বিমানসেবিকার ধাঁচে এ বার মহিলা ‘কোচ অ্যাটেন্ড্যান্ট’ বন্দে ভারতে, চালু হচ্ছে এ রাজ্যেই

গুয়াহাটি-এনজেপি বন্দে ভারতে দেখা যেতে পারে বিমানসেবিকার ধাঁচে মহিলা কোচ অ্যাটেন্ড্যান্ট। ইতিমধ্যেই ওই ট্রেনটির উদ্বোধনী যাত্রায় মহিলা কোচ অ্যাটেন্ড্যান্টদের কামরায় কাজে লাগানো হয়েছে। উত্তর-পূর্ব সীমান্ত রেল সূত্রের দাবি, কোনও বিশেষ লক্ষ্যে এটা করা হচ্ছে না। যাত্রীদের পরিষেবায় জোর দিতে আপাতত পরীক্ষামূলক ভাবে এটা চালু হতে চলেছে বলেই রেলেরএকটি অংশের দাবি।Read More →

টাকা মেটায়নি সংস্থা, কুয়ালা লামপুরে পাকিস্তানি বিমান বাজেয়াপ্ত করল মালয়েশিয়া

প্রতিশ্রুতি দিয়েও কথা রাখেনি পাকিস্তানের আন্তর্জাতিক বিমান সংস্থা (পিআইএ)। তাই ওই সংস্থাকে ইজারা দেওয়া একটি বোয়িং বিমান বাজেয়াপ্ত করল মালয়েশিয়া। মঙ্গলবার কুয়ালা লামপুর বিমানবন্দরে বিমানটি নামার পরেই, তা বাজেয়াপ্ত করেন মালয়েশিয়া বিমানবন্দর কর্তৃপক্ষ। এই ঘটনায় চরম অস্বস্তিতে পড়তে হয়েছে পাকিস্তান সরকারকে। মালয়েশিয়া প্রশাসনের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে চাইছেRead More →

খুনের ছক কষা হয়েছিল ৩ দিন আগে, আক্রোশেই কুপিয়ে-থেঁতলে খুন, জেরায় স্বীকার সাহিলের

রাজধানী দিল্লির শাহবাদ ডেয়ারি এলাকায় রবিবার নাবালিকাকে নৃশংস ভাবে খুনের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য এল পুলিশের হাতে। দিল্লি পুলিশ সূত্রে খবর, রাগের মাথায় নয়, সাহিল খুনের ছক কষা শুরু করেছিলেন ঘটনার তিন দিন আগে থেকে। তদন্তে প্রকাশ, নাবালিকার সঙ্গে তার প্রাক্তন প্রেমিকের সম্পর্ক নতুন করে শুরু হয়েছিল। তাতেই আপত্তি ছিল সাহিলের।Read More →

পুনর্নিয়োগের দাবিতে রায়গঞ্জে প্রাথমিক শিক্ষা সংসদের সামনে অবস্থান চাকরি হারিয়ে পুনর্বহালের নির্দেশ পাওয়া শিক্ষকদের

পুনর্নিয়োগের দাবিতে রায়গঞ্জে প্রাথমিক শিক্ষা সংসদের সামনে অবস্থান বিক্ষোভ চাকরি হারিয়ে পুনর্বহালের নির্দেশ পাওয়া শিক্ষকরা। সুপ্রিম কোর্টের নির্দেশে নিয়োগ দুর্নীতি মামলায় প্রাথমিকে চাকরিহারা ২৬৯ জনকে পুনরায় চাকরিতে বহালের নির্দেশ দিয়েছে বোর্ড। অন্যান্য জেলাতে বোর্ডের নির্দেশে শিক্ষকরা চাকরিতে যোগ দিলেও শুধুমাত্র উত্তর দিনাজপুরেই প্রশাসন তাদের পুনরায় নিযুক্ত করছে না বলে অভিযোগ।Read More →

Manipur Violence, Amit Shah: ১০ লাখ ক্ষতিপূরণ ঘোষণা অমিত শাহের!

 মণিপুর হিংসায় ক্ষতিপূরণ ঘোষণা করলেন অমিত শাহ। সংঘর্ষের নিহতদের পরিবার পিছু ১০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কেন্দ্র ও রাজ্য সরকার যৌথভাবে এই ক্ষতিপূরণ দেবে। পাশাপাশি, নিহতদের পরিবারের একজনকে দেওয়া হবে চাকরিও। মুখ্য়মন্ত্রী এন বিরেন সিং ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মধ্যে বৈঠকে এই সিদ্ধান্তRead More →

Venice’s Grand Canal: কেন ভেনিসের জলপথ হঠাৎ হয়ে উঠল রঙিন? জানুন রহস্য…

 সকালে ঘুম ভেঙে রীতিমতো তাজ্জব ইটালির ভেনিস শহরের বাসিন্দারা। ঘুম ভাঙার পরে তাঁরা দেখেন, শহরের কেন্দ্রীয় জলপথটির  রং সবুজ হয়ে গিয়েছে! রীতিমতো ‘ফ্লুরোসেন্ট গ্রিন’! সহসা সবুজ রঙের জল দেখে শহরবাসীরা ধাঁধায় পড়ে যান। স্থানীয় কর্তৃপক্ষ দ্রুত জলের নমুনা সংগ্রহ করেন এবং এ বিষয়ে প্রয়োজনীয় তদন্তও শুরু করে। ঘটনাটি ঘটেছে একদিনRead More →

চেন্নাই চ্যাম্পিয়ন হওয়ার পর জাডেজার পা ছুঁয়ে প্রণাম! কে প্রণাম করলেন অলরাউন্ডারকে?

আইপিএল ফাইনালের পর আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামের একটি ঘটনা চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার কেন্দ্রে চেন্নাই সুপার কিংসকে রুদ্ধশ্বাস জয় এনে দেওয়া নায়ক রবীন্দ্র জাডেজা। সোমবার গভীর রাতে খেলা শেষ হওয়ার পর চেন্নাইয়ের ক্রিকেটারদের স্ত্রী, সন্তানরাও তাঁদের সঙ্গে উচ্ছ্বাসে সামিল হয়েছিলেন। তাঁদের মধ্যে ছিলেন জাডেজার স্ত্রী রিভাবা জাডেজা। তিনি গুজরাতের বিজেপি বিধায়কও।Read More →

গরমের ছুটি শেষ! রাজ্যে প্রাথমিক থেকে মাধ্যমিক স্তরের স্কুল খোলার দিন জানিয়ে বিজ্ঞপ্তি নবান্নের

গরমের ছুটি কাটিয়ে অবশেষে রাজ্যে খুলছে স্কুল। আগামী ৫ জুন থেকে খুলছে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক স্কুল। ৭ জুন থেকে খুলবে প্রাথমিক স্কুল। মঙ্গলবার বিজ্ঞপ্তি দিয়ে এ কথা জানিয়েছে রাজ্য সরকার। গত ২ মে থেকে গরমের ছুটি পড়েছিল সরকারি স্কুলে। গত ২ মে থেকে স্কুলে গরমের ছুটি শুরু হয়েছিল। পর্ষদের বার্ষিকRead More →

সরাসরি: হাতে পদক নিয়ে হরিদ্বারে কুস্তিগিরেরা, গঙ্গায় বিসর্জনের আগে কান্না সাক্ষী, বিনেশদের

ভারতীয় কুস্তি সংস্থার সভাপতি ব্রিজভূষণ শরণ সিংহের গ্রেফতারির দাবিতে আন্দোলন করছেন কুস্তিগিররা। হরিদ্বারে গঙ্গায় নিজেদের পদক বিসর্জন দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। শুধু মূল বিষয়গুলি  শেষ আপডেট: ৩০ মে ২০২৩ ১৮:৪৩  পদক বিসর্জন না দেওয়ার অনুরোধ সাধুদের কুস্তিগিরদের কাছে এসেছেন বেশ কয়েক জন সাধু। তাঁরা জানিয়েছেন, কুস্তিগিরদের সমর্থন করতে এসেছেন। সেই সঙ্গেRead More →

আইপিএল জিতে চেন্নাইয়ে ফিরলেন ধোনিরা! ভিড় বিমানবন্দরে, দু’দিন ধরে উৎসবের পরিকল্পনা

পঞ্চম বারের জন্য আইপিএল জেতার পরে চেন্নাইয়ে ফিরলেন মহেন্দ্র সিংহ ধোনিরা। মঙ্গলবার শহরে ফেরেন চেন্নাই সুপার কিংসের ক্রিকেটাররা। তাঁদের স্বাগত জানাতে ভিড় জমেছিল বিমানবন্দরে। রাস্তার দু’ধারে দাঁড়িয়েছিলেন হলুদ জার্সিধারী সমর্থকরা। আইপিএল জেতায় উৎসবের পরিকল্পনা করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকেই ভিড় জমতে শুরু করেছিল বিমানবন্দরে। যাতে বিশৃঙ্খলা না হয় তার জন্যRead More →