পঞ্চায়েত ভোটে নির্দল প্রার্থীর স্বামীকে খুনের অভিযোগ বীরভূমে, উদ্ধার রক্তাক্ত দেহ

রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের আগে আবার খুনের অভিযোগ উঠল। নির্দল প্রার্থীর স্বামীকে খুনের অভিযোগ উঠল বীরভূমে। নিহত দিলীপ মাহারা বিজেপি কর্মী বলে দাবি তাঁর স্ত্রীর। মহম্মদবাজারের হিংলো অঞ্চলের সেরেন্ডা গ্রামে ওই বিজেপি কর্মীর দেহ উদ্ধার করা হয়েছে। তাঁর স্ত্রী ছবি মাহারা নির্দল প্রার্থী হিসাবে ভোটে লড়ছেন। প্রথমে তিনি বিজেপি প্রার্থী হিসাবেইRead More →

“ক্ষমতায় এলে ৫ বছরে রাজ্যে শিল্পায়ন হবে, পরিযায়ী শ্রমিকরা বাড়ি ফিরবে, মহিলাদের ক্ষমতায়ন হবে,” অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে খোঁচার পাল্টা দিলেন সুকান্ত

লক্ষ্মীর ভান্ডারের ৫০০ টাকা নয়, বিজেপি ক্ষমতায় এলে ২০০০ টাকা দেওয়া হবে। পঞ্চায়েত ভোটের প্রচারে অন্নপূর্ণা ভাণ্ডারের প্রতিশ্রুতি দিয়েছেন বিজেপির নেতারা। তৃণমূলের লক্ষ্মীর ভান্ডার নিয়ে আপত্তি থাকা সত্ত্বেও কেন সেই প্রকল্পকে হাতিয়ার করছে বিজেপি? এই প্রশ্ন তুলে শাসক দল সরব হয়েছে। এর পাল্টা দিতে গিয়ে সুকান্তর দাবি, তারা ক্ষমতায় এলেRead More →

Saayoni Ghosh: ইডি-র দফতরে হাজিরা এড়িয়ে প্রচারে ব্যস্ত সায়নী ঘোষ!

 ইডি-র দফতরে হাজিরা এড়িয়ে প্রচারে ব্যস্ত সায়নী ঘোষ। ‘কমিশনের নির্দেশিকা না নেমে কেন বাইক ব়্যালি’? প্রশ্ন তুলেছেন বিরোধীরা। অভিযোগ এলে তদন্ত করে দেখা হবে। কমিশন সূত্রে তেমনই খবর। নিয়োগ দুর্নীতি মামলায় ফের তলব ইডি-র। এবার কিন্তু আর হাজির দিলেন না সায়নী। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দফতরে মেল করে তৃণমূলের যুবনেত্রী জানিয়েছেন,Read More →

Wimbledon 2023: কাটল ১৪৬ বছরের গোঁড়ামি! ‘দাগমুক্ত’ করে মহিলাদের জন্য রঙিন অন্তর্বাসের অনুমতি দিল উইম্বলডন

পুরুষ হোক কিংবা মেয়ে। উইম্বলডন (Wimbledon) মানেই সবুজ ঘাসের উপর সাদা পোশাক। গত ১৪৬ বছর ধরে দেখতে অভ্যস্ত টেনিসপ্রেমীরা। মহিলা টেনিস খেলোয়াড়দের (Women Tennis Player) একাধিক সমস্যা, আপত্তি সত্ত্বেও পোশাক বিধি বদলাতে নারাজ ছিল অল ইংল্যান্ড ক্লাব (All England Club) কর্তৃপক্ষ। তবে শেষ পর্যন্ত টেনিস তারকাদের, বিশেষ মহিলা খেলোয়াড়দের দাবিRead More →

Chandrayaan-3: অত্যাধুনিক যান পাঠিয়ে চাঁদ-চর্চা! রেকর্ড গড়তে চলেছে ভারত…

 ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (ইসরো) অচিরেই চন্দ্রায়ণ-৩ বহনকারী স্পেসক্র্যাফ্ট লঞ্চ করতে চলেছে। এটিই ভারতের হেভিয়েস্ট জিএসএলভি। তৈরি করা হয়েছে শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টারে। আগামী ১৩ জুলাই এটি মহাকাশে উৎক্ষেপণ করা হবে। চাঁদে এর সফ্ট ল্যান্ডিং ঘটবে। এটি চাঁদ সম্পর্কে নানা তথ্য সংগ্রহ করবে।  ইসরো চাঁদে পাড়ি দেওয়ার আগে তাদেরRead More →

কলকাতা লিগে জয় দিয়ে অভিযান শুরু করল মোহনবাগান, পাঠচক্রকে হারাল সবুজ-মেরুন

জয় দিয়েই কলকাতা অভিযান শুরু করল মোহনবাগান সুপার জায়ান্ট। বুধবার নৈহাটি স্টেডিয়ামে প্রথম ম্যাচে তারা ৩-১ গোলে হারিয়ে দিল পাঠচক্রকে। গোল করলেন সুমিত রাঠি, এঙ্গসন সিংহ এবং টাইসন সিংহ। গোটা ম্যাচে শুরু থেকে শেষ পর্যন্ত ভাল খেললেন সুহেল ভাট। ম্যাচের সেরাও তিনিই। ম্যাচের শুরু থেকে দাপট ছিল মোহনবাগানেরই। বল নিয়ন্ত্রণওRead More →

সূর্যকুমারদের বাদ দিয়ে নিজেই বরখাস্ত হয়েছিলেন আগরকর, তাঁকেই কেন বেছে নিল ভারতীয় বোর্ড?

ভারতীয় দলে সুযোগ পাওয়া যে কোনও ক্রিকেটারের কাছে আরও কঠিন হতে চলেছে। আর যাঁরা সুযোগ পেয়েছেন বা পাবেন, তাঁদের জায়গা ধরে রাখাও ততটাই কঠিন হচ্ছে। কারণ, জাতীয় নির্বাচক কমিটির মাথায় বসেছেন অজিত আগরকর। বড় বড় ক্রিকেটারদের ছেঁটে ফেলার ইতিহাস আছে তাঁর। তবে তাঁর নিজের জায়গা ধরে রাখাও বেশ কঠিন। কারণ,Read More →

উইম্বলডনেও লর্ডসের ছায়া, কোর্টে ঢুকে প্রতিবাদ, আটক দুই, বন্ধ করতে হল ম্যাচ

এমনিতেই বুধবার বার বার বৃষ্টিতে বন্ধ হচ্ছে উইম্বলডনের খেলা। তার পরে দেখা গেল প্রতিবাদও। ‘জাস্ট স্টপ অয়েল’ সংগঠনের দুই সদস্য মাঠে ঢুকে পড়লেন। হাত থেকে কমলা রংয়ের কাগজের টুকরো ছড়িয়ে দিলেন কোর্টে। পুলিশ এবং নিরাপত্তারক্ষীরা তাঁকে বের করে দিলেও খেলা বন্ধ থাকল কিছু ক্ষণ। এর আগে লর্ডসে অ্যাশেজ়‌ের দ্বিতীয় টেস্টেওRead More →

Bengal Weather Today: হালকা বৃষ্টি ও আর্দ্রতাজনিত অস্বস্তি সঙ্গী করেই শনিবার ভোট দেবে দক্ষিণবঙ্গ

 পঞ্চায়েত নির্বাচনের সময় উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় বুধবার থেকে রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী ও বাকি সময়ে মাঝারি বৃষ্টি হবে। নিচের তিন জেলা মালদা এবং দুই দিনাজপুরে বুধবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে। দক্ষিণবঙ্গে ভোটের দিন দুর্যোগের আশংকা কম। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি ও আপেক্ষিক আর্দ্রতা জনিত অস্বস্তিকে সঙ্গী করেই শনিবারRead More →

পোস্টাল ব্যালটে ছাপ্পার অভিযোগকে কেন্দ্র করে মেজিয়ায় উত্তেজনা, প্রতিবাদ করায় বিজেপি কর্মীদের মারধর

পোস্টাল ব্যালটে ছাপ্পার অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় বাঁকুড়ার মেজিয়ায়।অভিযোগ তৃণমূলের কিছু লোক মেজিয়া ব্লক অফিসে ঢুকে পোস্টাল ব্যালটে ছাপ্পা লাগায়। খবর পেয়ে বিজেপির প্রার্থী ও কয়েকজন কর্মী এই ঘটনার প্রতিবাদ জানাতে গেলে তাদের মারধোর করা হয় বলে অভিযোগ। বিজেপির বিধায়ক চন্দনা বাউরী অভিযোগ করেন, গতকাল থেকে মেজিয়া ব্লকRead More →