বিশ্বকাপ জয়ের উদযাপনের মাঝেই রাজনৈতিক বিতর্ক: স্পেনে বিকৃত করা হলো নায়ক ফেরান তোরেসের ম্যুরাল

বিশ্বকাপ জয়ের উদযাপনের মাঝেই রাজনৈতিক বিতর্ক: স্পেনে বিকৃত করা হলো নায়ক ফেরান তোরেসের ম্যুরাল

দেশকে বিশ্বচ্যাম্পিয়ন করা একমাত্র জয়সূচক গোলের নায়ক ফেরান তোরেসকে ঘিরে স্পেনে তৈরি হলো এক চরম রাজনৈতিক বিতর্ক। ফাইনালে তাঁর স্মরণীয় গোলেই আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বজয়ের ট্রফি স্পর্শ করে স্পেন। কিন্তু সেই সাফল্যের উদযাপনের ২৪ ঘণ্টার মধ্যেই স্পেনের মাটিতেই তোরেসের একটি সদ্য অঙ্কিত ম্যুরাল বিকৃত ও বিনষ্ট করার ঘটনা ঘটেছে।

স্প্যানিশ সংবাদমাধ্যম ‘দিয়ারিও এএস’ (Diario AS)-এর প্রতিবেদন অনুযায়ী, তোরেসের ক্লাব ফুটবল দল বার্সেলোনা শহরের গ্রাসিয়া এলাকায় এই ঘটনাটি ঘটে। স্পেন বিশ্বকাপ জেতার পর ‘টিভিবয়’ (TVBoy) নামক এক জনপ্রিয় পথশিল্পী ওই এলাকার একটি দেয়ালে তোরেসের ম্যুরালটি এঁকেছিলেন। ছবিটিতে দেখা যাচ্ছিল, তোরেস বিশ্বকাপ ট্রফিতে চুমু খাচ্ছেন এবং তাঁর মাথায় পরিহিত টুপিতে লেখা ছিল— “স্পেনকে আবার সেরা করেছি।”

তবে ম্যুরালটি তৈরির একদিনের মধ্যেই একদল অজ্ঞাতপরিচয় ব্যক্তি স্প্রে পেইন্ট দিয়ে ছবিটি নষ্ট করে দেয়। ম্যুরালের উপর রং লেপে দেওয়ার পাশাপাশি সেখানে লিখে দেওয়া হয়: “আমরা কাতালানের জাতীয় দল চাই।”

উদ্ধৃত এই বার্তার মাধ্যমে স্পষ্ট যে, ঘটনাটি সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। বার্সেলোনা শহরটি স্পেনের স্বায়ত্বশাসিত রাজ্য কাতালোনিয়ার অন্তর্ভুক্ত। দীর্ঘ দিন ধরেই সেখানকার একটি বড় অংশ নিজেদের স্পেনের অংশ হিসেবে স্বীকার করতে নারাজ এবং পৃথক জাতীয় দলের দাবি তুলে আসছে। বিশ্বজয়ের উৎসবে মেতে ওঠার পরিবর্তে জাতীয় নায়কের ম্যুরাল নষ্ট করে স্বাধীনতার স্লোগান তুলে ধরার এই ঘটনায় সমগ্র ফুটবল বিশ্বে ও স্পেনে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.