উপরাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা জগদীপ ধনখড়ের! স্বাস্থ্যই কারণ, চিঠি দিয়ে জানালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে

উপরাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা জগদীপ ধনখড়ের! স্বাস্থ্যই কারণ, চিঠি দিয়ে জানালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে

উপরাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দিলেন জগদীপ ধনখড়। স্বাস্থ্যের কারণেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। চিঠি দিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে এমনই জানালেন বাংলার প্রাক্তন রাজ্যপাল।

২০২২ সালে অগস্ট মাসে উপরাষ্ট্রপতি হিসাবে দায়িত্বগ্রহণ করেছিলেন জগদীপ ধনখড়। বিরোধী শিবিরের প্রার্থী মার্গারেট আলভাকে ৩৪৬ ভোটে হারিয়ে দেশের উপরাষ্ট্রপতি হয়েছিলেন তিনি। সোমবারও রাজ্যসভায় অধ্যক্ষ হিসাবে অধিবেশন পরিচালনা করেন ধনখড়। আর রাতেই ইস্তফার কথা জানালেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.