Kankurgachi murder: ‘মায়ের খুনি বাবা’, চিকিৎসার খরচ বহন করতে নারাজ ছেলে

কখনও এক কামরার ঘরে সংসার টানতে হিমশিম খেয়েছেন মা। কখনও দুই ছেলের পড়ার খরচ জোগাড়ে বিক্রি করে দিয়েছেন নিজের শাড়ি। মত্ত অবস্থায় বাড়ি ফিরে ঝামেলা করা বাবা এক মূক ও বধির মহিলাকে ধর্ষণের চেষ্টায় গ্রেফতার হওয়ার পরে তাকে বার করে আনতে আইনজীবীর টাকার ব্যবস্থাও করেছেন সেই মা-ই! তার পরেও সহ্যRead More →

Sourav Ganguly: ‘বিদেশে জেতার অভ্যাস তৈরি করাই সেরা প্রাপ্তি’

লর্ডসে স্বপ্নের অভিষেক ঘটানো বেহালার বাঁ হাতি। গড়াপেটার কালো অধ্যায়ের শাপমোচন ঘটিয়ে নতুন, লড়াকু টিম ইন্ডিয়ার স্থপতি। তিনি আজ পা দিচ্ছেন পঞ্চাশ বছরে। লন্ডনে শুরু হয়ে যাওয়া প্রাক-জন্মদিন উৎসবের প্রবল ব্যস্ততার মধ্যেই আনন্দবাজারের সঙ্গে বৃহস্পতিবার একান্ত আলাপচারিতায় সৌরভ গঙ্গোপাধ্যায়। অধিনায়ক হাঁটতে থাকলেন তাঁর ক্রিকেটযাত্রার সরণি ধরে… প্রশ্ন: পঞ্চাশতম জন্মদিনের অনেকRead More →

Shinzo Abe: গুলিবিদ্ধ জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে, নারা শহরে চলল গুলি

জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবেকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল। গুলিবিদ্ধ হয়েছেন শিনজো আবে। ‘দ্য জাপান টাইমস’ সূত্রে এমন খবরই পাওয়া গিয়েছে। পশ্চিম জাপানের নারা শহরে গুলি চালানোর খবর ঘটেছে। রয়টার্স সূত্রে খবর, সন্দেহভাজনকে আটক করা হয়েছে। জানা গিয়েছে, জাপানের স্থানীয় সময় সকাল সাড়ে ১১টা নাগাদ প্রচার কর্মসূচির সময়Read More →

Cristiano Ronaldo: ‘নিরুদ্দেশ’ রোনাল্ডোকে ঘিরে জল্পনা বাড়ছে, ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা

ম্যাঞ্চেস্টার ইউনাইটেড কি ছেড়ে দিচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো? আগামী মরসুমের আগেই কি তিনি যোগ দিচ্ছেন নতুন ক্লাবে? দলবদলের বাজারে রোনাল্ডোকে নিয়ে জল্পনা বেড়েই চলেছে। এই জল্পনার মধ্যেই দলের অনুশীলনে যাওয়া বন্ধ করে দিয়েছেন সিআর সেভেন। দলের সঙ্গে তিনি তাইল্যান্ড ও অস্ট্রেলিয়া যাবেন কি না নিশ্চিত নয়। জানা গিয়েছে, চেলসি ও নাপোলিRead More →

Lighting: চলন্ত গাড়িতে বাজ পড়তেই ঝলসে গেল! ভয়াবহ দৃশ্য ধরা পড়ল ক্যামেরায়

বরাতজোরে বাঁচল এক পরিবার। তিন সন্তানকে নিয়ে এক ব্যক্তি গাড়ি চালিয়ে যাচ্ছিলেন। বাইরে তখন ঝমঝমিয়ে বৃষ্টি চলছিল। আর মাঝেমধ্যেই বজ্রবিদ্যুতের কড়কড়ানি শুনতে পাওয়া যাচ্ছিল। ওই ব্যক্তিকে পিছু পিছু অনুসরণ করছিলেন তাঁর স্ত্রী। তিনিও গাড়ি চালাচ্ছিলেন। স্বামীর গাড়ি থেকে কয়েক ফুট তফাতে ছিল মহিলার গাড়ি। হঠাৎই জোরে মেঘের গর্জন শোনা যায়।Read More →

Bhagwant Mann: বিয়ে ভগবত মানের, এ বার বরিস-ট্রাম্প-মাকরেঁর সঙ্গে উচ্চারিত হবে মুখ্যমন্ত্রীর নাম

বৃহস্পতিবারই সাত পাকে বাঁধা পড়লেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। বছর ছয়েক আগে ইন্দ্রপ্রীত কৌরের সঙ্গে প্রথম বিয়ে ভাঙার পর মা-বোনের অনুরোধে আবার বিয়ের পিঁড়িতে বসেছেন ৪৮ বছরের এই আপ নেতা। তাঁর বিয়ে হল হরিয়ানার কুরুক্ষেত্রের সাধারণ শিখ পরিবারের মেয়ে বছর আঠাশের গুরপ্রীত কৌরের সঙ্গে। তবে স্ত্রীর সঙ্গে মানের বয়সের বিশRead More →

Boris Johnson quits: বরিস জনসনের ইস্তফা! তবে নতুন নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী থাকছেন

১০ নম্বর ডাউনিং স্ট্রিটের বাইরে প্রধানমন্ত্রী হিসেবে শেষ বক্তৃতা করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। জানালেন, প্রধানমন্ত্রী পদ থেকে সরে দাঁড়াচ্ছেন তিনি। তবে তাঁর কনসারভেটিভ পার্টি যত দিন না নতুন নেতা নির্বাচিত করছে, তত দিন তিনিই তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবেই থাকতে চান বলেও জানিয়েছেন বরিস। নিজের ভাষণে বরিস বলেন, ‘‘এটা এখন আমারRead More →

Wimbledon 2022: তলপেটের ছেঁড়া পেশি, পায়ে চোট, তবু ১২ বছরের ছোট বিপক্ষকে হারিয়ে সেমিতে রাফা

২০ বছরের ইয়ানিক সিনার কোয়ার্টার ফাইনালে কড়া লড়াইয়ের সামনে ফেলে দিয়েছিলেন নোভাক জোকোভিচকে। রাফায়েল নাদালকেও একই রকম চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড় করালেন ২৪ বছরের টেলর ফ্রিৎজ। জোকার ফিরে আসতে পেরেছিলেন লড়াইয়ে। নাদালকেও জিততে হল পাঁচ সেট লড়াই করে। ৪ ঘণ্টা ২০ মিনিটের টান টান লড়াইয়ে নাদালের পক্ষে খেলার ফল ৩-৬, ৭-৫,Read More →

Bikram Dasgupta Foundation: এক দশকেরও বেশি সময় ধরে সাধারণ মানুষের জীবন বদলে চলেছে বিক্রম দাশগুপ্ত ফাউন্ডেশন

‘Only Compassion Can Heal’ অর্থাৎ ‘সমবেদনাই নিরাময়ের একমাত্র রাস্তা’ — সেই প্রথম থেকেই এই বিশ্বাস নিয়েই পথ চলেছে বিক্রম দাশগুপ্ত ফাউন্ডেশন (বিডিজি ফাউন্ডেশন)। সেই কারণে যখনই সুযোগ পেয়েছে, এই সংস্থা অভাবী, মেধাবী, দরিদ্র, বয়স্ক, বিশেষভাবে-অক্ষমদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। প্রখ্যাত গ্লোবাল আইটি নেতা বিক্রম দাশগুপ্তের দক্ষ নির্দেশনা ও নেতৃত্বে একটিRead More →

China: চুরি হয়ে যাবে প্রযুক্তি, চিনের সঙ্গে ব্যবসায় মানা আমেরিকা ও ব্রিটিশ গোয়েন্দা প্রধানের

আক্রমণই রক্ষণের শ্রেষ্ঠ উপায়। আন্তর্জাতিক বাণিজ্যে ‘চিনা আগ্রাসন’ ঠেকাতে এ বার সক্রিয় হল আমেরিকা ও ব্রিটেনের গোয়েন্দা সংস্থা এফবিআই এবং এমআই-৫। বুধবার যৌথ সাংবাদিক বৈঠকে এফবিআইয়ের ডিরেক্টর ক্রিস্টোফার রে এবং এমআই-৫-এর প্রধান জেনারেল কেন ম্যাকলাম সম্ভাব্য চিনা বিপদ সম্পর্কে বাণিজ্য সংস্থা এবং বণিক সংগঠনগুলিকে সতর্ক করেছেন। সাম্প্রতিক কালে বিশ্বের দুইRead More →