Amaranth Shrine: অমরনাথে মেঘ ভাঙা বৃষ্টি, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫, নিখোঁজ অন্তত ৪০

শেষ আপডেট: ০৮ জুলাই ২০২২ ২১:৩১ মৃত বেড়ে ১৫ অমরনাথে মৃতের সংখ্যা বেড়ে হল ১৫। তা আরও বাড়তে পারে বলে আশঙ্কা উদ্ধারকারীদের। অন্তত ৪০ জন নিখোঁজ বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে। শেষ আপডেট: ০৮ জুলাই ২০২২ ২১:১৮ উদ্ধারে নামল সেনা দ্রুত উদ্ধারের জন্য ছ’টি দল নামাল ভারতীয় সেনা। নামানো হল হেলিকপ্টার। কোভিডেরRead More →

Maharashtra Crisis: শাহ দরবারে শিন্ডে, ফডণবীস, মন্ত্রিসভা চূড়ান্ত হবে মোদী এবং নড্ডার সঙ্গে সাক্ষাতে

মহারাষ্ট্রে পরবর্তী মন্ত্রিসভার তালিকা চূড়ান্ত করতে দিল্লি গিয়ে অমিত শাহের সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে এবং উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস। স্বরাষ্ট্রমন্ত্রী শাহ শাহের সঙ্গে শুক্রবার রাতে তাঁদের বৈঠকে পরবর্তী মন্ত্রিসভার খসড়া প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছে বলে বিজেপি একটি সূত্রের খবর। শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপি সভাপতি জেপি নড্ডার সঙ্গেRead More →

PM Narendra Modi: ‘প্রিয় বন্ধু’ শিনজো আবের প্রয়াণে ভারতে শনিবার জাতীয় শোক ঘোষণা প্রধানমন্ত্রী মোদীর

‘প্রিয় বন্ধু’ শিনজো আবেকে হারিয়ে ‘শোকার্ত’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রয়াণে শনিবার এক দিনের জাতীয় শোক ঘোষণা করলেন মোদী। শিনজোর মৃত্যুর পর টুইটারে এ কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। শিনজো সম্পর্কে টুইটারে প্রধানমন্ত্রী লিখেছেন, ‘আমার প্রিয় বন্ধুর প্রয়াণে মর্মামত। দুঃখপ্রকাশের ভাষা নেই। বিশ্বের রাজনীতিবিদদের মধ্যে তিনি অন্যতম ছিলেন। অসামান্যRead More →

Rafael Nadal: সাত মিলিমিটার ক্ষত সারিয়ে কবে কোর্টে ফিরবেন, উইম্বলডন থেকে নাম তোলার পর জানালেন নাদাল

তলপেটের পেশিতে চোট পাওয়ায় উইম্বলডন থেকে নাম তুলে নিয়েছেন রাফায়েল নাদাল। শুক্রবার সেমিফাইনালে নিক কিরিয়সের বিরুদ্ধে তাঁকে নামতে দেখা যাবে না। ফাইনালে নোভাক জোকোভিচ এবং নাদালের যে দ্বৈরথ হবে বলে মনে করা হচ্ছিল, তা হচ্ছে না। তবে টেনিসপ্রেমীদের জন্যে সুখবর, নাদালকে কোর্টে দেখার জন্য বেশি দিন অপেক্ষা করতে হবে না।Read More →

Shinzo Abe: পেয়েছেন পদ্মবিভূষণ, ভারতের সঙ্গে শিনজোর ঘনিষ্ঠতা দীর্ঘ দিনের

সংসদীয় নির্বাচনের প্রচারে গিয়ে খুন হলেন জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে। ‘প্রিয় বন্ধু’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী মোদী। শনিবার এ দেশে জাতীয় শোক পালন করা হবে। প্রয়াত শিনজোর সঙ্গে ভারতের সম্পর্ক শুধু দীর্ঘ দিনের নয়, নিবিড়ও। শিনজোর দাদুর সময় থেকেই। ২০১৫ সালে শিনজোকে নিজের লোকসভা কেন্দ্র বারাণসীতেRead More →

Fire: বাইপাসে সরকারি বাসে দাউদাউ আগুন, নিরাপদে নামিয়ে আনা হয়েছে যাত্রীদের

আচমকাই যাত্রিবোঝাই বাসে অগ্নিকাণ্ড। শুক্রবার বিকেলে রুবির নিকটস্থ সিংহিবাড়ির মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারির কাছে বাইপাসে ঘটনাটি ঘটেছে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের দু’টি ইঞ্জিন। প্রত্যক্ষদর্শীরা জানান, চলন্ত অবস্থাতেই যাদবপুর থেকে করুণাময়ীগামী ওই এসি বাসটি থেকে ধোঁয়া বেরোতে শুরু করে। এই ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে। হুড়মুড় করে তাঁরা বাস থেকে নামতেRead More →

Mountaineering: কাল নন্দাঘুণ্টি, আজ এভারেস্ট, শৃঙ্গজয় বাঙালির নতুন রোমান্স

অভিযাত্রী দলের সদস্যরা ছিলেন অবিবাহিত। কেউ শিক্ষক। কেউ বা কেরানি। কেউ দোকানি। কিন্তু চেহারায়, সহযাত্রী সাংবাদিক গৌরকিশোর ঘোষ লিখেছেন, সকলেই বাঙালি। ২০,৭০০ ফুট উঁচু নন্দাঘুণ্টি অভিযান তখন ছিল এক বিস্ময়কর প্রয়াস। এভারেস্ট স্বপ্নেরও বাইরে। আজ ২০ জনেরও বেশি বাঙালি এভারেস্ট ছুঁয়েছেন। এক জন আবার পৌঁছে গিয়েছেন অক্সিজেন ছাড়া। এমনটি আগেRead More →

Narendra Modi: পড়াশোনার অর্থ শুধু চাকরি নয়, জাতীয় শিক্ষা নীতি সম্মেলনে মোদী-বার্তায় প্রশ্ন

পড়াশোনা শুধু ডিগ্রি বা চাকরির জন্য নয়। পড়াশোনা করে কে কী হবে, তা তার উপরে চাপিয়ে দেওয়া চলবে না। পড়ুয়ারা নিজের পছন্দ অনুযায়ী যা হতে চাইবে, সেই অনুযায়ী তাদের শিক্ষার ব্যবস্থা করতে হবে। ‘থ্রি ইডিয়টস’ সিনেমার র‌্যাঞ্চো-র মন্ত্র নয়। আজ বারাণসীতে সর্বভারতীয় শিক্ষা সঙ্গম-এ এই মন্ত্র দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।Read More →

India vs England 2022: ব্যাটে-বলে হার্দিকের জাদু, ইংল্যান্ডকে প্রথম টি-টোয়েন্টিতে উড়িয়ে দিল ভারত

টি-টোয়েন্টিতে ভারতের দাপট। জস বাটলারের ইংল্যান্ডকে উড়িয়ে দিলেন হার্দিক পাণ্ড্যরা। করোনা সারিয়ে এই ম্যাচে দলে ফিরেছিলেন রোহিত শর্মা। তিনি ব্যাট হাতে খুব বেশি রান করতে না পারলেও দল শুরু করল জয় দিয়েই। ইংল্যান্ডের বিরুদ্ধে ৫০ রানে জয় ভারতের। ব্যাটে-বলে ম্যাচটা নিজের নামে করে রাখলেন হার্দিক। টস জিতে প্রথমে ব্যাট করারRead More →

Coronavirus in West Bengal: অবাধে বেড়ে চলেছে করোনা সংক্রমণ, হুঁশ নেই বাংলার, রাজনীতি আটকে কালী বিতর্কে

একটি ‘ক’ নিয়ে আগ্রহ থাকলেও অন্য ‘ক’ যেন গ্রাহ্যের মধ্যেই নেই। অথচ দ্বিতীয় ‘ক’ উদ্বেগজনক জায়গায় যাচ্ছে দিনের পর দিন। গুরুত্বের বিচারে সেটাই প্রথম হওয়া দরকার বলেও মনে করছেন অনেকে। দেবী কালীর সঙ্গে মদ বা মাংসের সম্পর্ক রয়েছে কি না তা নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র ঠিকRead More →