বিরাটিতে বাড়িতে আগুন লেগে মৃত ২, শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ড বলে প্রাথমিক অনুমান

বিরাটির মহাজাতি নগর এলাকায় একটি দোতলা বাড়িতে আগুন লেগে মৃত্যু হল ২ জনের। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় দু’টি ইঞ্জিন। সূত্রের খবর, শর্ট সার্কিট থেকে এই আগুন লেগেছে। মঙ্গলবার ভোর সাড়ে ৪টে নাগাদ আগুন লাগে বলে পুলিশ সূত্রে খবর। সূত্রের খবর, আগুন লাগার সময় ওই বাড়িতে উপস্থিত ছিলেনRead More →

একাধিক লোকাল ট্রেন বাতিল হাওড়া-বর্ধমান কর্ড লাইনে, ঘুরপথে চলবে দূরপাল্লার কিছু ট্রেন

আবার হাওড়া-বর্ধমান কর্ড লাইনে ট্রেন পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা। মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত বাতিল করা হয়েছে একাধিক লোকাল ট্রেন। ঘুরিয়ে দেওয়া হয়েছে বেশ কিছু দূরপাল্লার ট্রেন। পূর্ব রেল সূত্রে খবর, বারুইপাড়া ও চন্দনপুরের মধ্যে চতুর্থ লাইনের কাজ এবং বারুইপাড়া, কামারকুণ্ডু ও চন্দনপুর স্টেশনে ইন্টারলকিংয়ের কাজের জন্য মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্তRead More →

বৈদ্যুতিক লাইনের কাজ বাতিল, নির্ধারিত সময়েই চলবে খড়্গপুর শাখার সব ট্রেন

খড়্গপুর শাখার কানিমাহুলি প্যাসেঞ্জার হল্ট স্টেশনে বৈদ্যুতিক লাইনের কাজ আপাতত বাতিল বলে জানাল দক্ষিণ-পূর্ব রেল। এর ফলে মঙ্গলবার ওই লাইনে সমস্ত ট্রেন নির্ধারিত সময়েই চলাচল করবে। যাত্রীদের সুবিধার্থে এই সংক্রান্ত বিজ্ঞপ্তিও জারি করেছে রেল কর্তৃপক্ষ। গত ২৪ নভেম্বর দক্ষিণ-পূর্ব রেল তাদের একটি বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, ২৯ নভেম্বর খড়্গপুর শাখার কানিমাহুলি প্যাসেঞ্জারRead More →

নরেন্দ্রপুরে গভীর রাতে দুষ্কৃতী দৌরাত্ম্য, আবার বোমাবাজি, রাস্তা থেকে উদ্ধার তিনটি বোমা

আবার বোমাবাজির অভিযোগ উঠল দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুরে। সোমবার গভীর রাতে বোমা ফাটার শব্দ শুনতে পান বলে দাবি করেছেন স্থানীয়েরা। মঙ্গলবার সকালে এলাকা থেকে তিনটি বোমা উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় স্বাভাবিক ভাবেই আতঙ্কে বাসিন্দারা। পুলিশ সূত্রের খবর, নরেন্দ্রপুর থানা এলাকায় গড়িয়া স্টেশনের কাছে নবপল্লিতে সোমবার রাতে বোমাবাজির ঘটনা ঘটেছে।Read More →

এগারো সেকেন্ডে মাটিতে মিশল সুবিশাল চিমনি, বরাত দেওয়া হয় নয়ডার টুইন টাওয়ার ভাঙার সংস্থাকে

অকেজো হয়ে পড়েছিল তিন দশকের পুরনো চিমনি। পরিকল্পিত উপায়ে সেই চিমনিকেই ভেঙে ফেলা হল মাত্র এগারো সেকেন্ডে। ঘটনাটি ঘটেছে টাটা স্টিলের জামশেদপুরের কারখানায়। এই ভেঙে ফেলার প্রক্রিয়াটি করা হয়েছে ‘ইমপ্লোশন’ প্রক্রিয়ায়। এই প্রক্রিয়ায় যে জিনিসটিকে ভেঙে ফেলার চেষ্টা করা হয়, তার ভিতরে বিস্ফোরক ও অন্যান্য দাহ্যপদার্থ রাখা হয়। তার পরRead More →

র‌্যাগিংয়ের হাত থেকে বাঁচতে হস্টেলের দোতলা থেকে ঝাঁপ দিলেন পড়ুয়া

বহু দিন ধরে র‌্যাগিংয়ের শিকার হচ্ছিলেন অসমের ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়ের এক পড়ুয়া। আর সহ্য করতে না পেরে হস্টেলের দোতলা থেকে ঝাঁপ দিলেন আনন্দ শর্মা নামের ওই ছাত্র। পুলিশ সূত্র খবর, ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য বিভাগের ছাত্র তিনি। সোমবার এই ঘটনার সঙ্গে জড়িত অভিযুক্ত ৪ জন ছাত্রকে গ্রেফতার করেছে ডিব্রুগড় পুলিশ। অসমের মুখ্যমন্ত্রীRead More →

২ গোলে পিছিয়ে থেকেও ড্র! ৬ গোলের ম্যাচে ব্রাজিলের অঙ্ক সহজ করে দিল ক্যামেরুন

গোটা ম্যাচ দুলল পেন্ডুলামের মতো। প্রথমে এগোল ক্যামেরুন। সেই গোল শোধ করে দু’গোলে এগিয়ে গেল সার্বিয়া। পিছিয়ে থেকেও খেলায় সমতা ফেরাল ক্যামেরুন। শেষ পর্যন্ত ড্র হল ম্যাচ। এই ড্রয়ের ফলে গ্রুপ জি থেকে শেষ ষোলোয় যাওয়ার রাস্তা আরও সহজ হল ব্রাজিলের। খেলার শুরু থেকে আক্রমণের ঝাঁঝ বেশি ছিল ক্যামেরুনের। দু’প্রান্তRead More →

শ্রদ্ধার সঙ্গে ছাড়াছাড়ি হয়েছে! খুনের পর প্রেমিকার বন্ধুদের কাছে গল্প ফাঁদেন আফতাব?

শ্রদ্ধা ওয়ালকরকে খুন করে ৩৫ টুকরো করার পর তাঁর মুম্বইয়ের বন্ধুদের কাছে ভুয়ো গল্প ফেঁদেছিলেন আফতাব আমিন পুনাওয়ালা। তাঁদের বলেছিলেন, প্রেমিকা শ্রদ্ধার সঙ্গে তাঁর ছাড়াছাড়ি হয়ে গিয়েছে। এমনকি, খুনের পর শ্রদ্ধার মোবাইলের মাধ্যমে তাঁর কয়েক জন বন্ধুর সঙ্গে অনলাইনে চ্যাটও করেছিলেন। দিল্লি পুলিশ সূত্রে এমনই দাবি। শ্রদ্ধার বন্ধুদের যাতে সন্দেহRead More →

ম্যাচের আগেই বদলে গেলেন গোলকিপার! জিতেও বিতর্কে জড়াল মরক্কো

রবিবার গ্রুপের ম্যাচে বেলজিয়ামকে হারিয়ে চমকে দিয়েছে মরক্কো। ২-০ গোলে জিতেছে তারা। এই হারের ফলে গত বারের সেমিফাইনালিস্ট এবং এ বারের কালো ঘোড়া বেলজিয়াম বিপদে পড়ল। তবে সোমবারের ম্যাচে বিতর্কে জড়াল মরক্কো। ম্যাচ শুরুর কয়েক মিনিট আগে গোলকিপারকে বদলে দেয় তারা। সঠিক কোনও কারণ এখনও জানানো হয়নি দলের তরফে। কীRead More →

বিশ্বকাপে বেঁচে থাকল জার্মানির স্বপ্ন, স্পেনের বিরুদ্ধে লড়াই করে ড্র ন্যুয়েরদের

বিশ্বকাপে বেঁচে থাকল জার্মানি। গ্রুপের দ্বিতীয় ম্যাচে স্পেনের বিরুদ্ধে পিছিয়ে পড়েও ১-১ ড্র করল তারা। দ্বিতীয়ার্ধে আলভারো মোরাতা গোল করে স্পেনকে এগিয়ে দেন। সেই গোল শোধ করেন জার্মানির নিকলাস ফুলক্রুগ। জার্মানির কাছে অবশ্য আশার থেকে আশঙ্কা বেশি থাকল। এই ম্যাচে জিতলে অনেক বেশি স্বস্তিতে থাকতে পারতেন টমাস মুলাররা। ড্র করায়Read More →