ক্রিকেটে তিন বিশ্বরেকর্ড, এশিয়ান গেমসে ইতিহাস, ভেঙে ছারখার রোহিত, যুবরাজের আগের নজির

ক্রিকেটে তিন বিশ্বরেকর্ড, এশিয়ান গেমসে ইতিহাস, ভেঙে ছারখার রোহিত, যুবরাজের আগের নজির

এশিয়ান গেমসে এক ম্যাচেই তিনটি বিশ্বরেকর্ড ভেঙে দিল নেপাল। টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম অর্ধশতরানের রেকর্ড গড়লেন নেপালের ব্যাটার দীপেন্দ্র সিংহ ঐরি। ভেঙে ফেললেন ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে যুবরাজ সিংহের রেকর্ড। একই ম্যাচে দ্রুততম শতরানের রেকর্ড গড়েছেন কুশল মল্ল। তিনি ভেঙেছেন রোহিত শর্মা ও ডেভিড মিলারের রেকর্ড। টি-টোয়েন্টিতে এক ইনিংসে ৩১৪ রান করেছে নেপাল। এটিও রেকর্ড। টি-টোয়েন্টিতে এর আগে কোনও ম্যাচে ৩০০ রান হয়নি।

এশিয়ান গেমসে পুরুষদের ক্রিকেট শুরু হয়েছে। সেখানেই মঙ্গোলিয়ার বিরুদ্ধে তিনটি বিশ্বরেকর্ড করেছে নেপাল। প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ৩১৪ রান করেছে নেপাল। এর আগে টি-টোয়েন্টিতে এক ইনিংসে সর্বাধিক রানের রেকর্ড ছিল আফগানিস্তানের দখলে। ২০১৯ সালে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৭৮ রান করেছিলেন রশিদ খানেরা। সেই রেকর্ড ভেঙে গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.