আগামী লোকসভা নির্বাচনে বাংলায় অন্তত ২৫ টি আসন পাবে বিজেপি, বললেন সুকান্ত মজুমদার

আগামী লোকসভা নির্বাচনে বাংলায় অন্তত ২৫ টি আসন পাবে বিজেপি। দিল্লিতে দলে জাতীয় কর্ম সমিতির বৈঠক শেষে এমনটাই দাবি করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি জানান প্রধানমন্ত্রী এবং দলের শীর্ষ নেতৃত্ব বাংলার প্রসঙ্গ তুলেছেন একাধিকবার। বাংলায় পদ্মফুল আরো বেশি করে ফোটাতে দলীয় নেতৃত্ব অত্যন্ত আগ্রহী বলে তিনি জানান। ২০১৯Read More →

‘একেনবাবু’র স্রষ্টা সুজন দাশগুপ্তর ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট প্রকাশ্যে, কী জানানো হল?

 ‘একেনবাবু’র স্রষ্টা সুজন দাশগুপ্তর আকস্মিক মৃত্যুর খবরে শোকাহত বাংলায় সংস্কৃতি মহল। বুধবার সকালে কলকাতার ফ্ল্যাটে লেখকের নিথর দেহ উদ্ধার হয়। সার্ভে পার্ক থানায় অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ দায়ের করা হয়। ময়নাতদন্তের জন্য পাঠানো হয় প্রবীণ সাহিত্যিকের দেহ। এদিন বিকেলেই ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট প্রকাশ্যে এসেছে। শোনা যাচ্ছে, প্রাথমিক এই রিপোর্টে জানানো হয়েছেRead More →

বাংলার মুকুটে নয়া পালক, ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্পে রাজ্যে এল স্কচ সম্মান

 ফের স্কচ গোল্ড অ‌্যাওয়ার্ড। এবার ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্পে। ‘বাংলাশ্রী’ প্রকল্পে রাজ্যের হস্তশিল্পীদের স্কুল ইউনিফর্ম তৈরির কর্মযজ্ঞে যুক্ত করে আর্থ-সামাজিক পরিবর্তন আনার জন‌্যই এই পুরস্কার। ইজ অফ ডুয়িং বিজনেস ক্যাটেগরিতে এই স্বীকৃতি পেয়েছে পশ্চিমবঙ্গ। ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্পকে অসামান্য অবদানের জন্য স্কচ-এর ‘গোল্ড অ্যাওয়ার্ড’ দেওয়া হবে রাজ্যকে। বুধবারRead More →

ফের কলকাতায় ‘যকের ধন’! দুই যুবকের ব্যাগ ভরতি তাড়া-তাড়া টাকা

ফের কলকাতায় ‘যকের ধন’। মাত্র ১৫-১৬ দিনের ব্যবধানে ফের লক্ষাধিক টাকা উদ্ধার হল খাস কলকাতা থেকে। ৫০ লক্ষ টাকা পাচার করার অভিযোগে পুলিশের হাতে গ্রেপ্তার হল দুজন। শহরে একের পর টাকা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য় ছড়াচ্ছে। কোথা থেকে এত টাকা আসছে, প্রশ্ন উঠঠে তা নিয়েও। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম অমিত কুমারRead More →

এবার রোবট নার্স করবে সেবা! বাংলার কোন বেসরকারি হাসপাতালে মিলবে পরিষেবা?

জ্বর মাপতে পারবে। ওষুধ খাওয়াতে পারবে। এমনকী গলা থেকে সোয়াবের মতো নমুনাও সংগ্রহ করতে পারবে। এমনকী চাইলে রোগীর প্রশ্নের উত্তরও দিতে পারবে। এমনই এক যন্ত্র সেবিকা বা রোবট নার্সের যাত্রা শুরু হচ্ছে বৃহস্পতিবার। উত্তর ২৪ পরগনার মধ‌্যমগ্রামের একটি বেসরকারি হাসপাতালে। পূর্ব ভারতের হাসপাতালে এমন নার্স রোবটের ব‌্যবহার এই প্রথম বলেই দাবিRead More →

‘অনেক হয়েছে! দায়িত্ব ছাড়ব ফেব্রুয়ারিতে’, বললেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা

ইস্তফা দিচ্ছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্ডেন। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে জাসিন্ডা নিজেই সে কথা জানিয়েছেন। প্রধানমন্ত্রী হিসাবে জাসিন্ডার শেষ কর্মদিবস হবে আগামী ৭ ফেব্রুয়ারি। এর পর ক্ষমতাসীন নিউজিল্যান্ড লেবার পার্টিতে তাঁর উত্তরসূরি নির্বাচন হবে। জাসিন্ডা সাংবাদিক বৈঠকে বলেন, ‘‘অনেক হয়েছে, এ বার আমি দায়িত্ব ছেড়ে দেব।’’ প্রধানমন্ত্রী পদে থাকতে তাঁর অনীহারRead More →

Shubman Gill | IND VS NZ: প্রিয় বন্ধুই কি ইতিহাস লেখার অনুপ্রেরণা! ডাবল সেঞ্চুরির পর গিলের মুখে কার নাম?

 শুভমন গিল (Shubman Gill) এখন ক্রিকেট ইতিহাসের পাতায়। বুধবার নিজামের শহরে ব্যাট শাসনে ফের একবার চিনিয়েছেন তাঁর জাত। দেশের জার্সিতে পঞ্চাশ ওভারের ক্রিকেটে প্রথম ডাবল সেঞ্চুরি করেছেন পঞ্জাবের বছর তেইশের ব্যাটার। তাঁর ব্যাটে ভর করেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ানডে ম্যাচে ভারত ১২ রানে জিতে সিরিজে ১-০ এগিয়ে গিয়েছে। এদিন ওপেনRead More →

Weather Today: আবহাওয়ায় বড় বদল! পাঁচ জেলায় আজ বৃষ্টির সম্ভাবনা, কলকাতায় নিম্নমুখী তাপমাত্রা!

মাঘের শীত বাঘের গায়ে, এ প্রবাদ যেন প্রবাদই রয়ে গেল। ঘূর্ণাবর্তের জেরে মধ্য জানুয়ারিতে আবহাওয়ায় এল বড় বদল। ঘন কুয়াশার পাশাপাশি এবার জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, পাঁচ জেলায় আজ বিকেল পর্যন্ত হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং এর পার্বত্য এলাকা এবং দক্ষিণবঙ্গের উপকূলের জেলাRead More →

জনসংখ্যায় শীর্ষে ভারত! ২০২২ সালেই চিনকে ছাপিয়ে মাইলস্টোন, প্রকাশ্যে রিপোর্ট

 গতকালই প্রকাশ্যে এসেছে ন্যাশনাল ব্যুরো স্ট্যাটিস্টিকসের রিপোর্ট। যেখানে বলা হয়েছে, হুহু করে জনসংখ্যা (Population) কমছে চিনে (China)। সেখানে ২০২২ সালে জনসংখ্যার বৃদ্ধির হার গত ষাট বছরে সর্বনিম্ন। এবার ঐতিহাসিক দাবি করল ব্লুমবার্গ। তাদের তথ্য অনুযায়ী, চিনের জনসংখ্যা কমা ও ভারতে বাড়ার কারণে ইতিমধ্যে শি জিন পিংয়ের দেশকে ছাপিয়ে ভারতই জনসংখ্যায়Read More →

ত্রিপুরা-মেঘালয়ের সঙ্গে ভোটের দামামা বাংলাতেও, সাগরদিঘির উপনির্বাচন নিয়ে শুরু চর্চা

ত্রিপুরা, মেঘালয় এবং নাগাল্যান্ডের বিধানসভা নির্বাচনের সঙ্গে সঙ্গেই এরাজ্যে ভোটের দামামা বেজে গেল। আগামী ২৭ ফেব্রুয়ারি মেঘালয় এবং নাগাল্যান্ডের বিধানসভা নির্বাচনের দিনই মুর্শিদাবাদের সাগরদিঘিতে (Sagardighi) উপনির্বাচন হতে চলেছে। ২ মার্চ ওই তিন রাজ্যের সঙ্গেই সাগরদিঘির ভোটের ফলাফল প্রকাশিত হবে। বুধবার এই নির্ঘণ্ট জানিয়েছে নির্বাচন কমিশন। সাগরদিঘি কেন্দ্রের বিধায়ক ছিলেন রাজ্যেরRead More →