পাকিস্তানকে হারিয়ে ভারতীয় দলের সাজঘরে ‘রাম রাম’ ধ্বনি! সাপোর্ট স্টাফের পায়ে হাত দিয়ে প্রণাম করতে গেলেন তিলক

এশিয়া কাপে পাকিস্তানকে দু’বার হারিয়েছে ভারত। রবিবার সুপার ফোরে ৬ উইকেটে জিতেছেন সূর্যকুমার যাদবেরা। টানা দু’টি ম্যাচ জিতে ফুরফুরে রয়েছে ভারতীয় শিবির। সাজঘরের সেই ছবি প্রকাশ্যে এসেছে। জয়ের পর সাজঘরে ‘রাম রাম’ ধ্বনিও শোনা গিয়েছে। ‘ইমপ্যাক্ট প্লেয়ার’-এর পদক নিতে গিয়ে সাপোর্ট স্টাফের পায়ে হাত দিয়ে প্রণাম করতে যান তিলক বর্মা।Read More →

আওয়ামী লীগ বনাম বিএনপি এ বার নিউ ইয়র্কে! ইউনূসের সফরের আগে অশান্তি ছড়াল, এলাকা খালি করাল পুলিশ

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের আগমনের ঠিক আগে উত্তেজনা নিউ ইয়র্কে। প্রবাসী বাংলাদেশি–অধ্যুষিত এলাকা জ্যাকসন হাইটসে আওয়ামী লীগ এবং বিএনপি সমর্থকদের স্লোগান পাল্টা-স্লোগানের জেরে ওই এলাকায় উত্তেজনা ছড়ায় রবিবার রাতে (স্থানীয় সময়)। বাংলাদেশের সাংবাদমাধ্যম ‘প্রথম আলো’ জানিয়েছে, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে দ্রুত সক্রিয় হয় নিউ ইয়র্ক পুলিশ। দু’পক্ষের উত্তেজিতRead More →

টেট উত্তীর্ণ না-হলে পরীক্ষায় বসতে হবে প্রাথমিক শিক্ষকদের! সুপ্রিম কোর্টের নির্দেশের পর তৎপর পর্ষদ, তথ্য তলব জেলায় জেলায়

শিক্ষকতা চালিয়ে যাওয়ার জন্য টেট উত্তীর্ণ হতেই হবে। শুধু তা-ই নয়, পদোন্নতির জন্যও টেট উত্তীর্ণ বাধ্যতামূলক! প্রাথমিক শিক্ষকদের ক্ষেত্রে এমনই নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই নির্দেশের পরই তৎপর হল এ রাজ্যের প্রাথমিক শিক্ষা পর্ষদ। শীর্ষ আদালতের নির্দেশ মেনে এ বার তারা জেলায় জেলায় কর্মরত প্রাথমিক শিক্ষক-শিক্ষিকাদের তথ্য চেয়ে পাঠাল। সোমবারRead More →

ময়নাতদন্ত হল খড়্গপুর আইআইটি-র মৃত পড়ুয়ার, ‘কোনও অভিযোগ নেই’, বললেন বাবা

রবিবার খড়্গপুর আইআইটি-র মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের গবেষক ছাত্র হর্ষকুমার পাণ্ডে (২৭)-র দেহের ময়নাতদন্ত হল মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে। ছেলের মৃত্যু নিয়ে তাঁর কোনও অভিযোগ নেই বলে জানালেন মৃত পড়ুয়ার বাবা। শনিবার দুপুর ২টো নাগাদ বিআর অম্বেডকর হল থেকে উদ্ধার হয় হর্ষের ঝুলন্ত দেহ। পরে তাঁকে বিসি রায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরাRead More →

দেশের হয়ে একটিও ম্যাচ খেলেননি, তবু ভারতীয় ক্রিকেটের শীর্ষপদে, কেন মনহাসকেই বেছে নেওয়া হল বোর্ড সভাপতি হিসাবে?

ভারতের ক্রিকেটে বোর্ড সভাপতি-সহ বাকি পদে নির্বাচন যে হবে না, তা আগে থেকেই বোঝা গিয়েছিল। কিন্তু সভাপতি কে হবেন তা নিয়ে কৌতুহল ছিলই। সকলকে চমকে দিয়ে সভাপতি পদে একমাত্র প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দিয়েছেন মিঠুন মনহাস। তা দেখে অনেকেই বিস্মিত। দেশের হয়ে একটিও ম্যাচ না খেলা ক্রিকেটার কী ভাবে বোর্ডেরRead More →

‘শান্তির আশা’য় প্যালেস্টাইনকে রাষ্ট্রের স্বীকৃতি দিল ব্রিটেন, কানাডা অস্ট্রেলিয়া! সমালোচনা আমেরিকার

জল্পনা চলছিল। এ বার সেটাই সত্যি হল। রবিবারই প্যালেস্টাইনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিল ব্রিটেন। শুধু তারা নয়, কানাডা এবং অস্ট্রেলিয়াও একই পথে হেঁটেছে। ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মার এই ঘোষণার সময় বলেন, ‘‘শান্তি এবং দ্বি-রাষ্ট্র সমাধানের আশায় আমরা প্যালেস্টাইনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিচ্ছি।’’ তবে এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে আমেরিকা ও ইজ়রায়েল।Read More →

অজ্ঞাতকুলশীল মিঠুন মনহাসকে বোর্ড সভাপতির পদে বসিয়ে ক্রিকেট প্রশাসনে ‘পুতুলখেলা’ সম্পন্ন! জুড়ল জম্মু-কাশ্মীর অঙ্কও

সকলকে পিছনে ফেলে ভারতীয় ক্রিকেট বোর্ডের পরবর্তী সভাপতি হলেন মিঠুন মনহাস। জম্মু ও কাশ্মীরের এই ক্রিকেটার কোনও আন্তর্জাতিক ম্যাচ খেলেননি। জম্মুতে জন্ম হলেও তিনি যে ১৫৭টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন, তার অধিকাংশই দিল্লির হয়ে। রবিবার মুম্বইয়ে মনহাস সভাপতি পদে মনোনয়ন জমা দিয়েছেন। তাঁর মনোনয়ন জমা দেওয়ার কথা জানিয়েছেন রাজীব শুক্ল।Read More →

১ পয়েন্ট পেলেই আবার কলকাতা লিগ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল, লড়াইয়ে নেই ডায়মন্ড হারবার, শেষ ম্যাচের আগে অঙ্ক কী?

দু’দিনের ব্যবধানে দু’বার কলকাতা লিগ চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ ইস্টবেঙ্গলের সামনে। শনিবার ইস্টবেঙ্গলকে কলকাতা লিগের গত মরসুমের চ্যাম্পিয়ন ঘোষণা করেছে আইএফএ। সোমবার কলকাতা লিগের চলতি মরসুমে চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ রয়েছে লাল-হলুদের সামনে। শেষে ম্যাচে মাত্র ১ পয়েন্ট পেলেই চ্যাম্পিয়ন হয়ে যাবে তারা। সোমবার চ্যাম্পিয়নশিপ রাউন্ডের শেষ ম্যাচ খেলতে নামবে ছয় দল।Read More →

একবালপুরে চপারের কোপে খুনের ঘটনায় অবশেষে পাকড়াও অভিযুক্ত, হামলার ১২ দিনের মাথায় গ্রেফতার

কলকাতার একবালপুরে চপার দিয়ে কোপানোর ঘটনায় অবশেষে অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। গত ৯ সেপ্টেম্বর রাত ১২টার পরে ওই হামলা হয়েছিল। ওই হামলার ১২ দিনের মাথায় অভিযুক্তকে পাকড়াও করলেন তদন্তকারীরা। ধৃত ২৮ বছর বয়সি আমজাদ খান একবালপুরেরই বাসিন্দা। রবিবার নিউটাউনে ইকো পার্কের গেটের কাছ থেকে তাঁকে আটক করে পুলিশ। পরে লালবাজারেRead More →

‘সংস্কারের প্রয়োজন’ থেকে ‘যুদ্ধে যাওয়ার’ প্রতিশ্রুতি! এইচ-১বি ভিসা নিয়ে বার বার মত বদলেছেন মাস্ক

কখনও বলেছিলেন ‘সংস্কারের প্রয়োজন’, আবার কখনও সরাসরি ‘যুদ্ধে যাওয়ার’ প্রতিশ্রুতি দিয়েছিলেন! আমেরিকার এইচ-১বি ভিসা নিয়ে ক্ষণে ক্ষণে নিজের মত পরিবর্তন করেছিলেন টেসলা কর্তা ইলন মাস্ক। কিন্তু এইচ-১বি ভিসা নিয়ে মার্কিন প্রশাসনের নয়া নির্দেশনামা প্রকাশ্যে আসার পর থেকে কার্যত নীরবই রয়েছেন তিনি। টেসলা হোক বা স্পেসএক্স— তাঁর মালিকাধীন কোম্পানিতে বহু দক্ষRead More →