ফখরের আউটে বিতর্ক, বল কি সঞ্জুর হাতে জমা হওয়ার আগে মাটিতে পড়েছিল? বাংলাদেশের তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন

রবিবার সুপার ফোরে ভারত-পাকিস্তান ম্যাচের শুরুতেই বিতর্ক। ফখর জ়মানের একটি ক্যাচকে কেন্দ্র করে তৈরি হল বিতর্ক। সঞ্জু স্যামসন যে ক্যাচটি ধরেছেন সেটি বৈধ কি না, তা নিয়ে দ্বিমত অনেকেই। ধারাভাষ্যকারদেরও দীর্ঘ ক্ষণ আলোচনা করতে দেখা গিয়েছে। ঘটনাটি ঘটে তৃতীয় ওভারের তৃতীয় বলে। হার্দিকের স্লোয়ার বল ফখরের ব্যাটে কানা ছুঁয়ে উইকেটকিপারRead More →

ট্রাম্পের নয়া ভিসানীতিতে চাপে কারা? স্বস্তি কাদের? হোয়াইট হাউসের ব্যাখ্যার পরও দুশ্চিন্তায় মার্কিন সংস্থার মালিকেরা

ডোনাল্ড ট্রাম্পের নয়া এইচ-১বি ভিসা বিতর্কের মধ্যে হোয়াইট হাউস ব্যাখ্যা দিয়েছে। এই ভিসার জন্য কাদের মোটা অঙ্কের টাকা গুনতে হবে? কারা স্বস্তি পেলেন, তা স্পষ্ট হয়েছে। কিন্তু তার পরেও চিন্তায় মার্কিন সংস্থাগুলি। শুধু তা-ই নয়, চাপে পড়েছেন ভিসাধারীরা। এইচ-১বি ভিসা সংক্রান্ত নিয়মে বিস্তর বদল এনেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানানোRead More →

রেকর্ডের ম‍্যাচে ৪১২ রান তাড়া করে বীরের মতো লড়লেন স্মৃতি, হরমনপ্রীতেরা, অস্ট্রেলিয়ার কাছে হার ৪৩ রানে

মরিয়া চেষ্টা করেছিল ভারতের মহিলা দল। তবে শেষ রক্ষা হল না। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নজিরের ম্যাচে হেরে গেলেন হরমনপ্রীত কউরেরা। ৪১৩ রান তাড়া করতে নেমে ভারতীয় দল অলআউট হয়ে গেল ৩৬৯ রানে। হেরে গেল ৪৩ রানে। মহিলাদের এক দিনের ক্রিকেটে দুই ইনিংস মিলিয়ে সর্বোচ্চ রান হল এ দিনই। বৃথা গেল স্মৃতিRead More →

ভারতের ‘সবচেয়ে বড় শত্রু’ পরনির্ভরতা! মোদীর মন্তব্যের নেপথ্যে ট্রাম্পের শুল্কনীতি না নতুন ভিসানীতির চাপ?

ভারতের আসল শত্রু কী, তা চিহ্নিত করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আত্মনির্ভর হওয়ার প্রয়োজনীয়তা বুঝিয়ে মোদী জানালেন, ভারতের সবচেয়ে বড় শত্রু অন্য দেশের উপর নির্ভরতা। রাশিয়া থেকে তেল আমদানির জন্য ভারতের পণ্যে মোট ৫০ শতাংশ শুল্ক চাপিয়েছে আমেরিকা। শুক্রবারই এইচ-১বি ভিসার জন্য মোটা টাকা ধার্য করার কথা জানিয়েছেন ট্রাম্প। এইRead More →

‘পারিবারিক বিপর্যয় ঘটতে পারে’! এইচ-১বি ভিসা নিয়ে ট্রাম্পের নয়া নীতিতে আশঙ্কা প্রকাশ করল মোদী সরকার

এইচ-১বি ভিসা নিয়ে শুক্রবার নতুন নির্দেশনামায় স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার নয়া ভিসানীতি নিয়ে এ বার উদ্বেগপ্রকাশ করল ভারত। এইচ-১বি ভিসা নিয়ে ট্রাম্প যে নির্দেশনামা দিয়েছেন তাতে বলা হয়েছে, দক্ষ বিদেশি কর্মীদের নিয়োগ করতে গেলে মার্কিন সংস্থাগুলিকে বাড়তি অর্থ দিতে হবে। বিভিন্ন সংস্থার কাছ থেকে বছরে এক লক্ষRead More →

Drone Strike on Mosque: রক্তবন্যা মসজিদে! ফজরের নামাজের সময়ে প্রার্থনার নিভৃতেই ভয়ংকর ড্রোন হামলা, নিহত ৭৮…

মসজিদে রক্তপাত! আফ্রিকার দেশ সুদানের (Sudan) দারফুর অঞ্চলে (Darfur region) একটি মসজিদে ড্রোন হামলায় (Drone strike) অন্তত ৭৮ জন নিহত হয়েছেন। দারফুরের এল-ফাশের শহরের একটি মসজিদে শুক্রবার ফজরের নামাজের সময় এ হামলার ঘটনা ঘটে বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। আরএসএফ জড়িত? এই হামলার পিছনে প্যারামিলিটারি র‍্যাপিড সাপোর্ট ফোর্স (আরএসএফ) জড়িতRead More →

রবিবার ভারত-পাকিস্তান, এশিয়া কাপের সুপার ফোরে বাকি ম্যাচ কবে, কখন?

এশিয়া কাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে শুক্রবার প্রতিপক্ষ ভারত এবং ওমান। এই ম্যাচ নেহাতই নিয়মরক্ষার। কারণ ভারত আগেই সুপার ফোরে উঠে গিয়েছে। আর ওমানের বিদায় নিশ্চিত হয়ে গিয়েছে। বৃহস্পতিবার আফগানিস্তান-শ্রীলঙ্কা ম্যাচের পর চূড়ান্ত হয়ে গিয়েছে সুপার ফোরের চার দল। শ্রীলঙ্কার জয়ে চতুর্থ দল হিসাবে এশিয়া কাপের সুপার ফোরে পৌঁছেছে বাংলাদেশ।Read More →

প্রয়াত মোহনবাগানের প্রাক্তন ফুটবলার মৃত্যুঞ্জয়, সবুজ-মেরুনের হয়ে জিতেছিলেন ডুরান্ড কাপ, কলকাতা লিগ

মোহনবাগানের প্রাক্তন ফুটবলার মৃত্যুঞ্জয় বন্দ্যোপাধ্যায় প্রয়াত। বয়স হয়েছিল ৮৬ বছর। শুক্রবার সকালে গল্‌ফ গ্রিনে নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দুপুরের দিকে মোহনবাগান তাঁবুতে আনা হয়েছিল মরদেহ। সেখানে মালা এবং সবুজ-মেরুন পতাকা দিয়ে শেষ শ্রদ্ধা জানান সচিব সৃঞ্জয় বসু। মৃত্যুঞ্জয় মোহনবাগানের হয়ে খেলেছেন পঞ্চাশের দশকের শেষ দিক থেকে ষাটেরRead More →

করমর্দন বিতর্ক কি প্রভাব ফেলেছে ভারতের সাজঘরে? ওমান ম্যাচের আগে কুলদীপদের মাথায় পাকিস্তান

এশিয়া কাপে করমর্দন বিতর্কের পর শুক্রবার প্রথম খেলতে নামছে ভারত। গ্রুপ পর্বের শেষ ম্যাচে সামনে ওমান। কিন্তু সেই ম্যাচ নিয়ে ভাবছেন না কুলদীপ যাদবেরা। তাঁদের মাথায় ঘুরছে রবিবার ভারত-পাকিস্তান ম্যাচ। ভারত-পাক ম্যাচে হাত মেলানো নিয়ে যে বিতর্ক হয়েছে তার প্রভাব কি পড়েছে ভারতের সাজঘরে? কুলদীপের কথায় স্পষ্ট, বিতর্ক নিয়ে কিছুRead More →

শুভমনের ভারতকে হারানোর পরিকল্পনা অন্য এক দলের অস্ত্রে! ৪২ বছরের খরা কাটাতে মরিয়া ওয়েস্ট ইন্ডিজ়

দেশের মাটিতে শেষ টেস্ট সিরিজ় ভাল যায়নি ভারতের। নিউ জ়িল্যান্ডের কাছে ঘরের মাটিতে চুনকাম হতে হয়েছিল তাদের। তার জেরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা হয়নি রোহিত শর্মা, বিরাট কোহলিদের। ২০২৫-২০২৭ টেস্ট বিশ্বকাপ পর্বে ভারতের মাটিতে প্রথম খেলতে আসছে ওয়েস্ট ইন্ডিজ়। অক্টোবরের শুরুতে সেই সিরিজ়। ওয়েস্ট ইন্ডিজ়ের কোচ ড্যারেন স্যামি জানিয়েRead More →