Rail service: লাইনচ্যুত পার্সেল এক্সপ্রেস, হাওড়ার সাঁকরাইলে আটকে বহু ট্রেন, দুর্ভোগে যাত্রীরা

হাওড়ার দক্ষিণ-পূর্ব শাখায় পার্সেল এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ায় ব্যাহত রেল পরিষেবা। ওই শাখার বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে রয়েছে একাধিক ট্রেন। যার জেরে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। রেলের তরফে বিশেষ কিছু লোকাল ট্রেনের সময়সূচিও পরিবর্তন করা হয়েছে। রবিবার বিকেল ৪টে ৩৫ মিনিটে হাওড়ার দক্ষিণ-পূর্ব রেল শাখার সাঁরকরাইল ও আবাদা স্টেশনের মাঝে ডাউন লাইনে একটিRead More →

Narendra Modi: হিন্দু ছাড়া বঞ্চিত সম্প্রদায়ের কাছেও যান, হায়দরাবাদে ২০২৪-এ জয়ের ওষুধ বাতলে দিলেন মোদী

হায়দরাবাদে বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠকের শেষ দিনে দলকে মানুষের কাছে যাওয়ার বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্রের খবর, রবিবার দলের নেতাকর্মীদের হিন্দু ছাড়াও অন্যান্য বঞ্চিত ও নিপীড়িত সম্প্রদায়ের মানুষের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করার কথা বলেন মোদী। একাধিক সংবাদমাধ্যমে প্রকাশিত, এক দলীয় নেতা বৈঠকে মোদী কী কী বলেছেন তা জানাতেRead More →

Youtube: ডাক্তার-ইঞ্জিনিয়ার আর নয়, ইউটিউবার হওয়ার ঝোঁক বাড়ছে ছোটদের মধ্যে! কেন এমন প্রবণতা

ইন্টারনেট ও মোবাইল। নয়া প্রজন্মের এই দুই অপরিহার্য জিনিসকে হাতিয়ার করে বিশ্ব জুড়ে বিনোদনের সংজ্ঞাই বদলে দিয়েছে ইউটিউব। ক্রমশ লাফিয়ে বাড়ছে ইউটিউবের দর্শক সংখ্যা। শুধু দর্শক হিসাবেই নয়, নতুন প্রজন্ম ইউটিউবকে উপার্জনের মাধ্যম হিসাবেও ব্যবহার করছে। এখন অনেকেই অন্য পেশা ছেড়ে ইউটিউবার হতে চান। নিজস্ব একটি ইউটিউব চ্যানেল তৈরি করেন।Read More →

Maharashtra: নূপুরের হয়ে পোস্ট করায় রসায়নবিদকে কুপিয়ে খুনে নাগপুর থেকে গ্রেফতার মূলচক্রী

মহারাষ্ট্রের অমরাবতীতে রসায়নবিদকে কুপিয়ে হত্যার ঘটনায় মূলচক্রী-সহ আরও দু’জনকে গ্রেফতার করল পুলিশ। বিজেপির সাসপেন্ডেড (নিলম্বিত) জাতীয় মুখপাত্র নূপুর শর্মার সমর্থনে নেটমাধ্যমে পোস্ট করার ‘অপরাধে’ ৫৪ বছর বয়সি প্রহ্লাদরাও কোলহেকে কুপিয়ে খুন করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। পুলিশ সূত্রে খবর, কোলহেকে হত্যায় মূলচক্রী ইরফানRead More →

Covid 19: দেশে সামান্য কমল সংক্রমণ, এক দিনে করোনায় আক্রান্ত ১৬ হাজার ১০৩, বাড়ল দৈনিক মৃত্যুর সংখ্যা

দেশের দৈনিক করোনা লেখচিত্রে সামান্য স্বস্তি। শনিবারের তুলনায় রবিবার প্রায় এক হাজার কমল সংক্রমণ। যদিও আগের দিনের থেকে দৈনিক মৃত্যুর সংখ্যা সামান্য বেড়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে জানা গিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে সংক্রমিত হয়েছেন ১৬ হাজার ১০৩ জন। শনিবার এই সংখ্যাটা ছিল ১৭ হাজার ৯২। একRead More →

India vs England 2022: ব্যাটিংয়ে জাডেজাদের পর বলে বুমরা, শামিদের দাপট, ইংল্যান্ড পিছিয়ে ৩৩২ রানে

এজবাস্টনে প্রথম দিন ব্যাট হাতে ভারতের ঋষভ পন্থ এবং রবীন্দ্র জাডেজার দাপট দেখা গিয়েছিল। দ্বিতীয় দিনে দেখা গেল বল হাতে যশপ্রীত বুমরাদের দাপট। ভারতের থেকে ৩৩২ রানে পিছিয়ে ইংল্যান্ড। ইতিমধ্যেই সাজঘরে জো রুট-সহ পাঁচ ইংরেজ ব্যাটার। দ্বিতীয় দিনের শুরুটা হয়েছিল জাডেজার শতরান দিয়ে। বিদেশের মাটিতে প্রথম শতরান করলেন ভারতীয় অলরাউন্ডার।Read More →

Hamlet: ‘হ্যামলেট’ ঋদ্ধিকে চিঠি মুগ্ধ অনির্বাণের, পড়ে দেখল আনন্দবাজার অনলাইন

সম্প্রতি ‘হ্যামলেট’ নাটক দেখতে গিয়েছিলেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। এবং মুগ্ধ হয়েছিলেন নামভূমিকায় অভিনেতা ঋদ্ধি সেনের অভিনয় দেখে। তার পরেই ঋদ্ধিকে একটি চিঠি লেখেন অনির্বাণ। যা হাতে এসেছে আনন্দবাজার অনলাইনের। সেটি সরাসরি তুলে দেওয়া হল। ‘কনিষ্ঠতম’ হ্যামলেট, ঋদ্ধি, প্রথমেই উদাত্ত কণ্ঠে তোর অভিনয়কে সাবাশি, প্রণাম, হাততালিতে ভরিয়ে দিতে চাই। চরিত্রের নানাRead More →

Agra: থানা অভিযোগ নেয়নি, সদ্যোজাতের দেহ কোলে পুলিশ সুপারের কাছে হাজির সন্তানহারা বাবা

থানা অভিযোগ নিতে চায়নি। সুবিচারের আশায় তাই নিজের সদ্যোজাত সন্তানের দেহ নিয়ে সটান পুলিশ সুপারের দ্বারস্থ হলেন এক ব্যক্তি। ঘটনাটি উত্তরপ্রদেশের আগরার। স্থানীয় সূত্রে খবর, ওই ব্যক্তির নাম ধনীরাম। অভিযোগ, তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রীকে গুড্ডু এবং রামস্বাম নামে গ্রামেরই দুই ব্যক্তি বেধড়ক মারধর করেন। সেই ঘটনার পরই পেটে অসহ্য যন্ত্রণা শুরুRead More →

৭১ পড়ুয়া নিয়ে মালদায় উলটে গেল স্কুল বাস, নিয়ন্ত্রণ হারিয়ে পড়ল রাস্তার ধারে

মালদার ইংরেজবাজারে নিয়ন্ত্রণ হারিয়ে স্কুল বাস উলটে গেল। সেই বাসে ৭১ জন পড়ুয়া ছিল। আহত হয়েছে প্রায় ১৫ জন পড়ুয়া। আহতদের হাসপাতালে ভরতি করা হয়েছে।Read More →

Private schools in West Bengal: বেসরকারি স্কুল নিয়ে অভিভাবকদের অভিযোগ মেটাতে শিক্ষা কমিশন গড়ছে রাজ্য

বেসরকারি স্কুলগুলির খরচ নিয়ে অভিভাবকদের অভিযোগের অন্ত নেই। তাই এ বার স্বাস্থ্য কমিশনের ধাঁচে শিক্ষা কমিশন তৈরি করে অভিভাবকদের যাবতীয় অভিযোগের সুরাহা দিতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। সদ্যসমাপ্ত রাজ্য বিধানসভার বাদল অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে এই বিষয়ে ইঙ্গিত দিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সূত্রের খবর, জুলাই মাসেই রাজ্য সরকার শিক্ষা কমিশন গঠনেরRead More →