কেমন হল থিয়েটার-সিনেমার মিশেলে তৈরি ‘মহিষাসুরমর্দ্দিনী’, জানাচ্ছে আনন্দবাজার অনলাইন

শেক্সপিয়ার সেই কোন কালে লিখে গিয়েছিলেন, সারা পৃথিবীটা একটা মঞ্চ। সেই মঞ্চে আমরা এক এক জন এক একটি পুতুল। আমরা একে একে আমাদের সময় মতো সেই মঞ্চে প্রবেশ করি, বিধাতার দেওয়া বাক্য বলি এবং যথা কালে সেই মঞ্চ থেকে বিদায় নিই। রঞ্জন ঘোষ পরিচালিত ‘মহিষাসুরমর্দ্দিনী’ দেখতে দেখতে বার বার সেইRead More →

ভারতীয় দল এখনও শিখছে, নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে হেরে উপলব্ধি ধাওয়ানের

প্রথম ম্যাচেই হার। ৩০৬ রান তুলেও হেরে গেল ভারত। নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজ়ে হার দিয়ে শুরু করলেন শিখর ধাওয়ানরা। সেই ম্যাচ হেরে বোলারদের ব্যর্থতার কথা বলেও অধিনায়ক বললেন, ওরা শিখছে। ব্যাট হাতে ধাওয়ান, শুভমন গিল এবং শ্রেয়স আয়ার অর্ধশতরান করেন। শেষ বেলায় ঝোড়ো ইনিংস খেলে ভারতকে ৩০০ রানেরRead More →

দামোদর থেকে মাছ ধরে অতিথি মিঠুনকে আপ্যায়ন বিধায়কের, নায়ককে খাইয়ে আত্মহারা গৃহকর্ত্রী

পাঁচ দিনের রাঢ়বঙ্গ সফরের তৃতীয় দিনে শুক্রবার বাঁকুড়ার সোনামুখীর বিধায়কের বাড়িতে মধ্যাহ্নভোজ সারলেন ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী। রুপোলি পর্দার নায়ককে এ ভাবে ঘরে পেয়ে আনন্দে আত্মহারা সোনামুখীর বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি। চিরাবাটা মাছ ভাজা-সহ মুগের ডাল, পটল-বাদামের তরকারি, পালং শাকের ঘণ্ট, চিংড়ি মাছ ভাপা, দেশি মুরগির মাংস, আপেলের চাটনি খান মিঠুন।Read More →

দিল্লি হাই কোর্টে অনুব্রতের মামলার দিনই সুকন্যাকে ডাকল ইডি, রাজধানীতে তলব ১ ডিসেম্বর

অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তদন্তকারীদের সেই ‘পরিকল্পনা’য় আপাতত বাধা হয়ে দাঁড়িয়েছে দিল্লি হাই কোর্টের মামলা। এই পরিস্থিতিতে বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রতের মেয়ে সুকন্যা মণ্ডলকে আবার রাজধানীতে তলব করা হল। আগামী ১ ডিসেম্বর তাঁকে দিল্লিতে ডেকে পাঠানো হয়েছে। এমনটাই জানা গিয়েছে ইডি সূত্রে।Read More →

জ়িরো-কোভিড পলিসি সত্ত্বেও করোনার বাড়বাড়ন্ত চিনে, এক দিনে আক্রান্ত সর্বাধিক

নভেল করোনাভাইরাস প্রথম চিহ্নিত হয় চিনে। প্রথম লকডাউন কী, তা-ও জানতে পারেন এ দেশের মানুষই। কিন্তু গোটা অতিমারি পর্বে বিশ্ব জুড়ে যে লক্ষ লক্ষ মৃত্যু হয়েছে, তার মধ্যে চিনে কমই প্রাণহানি ঘটেছে। দীর্ঘ লকডাউন, গণহারে করোনা-পরীক্ষা, পর্যটনে কড়াকড়ি, সীমান্ত বন্ধ রাখা— এ সবই তার কারণ জানিয়েছে বেজিং প্রশাসন। এমনকি এখনওRead More →

দ্বিতীয়ার্ধে চেনা ব্রাজিল, রিচার্লিসনের জোড়া গোলে বিশ্বকাপ শুরু নেমারদের

প্রথমার্ধে একের পর এক আক্রমণ। বিপক্ষের বক্সে ক্রমাগত হানা। কিন্তু একটা ফুটবল ম্যাচ জিততে গেলে যেটা সবচেয়ে বেশি দরকার, সেই গোলটাই করতে পারছিল না ব্রাজিল। প্রথমার্ধের খেলা দেখে অনেকের মনেই প্রশ্ন উঠে যায়, আবার একটা অঘটন দেখবে না তো এই বিশ্বকাপ? লিয়োনেল মেসির আর্জেন্টিনার মতো নেমারের ব্রাজিলও কি সমর্থকদের হতাশRead More →

চলে গেলেন ‘শতরঞ্জ কি খিলাড়ি’র প্রযোজক সুরেশ জিন্দল

প্রয়াত বর্ষীয়ান পরিচালক তথা প্রযোজক সুরেশ জিন্দল। শুক্রবার রাত দুটো নাগাদ দিল্লির লোদি শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। বয়স হয়েছিল ৮০ বছর। পরিবার সূত্রে খবর, দীর্ঘ অসুস্থতায় শয্যাশায়ী ছিলেন সুরেশ। নয়া দিল্লির এক হাসপাতালে গত এক মাসেরও বেশি সময় ধরে চিকিৎসা চলেছে তাঁর। তবু শেষ রক্ষা হয়নি। একে একে শরীরেরRead More →

সব্যসাচীকে নিয়ে ভুয়ো খবর ছড়ালে আইনি পদক্ষেপ করা হবে, সতর্ক করলেন সৌরভ

সব্যসাচী চৌধুরী অসুস্থ। ঐন্দ্রিলা শর্মা চলে যাওয়ার পর তিনিও শয্যা নিয়েছেন—এই ধরনের নানা গুজব সমাজমাধ্যমে ছড়াচ্ছে। মনের মাধুরী মিশিয়ে নিজেদের আবেগের পূর্ণতা দিয়ে চলেছেন একাংশ। যেহেতু, ঐন্দ্রিলা অসুস্থ থাকাকালীনই নিজেকে নেটদুনিয়া থেকে গুটিয়ে নিয়েছিলেন সব্যসাচী, তাই তাঁকে নিয়ে গুজবে ইন্ধন দেওয়া সহজ হচ্ছে বলেই মনে করছেন অভিনেতা বন্ধু সৌরভ দাস।Read More →

আইফোনের সুরক্ষা বলয় ভেদ করেছিলেন, এ বার সেই হ্যাকার বসবেন টুইটারের চেয়ারে

টুইটারের নতুন কর্মী নিয়োগ শুরু করলেন মাস্ক আর শুরুতেই চমকে দিলেন সমুদ্র সেঁচে মুক্ত তোলার মতো বাছাই করা কর্মী নিয়োগ করে। এলনের সেই মুক্তোর নাম জর্জ হটজ। যিনি ২০০৭ সালে খবরের শিরোনামে এসেছিলেন আইফোনের কড়া নিরাপত্তা বলয় ভেদ করে। আর এ বার তিনি বসবেন টুইটারের চেয়ারে। আইফোন হ্যাক করে তারRead More →

বিসলেরি কিনে নিতে চলেছে টাটা! ‘আমার চেয়েও সংস্থার ভাল খেয়াল রাখবে টাটা’, দাবি মালিকের

‘টাটা কনজ়িউমার প্রোডাক্টস্ লিমিটেড’ প্রায় ৭০০০ কোটি টাকা দিয়ে ‘বিসলেরি ইন্টারন্যাশনাল’কে অধিগ্রহণ করতে চলেছে। সূত্রের খবর, ‘বিসলেরি ইন্টারন্যাশনাল’-এর চেয়ারম্যান রমেশ চৌহান উত্তরসূরির অভাবের কারণে আর এই ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে পারছেন না, তাই এমন সিদ্ধান্ত। এর আগেও রমেশ ‘থাম্বস আপ’, ‘গোল্ড স্পট’ ও ‘লিমকা’র মতো সংস্থাগুলি কোকো কোলার কাছে বিক্রিRead More →