অস্ট্রেলিয়া থেকে ভোর ৫টায় ফোন বৈভবের! রাজস্থানের কর্তাকে ঘুম থেকে তুলে কী বলল ১৪ বছরের ক্রিকেটার?

হঠাৎ কী হল বৈভব সূর্যবংশীর? ভারতের অনূর্ধ্ব-১৯ দলের হয়ে অস্ট্রেলিয়া সফরে গিয়েছে সে। সেখান থেকেই রাজস্থান রয়্যালসের এক কর্তাকে ফোন করেছিল ১৪ বছরের ক্রিকেটার। আইপিএলে রাজস্থানের হয়ে খেলে বৈভব। কিন্তু এখন তো আইপিএল চলছে না। আগামী মরসুমের আগে এখনও সময় রয়েছে। তা হলে কেন হঠাৎ ফোন করল বৈভব? বিষয়টি খোলসাRead More →

শতরানে বিশ্বরেকর্ড ব্রিটসের, বিশ্বকাপে নিউ জ়িল্যান্ডকে হারিয়ে ভারতকে বার্তা দিল দক্ষিণ আফ্রিকা, চর্চা প্রোটিয়া ফিল্ডারের ক্যাচ নিয়ে

প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে মাত্র ৬৯ রানে অলআউট হয়ে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা। হেরেছিল ১০ উইকেটে। যে কোনও দলের মনোবল নষ্ট করে দেওয়ার জন্য যথেষ্ট। তবে দ্বিতীয় ম্যাচে প্রত্যাবর্তন দক্ষিণ আফ্রিকার। ইনদওরে নিউ জ়‌িল্যান্ডকে দাপটের সঙ্গে হারাল তারা। বিশ্বরেকর্ড গড়ে শতরান করলেন তাজ়মিন ব্রিটস। পরের ম্যাচে দক্ষিণ আফ্রিকা খেলবে ভারতের সঙ্গে।Read More →

অবসরের পর পানশালা খুলেছেন ব্রড! দু’বছরে ৩৩ কোটি টাকা লাভ যুবরাজের কাছে ছয় ছক্কা খাওয়া বোলারের

১৭ বছরের আন্তর্জাতিক কেরিয়ার শেষে নতুন ইনিংস শুরু করেছেন স্টুয়ার্ট ব্রড। ইংল্যান্ডের পেসার পানশালা খুলেছেন। নতুন ব্যবসায় লাভও হচ্ছে তাঁর। আপাতত ব্যবসায় মজে আন্তর্জাতিক ক্রিকেটে ৮৪৭ উইকেটের মালিক। ২০২৩ সালের জুলাই মাসে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ব্রড। তার পর ‘দ্য ক্যাট অ্যান্ড উইকেটস’ নামের একটি সংস্থা খোলেন তিনি। আগেRead More →

ভারতে ফুটবলে বড় দায়িত্বে সঞ্জু! ক্রিকেটের মাঝে কিসে মন দিতে হবে ভারতীয় ক্রিকেটারকে

কেরিয়ারের মাঝেই বড় দায়িত্ব পেলেন সঞ্জু স্যামসন। ভারতীয় ক্রিকেটারকে ইংলিশ প্রিমিয়ার লিগ ভারতে তাদের প্রচার দূত করেছে। ভারতে প্রিমিয়ার লিগের প্রচারে প্রধান ভূমিকা নিতে হবে সঞ্জুকে। সোমবার এই ঘোষণা করেছে প্রিমিয়ার লিগ। ভারতে প্রিমিয়ার লিগের জনপ্রিয়তা রয়েছে। ম্যাঞ্চেস্টার ইউনাইটেড, ম্যাঞ্চেস্টার সিটি, লিভারপুল, আর্সেনালের সমর্থকের সংখ্যা প্রচুর। সেই সুযোগটাই কাজে লাগাতেRead More →

ব্যর্থ বৈভব! এক দিনে পড়ল ১৭ উইকেট, ছোটদের টেস্টে অসিদের থেকে এগিয়ে ভারত

আগের টেস্টে শতরান করেছিল বৈভব সূর্যবংশী। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ব্যর্থ হল সে। রান পেল না ভারতের ১৪ বছরের উদীয়মান তারকা। তবে শুধু বৈভব নয়, ভারত ও অস্ট্রেলিয়ার ব্যাটিং একই দিনে ভেঙে পড়ল। যা পরিস্থিতি তাতে দ্বিতীয় টেস্টের ফয়সালা তাড়াতাড়ি হয়ে যেতে পারে। প্রথম দিনের শেষে অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-১৯ দলের থেকেRead More →

দিল্লি ক্রিকেটে বিতর্ক, জীবনে কিপিং না করা ক্রিকেটার উইকেটরক্ষক হিসাবে দলে!

আবার বিতর্ক দিল্লি ক্রিকেট সংস্থায়। বিনু মাঁকড় ট্রফির জন্য ২৩ সদস্যের অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা করা হয়েছে। সেখানেই দেখা গিয়েছে এই অসঙ্গতি। এমন এক ক্রিকেটারকে উইকেটরক্ষক হিসাবে দলে নেওয়া হয়েছে যিনি কোনও দিন উইকেটরক্ষণই করেননি। ‘দৈনিক জাগরণ’ একটি রিপোর্টে জানিয়েছে, ৩ অক্টোবর বিনু মাঁকড় ট্রফির জন্য দল ঘোষণা করা হয়েছে। ২২তমRead More →

ঘটল না অঘটন! বাগে পেয়েও পারলেন না বাংলাদেশের বাঘিনিরা, নাইটের ব্যাটে জয় ছিনিয়ে নিল ইংল্যান্ড

মহিলাদের এক দিনের বিশ্বকাপে অঘটন ঘটাতে পারল না বাংলাদেশ। চার বারের চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে বাগে পেয়েও জিততে পারল না বাংলাদেশ। গুয়াহাটির ২২ গজে বাংলাদেশের স্পিনারদের সামনে অসহায় দেখাল ন্যাট সিভার ব্রান্টের দলকে। তবু বাঘিনিদের বিরুদ্ধে চাপের মুখে সিংহিদের জয় ছিনিয়ে আনল হেথার নাইটের ঠান্ডা মাথার ৭৯ রানের ইনিংস। প্রথমে ব্যাট করেRead More →

হিমাচল প্রদেশে ধসের কবলে আস্ত বাস, অন্তত ১৮ যাত্রীর মৃত্যু! এখনও আটকে অনেকে, চলছে উদ্ধারকাজ

হিমাচপ্রদেশে ভয়াবহ ধসের কবলে পড়ল যাত্রিবাহী বাস। অন্তত ১৮ জনের মৃত্যুর খবর মিলেছে। ধসের মধ্যে আটকে অনেকে। চলছে উদ্ধারকাজ। স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার সন্ধ্যায় হিমাচলের বিলাসপুর জেলায় ভয়াবহ ভূমিধস নামে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে কমপক্ষে ১৮ জন বাসযাত্রী নিহত হয়েছেন। ৩০-৩৫ জন যাত্রী ছিলেন বাসটিতে। হরিয়ানার রোহতক থেকে হিমাচল প্রদেশেরRead More →

এক দিনের দলের নেতৃত্ব হারিয়ে প্রথম বার মুখ খুললেন রোহিত, কী বললেন প্রাক্তন অধিনায়ক?

কয়েক দিন আগেই ভারতের এক দিনের দলের নেতৃত্ব হারিয়েছেন রোহিত শর্মা। অস্ট্রেলিয়ার মাটিতে তাঁকে এক দিনের সিরিজ় খেলতে হবে শুভমন গিলের নেতৃত্বে। এক দিনের দলের নেতৃত্ব হারানোর পর প্রথম বার মুখ খুললেন রোহিত। জানালেন অস্ট্রেলিয়া সফর নিয়ে নিজের পরিকল্পনার কথা। মুম্বইয়ে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রোহিত বলেছেন, ‘‘অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতেRead More →

‘দড়িতে ঝুলে খাদ পেরোতে না পারলে ওই মানুষগুলোর কাছে পৌঁছোতেই পারতাম না’! বিধ্বস্ত নাগরাকাটায় চিকিৎসক ইরফান

পরনে নীল-সাদা চেক শার্ট আর কালো ট্রাউজার্স। পায়ে সাদা হাওয়াই চপ্পল। মাথায় ফাইবারের হলুদ হেলমেট। হাতে গ্লাভস! দড়ি বেয়ে খাদ পার হচ্ছেন এক তরুণ। গত ২৪ ঘণ্টায় যে ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল। না! কোনও ‘অ্যাডভেঞ্চার’ নয়। গত রবিবার এ ভাবেই খাদ পেরিয়ে দুর্যোগ-ধ্বস্ত বামনডাঙায় পৌঁছেছিলেন ৩২ বছরের চিকিৎসক মোল্লা ইরফান হোসেন।Read More →