INDW vs BANGW T20I: ৯৫-তে আটকে গিয়েও বাংলাদেশকে ৮ রানে হারিয়ে সিরিজ জিতল হরমনের ভারত

 টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতা এখন ইতিহাস। ফের একবার টি-টোয়েন্টি ফরম্যাটে নেমেই দাপট দেখাল ভারতীয় মহিলা দল। প্রথম টি-টোয়েন্টি জেতার পর, দ্বিতীয় ম্যাচেও দারুণ লড়াই করে বাংলাদেশের প্রমীলাবাহিনীকে উড়িয়ে দিল হরমনপ্রীত কৌরের দল। ৮ উইকেটে মাত্র ৯৫ রানে থামলেও, বোলাররা দাপট দেখালেন। সেই সুবাদে বিপক্ষকে ৮৭ রানে অল আউট করে দিল ভারত।Read More →

Nepal: ধ্বংসাবশেষ মিলল হঠাৎ-উধাও হেলিকপ্টারের, পাওয়া গেল দেহও…

অবশেষে নিখোঁজ হেলিকপ্টারের খোঁজ মিলল। মাউন্ট এভারেস্টের কাছে হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ মিলেছে। তিন ঘণ্টা খোঁজ খবরের পরে হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ পাওয়া যায়। মেক্সিকোর পাঁচ নাগরিক ওই হেলিকপ্টারটিতে ছিলেন। জানা গিয়েছে টেক-অফের কিছু পরেই সলুকুম্ভের পার্বত্য অঞ্চলের লামজুরা এলাকায় ভেঙে পড়ে হেলিকপ্টারটি।  জানা গিয়েছে, সলুকুম্ভ থেকে কাঠমান্ডু উড়ে যাচ্ছিল হেলিকপ্টারটি। কিন্তু মাঝ-আকাশেই উধাওRead More →

মেসির বড় হয়ে ওঠার মাঠ এখন ধ্বংসস্তূপ, ভেঙে দেওয়া হচ্ছে বার্সেলোনার স্টেডিয়াম

বার্সেলোনার ঘরের মাঠ ক্যাম্প ন্যু ভেঙে ফেলা হচ্ছে। স্পেনের যে ক্লাবের মাঠে লিয়োনেল মেসি বড় হয়ে উঠেছেন, সেখানকার ছবি দেখে অনেক সমর্থকই হতাশ। কিন্তু এই মাঠ ভেঙে ফেলা হচ্ছে নতুন করে তৈরি করা হবে বলে। ২০২৬ সালের মার্চের মধ্যে নতুন স্টেডিয়াম তৈরি হয়ে যাবে। তত দিন পর্যন্ত বার্সেলোনা খেলবে মনটুইকে।Read More →

শাহকে কী রিপোর্ট দিলেন বোস? দিল্লি থেকে ফিরে মুখ খুললেও খোলসা করলেন না রাজ্যপাল

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কী রিপোর্ট দিয়ে এলেন, তা প্রকাশ্যে জানাতে নারাজ রাজ্যপাল সিভি আনন্দ বোস। মঙ্গলবার রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েত ভোটের গণনা শুরু হতে না হতেই দিল্লি থেকে ফিরে সোজা চলে গিয়েছিলেন ভাঙড়ে। সেখান থেকে ফিরে রাজভবনে তাঁর ডাকা আর সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে দেওয়া রিপোর্ট প্রসঙ্গে প্রশ্নের মুখে পড়েনRead More →

ভোটের ফল নিয়ে নৈরাশ্যে ভুগছে না বিজেপি, দাবি দিলীপ ঘোষের

পঞ্চায়েত নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগের পরেও ভোটের ফল নিয়ে নৈরাশ্যে ভুগছে না বিজেপি। সোমবার প্রাতঃভ্রমণের সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই মন্তব্য করেন দলের সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। আপনারা কি এর পরেও আশাবাদী? কোনও জেলা পরিষদ পাবেন? সোমবার তাঁকে প্রাতঃভ্রমণের সময় এই প্রশ্ন করলে জবাবে বলেন, “হ্যা। আশাবাদী। আমাদের কোরRead More →

পুনঃনির্বাচনও ছাপ্পা! অনিয়মের চিত্র অশোকনগরে

পুনঃনির্বাচনও চললো ছাপ্পা। নির্বাচনী প্রহসনের আরেক ছবি উত্তর ২৪ পরগনা জেলার অশোকনগর বিধানসভা কেন্দ্রের দীঘরা মালিক বেরিয়া সলেমানপুরের ৭৩ নম্বর বুথের পুনঃনির্বাচনকে ঘিরে। শনিবার একাধিক বুথে অশান্তির কারণে রাজ্যের ৬৯৬ এর বেশি আসনে পুনঃনির্বাচন ঘোষণা করে রাজ্য নির্বাচন কমিশন। সেখানেও দেখা গেল তৃণমূলের এক কর্মী দেদার ছাপ্পা দিচ্ছে। পুনঃনির্বাচনের দিনRead More →

গাজিয়াবাদে স্কুলবাসে সজোরে ধাক্কা গাড়ির, মৃত দুই শিশু-সহ ছয়, দরজা কেটে বার করতে হল দেহ

স্কুলবাসের সঙ্গে গাড়ির সংঘর্ষে মৃত্যু হল ছ’জনের। মঙ্গলবার সাতসকালে বড় দুর্ঘটনার সাক্ষী থাকল গাজিয়াবাদ। ঘটনাস্থলেই ছ’জনের মৃত্যু হয়েছে বলে খবর। দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে গিয়েছে গাড়িটি। ধ্বংসাবশেষ সরিয়ে গাড়ির ভিতর থেকে মৃতদেহ বার করতে বেগ পেতে হয়েছে পুলিশকে। গাজিয়াবাদে দিল্লি-মিরাট এক্সপ্রেসওয়েতে মঙ্গলবার সকাল ৬টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। অভিযোগ, স্কুলবাসটি ভুল দিকের রাস্তাRead More →

হেল্পলাইনে ফোন করে মোদী, আদিত্যনাথকে খুনের হুমকি মত্তের, আটক করল গোরক্ষপুরের পুলিশ

গভীর রাতে সরকারি হেল্পলাইনে ফোন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আদিত্যনাথকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ এক ব্যক্তির বিরুদ্ধে। উত্তরপ্রদেশের গোরক্ষপুরের পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, ওই ব্যক্তি মত্ত অবস্থায় এই কাণ্ড ঘটান। গোরক্ষপুরের ভুজাউলি কলোনির বাসিন্দা ৪৫ বছরের অরুণ কুমার। রবিবার গভীরRead More →

গণনাকেন্দ্র না যুদ্ধক্ষেত্র! হুগলির ১৮টি গণনাকেন্দ্রে বাঙ্কার বানিয়ে পাহারায় কেন্দ্রীয় বাহিনী

কড়া নিরাপত্তার চাদরে হুগলির গণনাকেন্দ্র মুড়ে ফেলেছে কেন্দ্রীয় বাহিনী। গণনাকেন্দ্রের সামনে বাঙ্কার বানিয়ে চলছে পাহারা। ঢোকা, বেরোনোর মুখে বাহিনীর তল্লাশির মুখে পড়তে হচ্ছে প্রত্যেককে। ছাড় নেই কারও। ভোটের দিনের মতো যাতে গণনাতেও নিরাপত্তাহীনতার অভিযোগ না ওঠে, সে জন্য শুরু থেকেই সতর্ক রাজ্য নির্বাচন কমিশন। কেন্দ্রীয় বাহিনীর কাঁধে ভার নিরাপত্তা প্রদানের।Read More →

জলমগ্ন উত্তর ভারতে মৃত ৩৭! বিপদসীমা পেরোল যমুনার জলস্তর, ভাসছে হিমাচল-উত্তরাখণ্ড

ভারী বর্ষণের কারণে বিপর্যস্ত উত্তর ভারত। প্রবল বৃষ্টিতে ক্ষয়ক্ষতির মুখে পড়েছে উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, দিল্লি, হরিয়ানা, রাজস্থান, পঞ্জাব, জম্মু ও কাশ্মীরের মতো রাজ্যগুলি। গত তিন দিনে ভূমিধস এবং হড়পা বানে চলে গিয়েছে কমপক্ষে ৩৭টি প্রাণ। বিগত কয়েক দিন ধরেই অবিরাম বর্ষণে ভাসছে উত্তর ভারতের বিস্তীর্ণ অংশ। এখনই এই বৃষ্টি থামবেRead More →