শাকিব, তামিমের পর এ বার টি-টেন লিগে বাংলাদেশের আরও এক নতুন ক্রিকেটার

শাকিব আল হাসান এবং তামিম ইকবালের পর এ বার আবু ধাবি টি-টেন লিগে খেলতে চলেছেন বাংলাদেশের আরও এক ক্রিকেটার। তিনি মুস্তাফিজুর রহমান। টুইটারে এ কথা ঘোষণা করা হয়েছে আয়োজকদের তরফে। শাকিব এবং তামিম দু’জনেই এর আগে টি-টেন লিগে খেলেছেন। মুস্তাফিজুরের এ বারই প্রথম। ফলে তাঁর কাছে নিঃসন্দেহে নতুন অভিজ্ঞতা হতেRead More →

ফুটবল, ক্রিকেটে প্রযুক্তির অবিশ্বাস্য উন্নতি, আগামী দিনে কি আরও কমবে কোচেদের ভূমিকা

ফুটবলে দুর্দান্ত গোল বা ক্রিকেট ম্যাচে একটা দর্শনীয় কভার ড্রাইভ, এমনকী দাবায় একটা মনে রাখার মতো চাল দেখার জন্য মুখিয়ে থাকেন সমর্থকরা। অনেকেই হয়তো জানেন না, সেই গোল বা কভার ড্রাইভ বা দাবার চালের পিছনে কতটা পরিশ্রম করতে হয় খেলোয়াড়দের। ঘণ্টার পর ঘণ্টা, দিনের পর দিন পরিশ্রম করার পর সেগুলিRead More →

রাতারাতি উজির থেকে ফকির! বেঙ্গালুরুর কলেজছুট তরুণের চায়ের দোকানে বিটকয়েন দিয়ে মিলছে গরম চা

স্বপ্ন ছিল, ভারতের সেরা বিটকয়েন কারবারি হওয়ার। সেই অনুযায়ী চলছিল ডিজিটাল মুদ্রার কেনাবেচা। লাভও হচ্ছিল ভালই। কিন্তু রাতারাতি বাদশা থেকে ফকির ২২ বছরের শুভম সাইনি। অগত্যা, চায়ের দোকান খুলে বসেছেন তিনি। তবে চমক রয়েছে তাতেও। শুভমের দোকানই সম্ভবত প্রথম, যেখানে বিটকয়েন দিয়েও চায়ের স্বাদ নেওয়া যায়। কর্নাটকের রেওয়ারির ইন্দিরা গাঁধীRead More →

২০০০০০০০০০০০০০০০০ পিঁপড়ে আছে পৃথিবীতে! বলছে গবেষণা, ওজনে ৩০ লক্ষ ভারতীয় হাতির সমান

রসগোল্লা খেয়ে ফেলার পর রস মাখা প্লেট ঘণ্টাখানেক ফেলে রাখলেই থিকথিক করে ছেয়ে ফেলে পিঁপড়েরা। সেই পিঁপড়েই গুনতে গেলে হিমসিম খেতে হবে। এ বার কিন্তু গোটা পৃথিবীর ‘পিপীলিকা-সুমারি’ করে ফেলার ‘অসাধ্য’ সাধন করে ফেলেছেন এক দল গবেষক। পৃথিবীতে যত পিঁপড়ে রয়েছে, বিশেষ পদ্ধতিতে তার সংখ্যা গুনে ফেলেছেন ওই জীববিজ্ঞানীরা। সংখ্যাটিRead More →

খুন করে অ্যাসবেস্টসের ছাদে চট দিয়ে ঢেকে রাখা ছিল শুভমের দেহ, পারিবারিক রেষারেষি থেকেই শিশু-খুন!

পারিবারিক বিবাদের কারণেই শুভম ঠাকুর (৫)-কে খুন করা হয়েছে? শান্তিনিকেতনের শিশু-খুনে প্রাথমিক তদন্তের পর এই প্রশ্নই ভাবাচ্ছে তদন্তকারীদের। প্রাথমিক ভাবে পুলিশ জানতে পেরেছে, ওই শিশুকে খুন করে অ্যাসবেস্টসের ছাদে তুলে দেওয়া হয়েছিল দেহ। শুধু তাই নয়, দেহ যাতে কারও চোখে না পড়ে সে জন্য তা ঢেকে রাখা হয়েছিল চট দিয়ে!Read More →

লুটের কোহিনূর ফেরত দেওয়া হোক, দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পরেই উঠছে দাবি

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজ়াবেথের মৃত্যুর পরেই ব্রিটিশদের বিভিন্ন দেশ থেকে লুট করে নিয়ে যাওয়া যাবতীয় ধনরত্ন ফেরতের দাবি উঠতে শুরু করেছে। এই হিরে-জহরতের মধ্যে রয়েছে ভারতের কোহিনূর মণিও। রাজা রঞ্জিত সিংহের মৃত্যুর পরে তাঁর নাবালক পুত্র দলীপ সিংহকে অপহরণ করে ব্রিটেনে নিয়ে যাওয়া হয়েছিল। নাবালক রাজার কাছ থেকে কৌশলে ওইRead More →

গরু পাচারে অভিযুক্ত এনামুলের তিন ভাগ্নে কি বিদেশে? বিপুল অর্থ, নথি উদ্ধারের পর ধন্দে সিআইডি

মামা ধরা পড়েছেন, কিন্তু তিন ভাগ্নে কোথায়? এই প্রশ্নটাই এখন ভাবাচ্ছে সিআইডি-কে। গরু পাচারে মূল অভিযুক্ত এনামুল হক সিবিআইয়ের হাতে ধরা পড়ার পরে তাঁর তিন ভাগ্নের অফিস, চালকল ও হোটেল থেকে প্রচুর নথি উদ্ধার করা হয়েছে। এনামুলের ওই তিন ভাগ্নে কী ভাবে বিপুল সম্পত্তির মালিক হয়ে উঠেছেন, তা জানতে গোয়েন্দারাRead More →

ভোর থেকেই ঝিরঝিরে বৃষ্টি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দিনভর বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের

মঙ্গলবার ভোর থেকেই দফায় দফায় ঝিরঝিরে বৃষ্টি কলকাতায়। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে দিনভর কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সাগরে নিম্নচাপের প্রভাবে আগামী দিনে বৃষ্টি আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে। বুধ ও বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। উপকূলবর্তী এলাকায় ঘণ্টায় ৪৫ কিমি বেগে ঝোড়ো হাওয়াRead More →

স্নানের ভিডিয়ো তুলতে ধৃত ছাত্রীকে হুমকি দিতেন দুই যুবক! চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়ে ভিডিয়ো-কাণ্ডে নয়া তথ্য

চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়ে ভিডিয়ো-কাণ্ডে নয়া তথ্য প্রকাশ্যে এল। এই ঘটনায় যে ছাত্রীকে গ্রেফতার করা হয়েছে, তাঁকে ‘ব্ল্যাকমেল’ করতেন ধৃত দুই যুবক! এমন অভিযোগই করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের আপত্তিকর ভিডিয়ো তৈরি করে তা নেটমাধ্যমে ছড়ানোর অভিযোগে তিন জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে রয়েছেন এক ছাত্রী, তাঁর ২৩ বছর বয়সি ‘প্রেমিক’ ওRead More →

পৃথিবীর অনেকটা কাছে আসছে বৃহস্পতি, রাতের আকাশে জ্বলজ্বল করবে ‘গুরুগ্রহ’, কবে?

পৃথিবীর কাছাকাছি আসছে বৃহস্পতি। চলতি মাসেই আকাশে সৌরজগতের বৃহত্তম এই গ্রহকে সারা রাত দেখা যাবে। পৃথিবী ও বৃহস্পতির মধ্যে দূরত্ব কমে আসবে ওই দিন। গত ৭০ বছরে এই দুই গ্রহের দূরত্ব এত কম কখনও হয়নি। মহাকাশ বিজ্ঞানীরা জানিয়েছেন, আগামী ২৬ সেপ্টেম্বর বৃহস্পতি পৃথিবীর অনেকটা কাছাকাছি আসবে। ওই দিন সারা রাতRead More →