কোথায় হবে এ বারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল? জানিয়ে দিল আইসিসি

এ বারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হবে ওভালে। ২০২৩ সালে সেই ফাইনাল হবে। পরের বারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল হবে লর্ডসে। সেই ফাইনাল খেলা হবে ২০২৫ সালে। টানা তিন বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হবে ইংল্যান্ডেই। এর আগে ২০২১ সালে সাদাম্পটনের মাঠে ফাইনাল ম্যাচ হয়েছিল। ভারতকে হারিয়ে সেই ম্যাচ জিতেRead More →

‘শিউরে ওঠার মতো দুর্নীতি’, টেট নিয়োগের রিপোর্টে বলল সিবিআই, ‘বিস্মিত হলেন’ বিচারপতি গঙ্গোপাধ্যায়ও

প্রাথমিকের শিক্ষক নিয়োগে ‘অকল্পনীয় দুর্নীতি’ হয়েছে বলে আদালতকে জানাল সিবিআই। বুধবার তারা কলকাতা হাই কোর্টে টেট সংক্রান্ত তদন্ত রিপোর্ট জমা দেয়। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে মুখবন্ধ জোড়া খামে ওই রিপোর্ট জমা দিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বলে, ‘‘টেটের শিক্ষক নিয়োগে যে দুর্নীতি হয়েছে, তা জানলে মানুষ শিউরে উঠবেন।’’ রিপোর্টে কী কীRead More →

স্কুল সার্ভিস কমিশনে দুর্নীতি মামলায় রাজসাক্ষী হতে আর্জি অর্পিতা মুখোপাধ্যায়ের, চার্জশিটে দাবি ইডি-র

এসএসসি বা স্কুল সার্ভিস কমিশনে দুর্নীতির অভিযোগ সংক্রান্ত মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায় কার্যত রাজসাক্ষী হওয়ার আবেদন করেছেন বলে চার্জশিটে জানিয়েছে ইডি। সোমবার সিবিআইয়ের বিশেষ আদালতে পেশ করা চার্জশিটে ইডি-র তদন্তকারীরা আরও জানান, সন্তান দত্তক নিতে চেয়েছিলেন অর্পিতা। সেই বিষয়ে পার্থ তাঁকে সাহায্যের আশ্বাস দিয়েছিলেন। চার্জশিটেRead More →

ছেলেদের পর এ বার মেয়েদের এশিয়া কাপে মুখোমুখি ভারত-পাকিস্তান, কবে হবে সেই ম্যাচ

ছেলেদের এশিয়া কাপ সদ্য শেষ হয়েছে। এ বার মেয়েদের এশিয়া কাপের সূচিও ঘোষণা হয়ে গেল। ছেলেদের মতো মেয়েদের এশিয়া কাপেও মুখোমুখি হচ্ছে ভারত এবং পাকিস্তান। আগামী ৭ অক্টোবর হবে সেই ম্যাচ। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত এবং পাকিস্তানের পুরুষ দল মুখোমুখি হবে ১৬ অক্টোবর। তার আগেই মেয়েরা খেলে ফেলবে। ১ অক্টোবর থেকেRead More →

সেই ১৯তম ওভারেই ম্যাচ গলালেন ভুবনেশ্বর, বার বার একই ভুল রোহিতের! দরকার কি শামিকে

রোহিত শর্মা কি ভুল থেকে শিক্ষা নেন না? নাকি একই ভুল বার বার করে যাওয়া অভ্যেসে দাঁড়িয়ে গিয়েছে তাঁর? অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচের পর এই প্রশ্নটা আরও জোরালো হয়েছে। এশিয়া কাপে বার বার ব্যর্থতার পর কেন সেই ভুবনেশ্বর কুমারকেই ১৯তম ওভার দেওয়া হল? অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের যদিও বা জেতারRead More →

বিশ্ব জুড়ে না খেতে পেয়ে প্রতি ৪ সেকেন্ডে মৃত্যু এক জনের, খাদ্যসঙ্কটে ভুগছেন ৩৪.৫ কোটি মানুষ

প্রতি চার সেকেন্ডে এক জন। স্রেফ না খেতে পেয়ে মৃত্যুর সংখ্যাটা দুনিয়া জুড়ে এখন এই রকম! বিশ্ব উষ্ণায়ন, কর্মহীনতার ছায়ায় ঢাকা দুনিয়ার সামনে এমনই আতঙ্কের ছবি মঙ্গলবার নিউ ইয়র্কে রাষ্ট্রপুঞ্জের ৭৭তম সাধারণ সভায় তুলে ধরলেন দু’শোরও বেশি স্বেচ্ছাসেবী সংগঠনের কর্তাব্যক্তিরা। একটি খোলা চিঠিতে ৭৫টি দেশের ২৩৮টি স্বেচ্ছাসেবী সংগঠন এই সমস্যারRead More →

মা হতে চেয়েছিলেন অর্পিতা! সন্তান নেওয়ায় ‘আপত্তি নেই’ জানিয়ে ‘মন্ত্রী’ পার্থ দিয়েছিলেন ‘সার্টিফিকেট’

মা হতে চেয়েছিলেন শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত অর্পিতা মুখোপাধ্যায়! সন্তান দত্তক নিতে চেয়েছিলেন বলেই দাবি ইডির। আর তার জন্য প্রয়োজনীয় অনাপত্তির শংসাপত্র (নো অবজেকশন লেটার) দিয়েছিলেন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আদালতে পেশ করা চার্জশিটে এমনটাই দাবি করেছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট (ইডি)। এই সংক্রান্ত চিঠি তদন্তকারী সংস্থা অর্পিতার ফ্ল্যাট থেকে উদ্ধার করেছেRead More →

বুধ-বৃহস্পতি ভিজবে শহর, ভারী বৃষ্টি একাধিক জেলায়, নিম্নচাপের চোখরাঙানিতেই শুরু হবে দেবীপক্ষ?

পঞ্জিকার মর্জিমাফিক আবহাওয়া হলে এ বার পুজোয় সেরা আবহাওয়ার পূর্বাভাস! কারণ, ‘দেবীর গজে আগমন’। কিন্তু হাওয়া অফিসের পূর্বাভাসে চিন্তা বাড়ছে। কারণ মহালয়ার তিন দিন আগেও তারা জানিয়েছে, বঙ্গোপসাগরে নিম্নচাপ রয়েছে। বুধবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বৃষ্টি তো হবেই। একই রকম আবহাওয়া থাকতে পারে বৃহস্পতিবারও। এর মধ্যে আবার দু’টি জেলায় দু’দিনRead More →

রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যে বিশেষ গয়না পরলেন রাজবধূরা, কোন অলঙ্কারের কী তাৎপর্য?

ইংল্যান্ডের রানি দ্বিতীয় এলিজাবেথকে চিরবিদায় জানাতে ওয়েস্টমিনস্টার অ্যাবেতে হাজির ছিলেন ব্রিটেনের রাজপরিবারের সদস্যরা। শোকজ্ঞাপনের কালো পোশাকের সঙ্গে ব্রিটেনের রাজপরিবারের মহিলাদের পরতে দেখা গেল বিশেষ কিছু গয়না। কেমন গয়না পরে রানিকে শেষ বিদায় জানালেন তাঁরা? সে সব গয়নার তাৎপর্যই বা কী? রাজা চার্লসের স্ত্রী ক্যামিলা থেকে প্রিন্সেস অফ ওয়েলস বা যুবরাজRead More →

পাঁচ বছরের শিশুকে অপহরণ করে খুনের অভিযোগে শান্তিনিকেতন উত্তাল, অভিযুক্তের বাড়িতে ভাঙচুর, আগুন

অগ্নিগর্ভ শান্তিনিকেতন। একটি পাঁচ বছরের শিশুকে অপহরণ করে খুন করার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে। অভিযুক্তের বাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেন উত্তেজিত স্থানীয় বাসিন্দারা। স্থানীয়দের দাবি, রবিবার শিশুটি বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যায়। মঙ্গলবার তার দেহ উদ্ধার হয় প্রতিবেশীর বাড়ির ছাদ থেকে। অভিযোগ, প্রতিবেশীই খুন করেছেন শিশুকে। তার পরই অগ্নিগর্ভRead More →