অযোধ্যা পাহাড়বাসীর চিকিৎসা পরিষেবার ব্যবস্থা ‘কুশল ভারত গ্রুপে’র

 চিকিৎসা পরিষেবার সুযোগ করে দিয়ে আদিবাসীদের পাশে দাঁড়াল কুশল ভারত গ্রুপ নামে পুরুলিয়ার একটি সংস্থা। প্রায় সময়ই পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের আদিবাসীদের পাশে এগিয়ে এসেছে তারা। কুশল ভারত গ্রুপের ডাইরেক্টর তথা পুরুলিয়ার বিশিষ্ট শিল্পপতি নরেশ আগরওয়ালের পরিচালনায় অযোধ্যা পাহাড়ের কুশল পল্লী রিসোর্টে প্রায় সময়ই পাহাড়বাসীর জন্য বিভিন্ন কর্মসূচি হয়ে থাকে। তিনিRead More →

কেন্দ্রীয় বাহিনী রাজ্য পুলিশের মুখ চেয়ে থাকবে না, অশান্তির খবর পেলে নিজেরাই সরাসরি চলে যাবে, জানিয়ে দিলেন নোডাল অফিসার

বিরোধীরা পূর্ব অভিজ্ঞতার কথা তুলে ধরে পঞ্চায়েত ভোটের পরেও রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে রাখার জন্য আদালতের দ্বারস্থ হয়েছিলেন। তাতেই ভোট পরবর্তী হিংসা দমনে উচ্চ আদালত জানিয়ে দিয়েছিল, গণনার পর কমপক্ষে দশ দিন কেন্দ্রীয় বাহিনী রাজ্যে মোতায়েন থাকবে। সেই রায়কে হাতিয়ার করেই বৃহস্পতিবার বিকেলে কেন্দ্রীয় বাহিনীর নোডাল অফিসার তথা বিএসএফেরRead More →

Kolkata Metro: শহরের মেট্রো স্টেশনগুলি ভবঘুরেদের আস্তানা! কোনও পরিত্রাণ নেই?

 দক্ষিণের কালীঘাট বা যতীন দাস পার্ক। মধ্য কলকাতার এসপ্ল্যানেড, সেন্ট্রাল বা গিরিশ পার্ক। শহরের মেট্রো স্টেশনগুলিই এখন হয়ে উঠেছে ভবঘুরেদের আস্তানা! থাকা, খাওয়া, শোয়া, শিশুকে নিয়ে খেলা করা। সবই চলছে মাসের পর মাস। সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্ট ভাইরাল হতেই অবশেষে নড়চড়ে বসল মেট্রো কর্তৃপক্ষ। সালটা ১৯৮৪। দেশের প্রথম মেট্রো চালুRead More →

Bengal Weather: ফের দক্ষিণবঙ্গে বৃষ্টি দুর্যোগ, উত্তরবঙ্গে জারি লাল সতর্কতা! কবে থেকে বিপর্যয়ের শুরু?

গরম থেকে ফের স্বস্তি পেতে পারে দক্ষিণবঙ্গ। ফের রাজ্যে প্রবল বৃষ্টির সম্ভাবনা। যদিও উত্তরবঙ্গে শুক্রবার থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, উপকূলের জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে শনি ও রবিবার৷ তবে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গে একদিকে আর্দ্রতাজনিত অস্বস্তি অন্যদিকে বিক্ষিপ্তভাবে হালকাRead More →

টেস্টের দ্বিতীয় দিনে জোড়া শতরান, রোহিত, যশস্বীর দাপটে ১৬২ রানে এগিয়ে ভারত, ক্রিজ়ে বিরাট

অভিষেক টেস্টে টুপিটি যশস্বী জয়সওয়াল পেয়েছিলেন রোহিত শর্মার হাতে। বুধবার টুপি পেয়েছিলেন রোহিতের হাত থেকে। বৃহস্পতিবার তাঁর সঙ্গে জুটি বেঁধে শতরান করলেন যশস্বী। অভিষেক টেস্টে শতরান। এর আগে রোহিতও অভিষেক টেস্টে শতরান করেছিলেন। ৩৬ বছরের রোহিত দেখলেন ২১ বছরের তরুণ ওপেনার অভিষেক টেস্টে শতরান করছেন। আর তিনি উল্টো দিকে দাঁড়িয়েRead More →

ভাঙড়ে গন্ডগোলের রাতে আরাবুলকে মেঝেতে বসিয়ে, ফোন কেড়ে শাসানি পুলিশের

পঞ্চায়েত ভোটের গণনা কেন্দ্রের বাইরে তখন মুহুর্মুহু বোমা আর গুলির শব্দ। ভিতরে দোতলার কন্ট্রোল রুমে মেঝের উপরে সস্ত্রীক বসে রয়েছেন শাসক দলের ডাকসাইটে নেতা। কেড়ে নেওয়া হয়েছে তাঁর ও দেহরক্ষীদের মোবাইল ফোনও। তাঁর উদ্দেশে অবিরাম ছুটে আসছে গালিগালাজ আর হুঁশিয়ারি। যার সারবত্তা, নিখোঁজ সহকর্মীদের খোঁজ পাওয়া না গেলে তাঁদের কপালেRead More →

শুক্রবার ঠিক দুপুর ২:৩৫, চাঁদের উদ্দেশে রওনা দেবে ইসরোর চন্দ্রযান-৩, চলছে কাউন্টডাউন

শুক্রবার দুপুরেই চাঁদের উদ্দেশে পাড়ি দেবে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর চন্দ্রযান-৩। ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে তার কাউন্টডাউন। শুক্রবার দুপুর ঠিক ২টো ৩৫ মিনিট নাগাদ শ্রীহরিকোটার সতীশ ধওয়ান স্পেস সেন্টারের লঞ্চিং প্যাড থেকে চন্দ্রযান-৩ উৎক্ষেপণ করা হবে। আপাতত সে দিকেই তাকিয়ে গোটা দেশ। ইসরোর এই চন্দ্রযাত্রার কেন্দ্রে রয়েছে এলভিএম-৩ রকেট।Read More →

ভোটের নিরাপত্তায় বাহিনীর খরচ বাবদ কেন্দ্রের কাছে প্রায় ৩৫০ কোটি টাকা চেয়ে পাঠাল রাজ্য

ভোট নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনীর খরচ বাবদ স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে প্রায় সাড়ে তিনশো কোটি টাকার হিসাব পাঠাল রাজ্য নির্বাচন কমিশন। মনোনয়ন জমা দেওয়ার দিন, নির্বাচনের দিন, গণনার দিন রাজ্যের বিস্তীর্ণ অঞ্চলে হিংসা রুখতে যে রাজ্য নির্বাচন কমিশন ব্যর্থ, তা দিনের আলোর মতো স্পষ্ট হয়েছে বলে বিরোধীদের অভিযোগ। তাঁদেরই তির্যক মন্তব্য, এইRead More →

উৎক্ষেপণ সফল, কিন্তু তৃতীয় চন্দ্রযানের ‘আসল পরীক্ষা’ অবতরণে, কী ভুল হয়েছিল ২০১৯-এ?

তিন বছর আগের সেই ব্যর্থতার পর থেকেই ঘুরে দাঁড়ানোর চেষ্টা শুরু করেছিল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। সেই নিরলস প্রচেষ্টার প্রথম ধাপে সাফল্য এল শুক্রবার। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধওয়ান স্পেস সেন্টারের ‘লঞ্চিং প্যাড’ থেকে সফল উৎক্ষেপণ হল ‘চন্দ্রযান-৩’-এর। কিন্তু চূড়ান্ত সাফল্যের জন্য পাড়ি দিতে হবে আরও অনেকটা পথ। যদি চাঁদেরRead More →

“বাঘে গরুতে একঘাটে জল খাবে, ২৬-এর বিধানসভায় তৃণমূল, সিপিএম ও কংগ্রেস একসাথে লড়াই করবে,” দাবি সুকান্তর

 পঞ্চায়েত ভোট নিয়ে কাটাছেঁড়া চলছে। তার মধ্যেই ২৬-এর বিধানসভা নির্বাচন নিয়ে বড় ভবিষ্যতবাণী করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর দাবি, ২৪ এর পর এমন পরিস্থিতি তৈরি হবে যে এই রাজ্যে বাঘে গরুতে একঘাটে জল খাবে। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের দাবি, সিপিএম এবং কংগ্রেস মিলেই তৃণমূলকে পঞ্চায়েত নির্বাচনে জিতিয়েছে।Read More →