগুনে পুড়ল বহু দোকান, ঝলসে মৃত্যু অন্তত ছয় জনের

আগুন ধরে গেল পাকিস্তানের করাচির বহুতল শপিং মলে। ঝলসে মৃত্যু হল অন্তত ছ’জনের। পুড়ে গেল বহু দোকান। শনিবার রাত প্রায় সাড়ে ১০টা নাগাদ ঘটনাটি ঘটেছে। রবিবার সন্ধ্যা পর্যন্তও সেই আগুন নেবানো যায়নি। সংবাদসংস্থা রয়টার্সের প্রতিবেদন সূত্রে খবর, শনিবার রাতে করাচির এমএ জিন্না রোডের গুল প্লাজ়া শপিং মলের এক তলায় আগুনRead More →

বাংলাদেশের দুয়ারে পাকিস্তান! আমিনুলদের পাশে দাঁড়িয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কটের হুমকি দিতে পারেন নকভিরা

টি-টোয়েন্টি বিশ্বকাপে অতীতে বাংলাদেশকে সাহায্য করার আশ্বাস দিয়েছিলেন পাকিস্তানের বোর্ডপ্রধান মহসিন নকভি। আইসিসি-র নীরবতা দেখে এ বার ভারতের পড়শি দেশের সাহায্য চাইল বাংলাদেশ সরকার। তবে পাকিস্তানের তরফে এখনও কোনও উত্তর মেলেনি। ‘এনডিটিভি’-র প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানের থেকে ক্রিকেটীয় এবং প্রশাসনিক সাহায্য চেয়েছে বাংলাদেশ। আইসিসি-তে যাতে বাংলাদেশের দাবি আদায়ে লড়াই করে পাকিস্তান,Read More →

‘শিল্পের বধ্যভূমি’ নয়, ‘পবিত্রভূমি’ সিঙ্গুর প্রণাম পেল মোদীর! টাটা ফেরানোর বার্তা না-শুনেই ফিরল জনতা, অস্বস্তিতে রাজ্য নেতৃত্ব

বিকেল ৪টে ১৯ মিনিটে তিনি শেষ করলেন ৩৬ মিনিটের ভাষণ। তার পরে বড়জোর মিনিট ১০-১২। ‘টাটার মাঠ’ থেকে কলকাতা বিমানবন্দরের পথে উড়ে গেল তাঁর হেলিকপ্টার বহর। সাধারণত জনসভা সেরে মঞ্চের পিছনের অস্থায়ী লাউঞ্জে বা তাঁবুতে রাজ্য নেতাদের সঙ্গে কিছুক্ষণ কথাবার্তা বলেন নরেন্দ্র মোদী। কিন্তু রবিবার সিঙ্গুরের ময়দানে রাজ্য নেতাদের সঙ্গেওRead More →

বিরাট শতরানেও ৩৯ বছর পর লজ্জা! নিউ জ়িল্যান্ডের কাছে এক দিনের সিরিজ়েও হার, পাকিস্তানের পর নজির কিউয়িদের

আপ্রাণ চেষ্টা করলেন বিরাট কোহলি এবং হর্ষিত রানা। নিউ জ়িল্যান্ড বোলারদের নাভিশ্বাস তুলে দিলেন। তাতেও লাভ হল না। ইনদওরে তৃতীয় ম্যাচেও নিউ জ়িল্যান্ডের কাছে ৪১ রানে হেরে গেল ভারত। এক দিনের সিরিজ় হাতছাড়া হল শুভমন গিলের দলের। হারল ১-২ ব্যবধানে। ২০২৪-এ টেস্ট সিরিজ়ে চুনকাম হওয়ার পর এ বার এক দিনেরRead More →

বেঙ্গালুরুতেই আইপিএল খেলতে মরিয়া কোহলিরা, দর্শকদের সামলাতে সাড়ে চার কোটি টাকা দিয়ে বিশেষ ক্যামেরা বসানোর প্রস্তাব!

চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএলের ম্যাচ আয়োজন করতে মরিয়া রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। তারা প্রযুক্তিনির্ভর ক্যামেরা বসিয়ে দর্শকদের সামলানোর ব্যবস্থা করতে চাইছে। অনুমতি চেয়ে কর্নাটক ক্রিকেট সংস্থার কাছে আবেদনও করা হয়েছে। ক্যামেরা বসানোর পুরো খরচও আরসিবি দেবে। একটি বিবৃতিতে আরসিবি জানিয়েছে, গোটা স্টেডিয়ামে ৩০০-৩৫০টি কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর ক্যামেরা বসানো হবে। এককালীন যেRead More →