বুধবার আবার ‘ফাইনাল’ খেলতে নামছে আর্জেন্টিনা, মেসির সামনে তিন নজির স্পর্শ করার সুযোগ

প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হারের পর আর্জেন্টিনা শিবিরে যে থমথমে ভাবটা ছিল, সেটা অনেকটাই কেটে গিয়েছে মেক্সিকোর বিরুদ্ধে জিতে। তাতেও নিশ্চিন্তে থাকা যাচ্ছে না। কারণ বুধবার লিয়োনেল মেসিদের সামনে রবার্ট লেয়নডস্কির পোল্যান্ড, যারা ধারে-ভারে গ্রুপের সবচেয়ে শক্তিশালী দল। আগের ম্যাচে সৌদি আরবকে হারিয়েছে পোল্যান্ড। আর্জেন্টিনার কাছে এই ম্যাচ জিততেইRead More →

সিগন্যাল অমান্য করাতেই শিয়ালদহে দুই ট্রেনের ধাক্কা, এক চালককে সাসপেন্ড করল রেল

শিয়ালদহে ট্রেনের ধাক্কাকাণ্ডে এক চালককে সাসপেন্ড করল রেল। প্রাথমিক তদন্তে রেল কর্তৃপক্ষ জানতে পেরেছেন, যান্ত্রিক কোনও গোলযোগের কারণে ওই দুর্ঘটনা ঘটেনি। বরং তার পিছনে রয়েছে সিগন্যাল অমান্য করার মতো কারণ। সেই অমান্য করার কারণেই ওই চালককে প্রাথমিক ভাবে সাসপেন্ড করা হয়েছে। তদন্তের পূর্ণাঙ্গ রিপোর্ট এলে বাকি ব্যবস্থা নেওয়া হবে বলেRead More →

হেরে মাঠে ফুঁপিয়ে কাঁদছেন কোরিয়ার সন! নিজস্বী তুলে বিতর্কে ঘানার কোচিং দলের সদস্য

ঘানার বিরুদ্ধে লড়াই করে হারার পরে তখন বিধ্বস্ত দক্ষিণ কোরিয়ার অধিনায়ক সন হিউ মিন। মাঠেই কান্নায় ভেঙে পড়েছেন তিনি। অথচ সেই সময় তাঁর পাশে দাঁড়িয়ে নিজস্বী তোলেন ঘানার কোচিং দলের এক সদস্য। এই ঘটনায় বিতর্কে জড়িয়েছে ঘানা। এক জন অধিনায়কের মনের অবস্থা না বুঝে নিজস্বী তোলায় ঘানা ফুটবল দলের মানসিকতাRead More →

ডিসেম্বর থেকেই পরীক্ষামূলক ভাবে চালু ‘ডিজিটাল রুপি’, আপাতত লেনদেনের সুবিধা ৪ শহরে

মাঝে আর এক দিন। ভারতে ‘ডিজিটাল রুপি’র লেনদেন শুরু হতে চলেছে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই) আগামী ১ ডিসেম্বর থেকে পরীক্ষামূলক ভাবে এই প্রকল্প চালু করে দিচ্ছে। তবে সব জায়গায় এই ডিজিটাল মুদ্রা লেনদেনের সুযোগ এখনই মিলবে না। আপাতত পরীক্ষামূলক ভাবে দিল্লি, মুম্বই, বেঙ্গালুরু এবং ভুবনেশ্বরে এই পরিষেবা শুরু করছেRead More →

কাতারে অকাতরে খরচ, বিশ্বকাপ দেখতে গিয়ে রাত পিছু ২০ লাখ টাকার হোটেলে বেকহ্যাম!

বিশ্বকাপ ফুটবলের খেলা দেখতে বিভিন্ন দেশের প্রায় সাড়ে ১২ লাখ ফুটবলপ্রেমী পৌঁছে গিয়েছেন কাতারে। তাঁদের মধ্যে নাকি সব থেকে বিলাসবহুল দিনযাপন করছেন ডেভিড বেকহ্যাম। ইংল্যান্ডের সংবাদপত্রগুলির অন্তত তেমনই দাবি। এক সপ্তাহ আগেই বিশ্বকাপের খেলা দেখতে কাতার পৌঁছেছেন ইংল্যান্ডের প্রাক্তন ফুটবল অধিনায়ক। রয়েছেন দোহার সব থেকে ব্যয়বহুল হোটেলে। সেই হোটেলের একটিRead More →

কালীঘাটে ধনখড়, উপরাষ্ট্রপতি হওয়ার পর প্রথম বার কলকাতা সফরে রাজভবনের প্রাক্তন বাসিন্দা

কালীঘাটে জগদীপ ধনখড়। মন্দিরে স্ত্রীকে সঙ্গে নিয়ে পুজো দেন তিনি। উপরাষ্ট্রপতি হওয়ার পর এই প্রথম কলকাতা সফরে এলেন রাজভবনের প্রাক্তন বাসিন্দা। বাংলার রাজ্যপাল হিসেবে ছিলেন অনেক দিন। তাঁর আমলে রাজভবনের সঙ্গে রাজ্য সচিবালয় নবান্নের বিবাদও সর্বজনবিদিত। দেশের উপরাষ্ট্রপতি হওয়ার পর এই প্রথম সেই কলকাতা সফরে এলেন জগদীপ ধনখড়। সূত্রের খবর,Read More →

সাইবার হানায় ছ’দিন ধরে বিকল সার্ভার, এমসের থেকে ২০০ কোটি টাকা দাবি হ্যাকারদের

৬ দিনেরও বেশি সময় ধরে বন্ধ হয়ে পড়ে রয়েছে দিল্লির এমস হাসপাতালের সমস্ত সার্ভার। একটি সূত্রের দাবি, সার্ভার আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার বিনিময়ে ২০০ কোটি টাকা দাবি করেছেন হ্যাকাররা। আর সেই মূল্য দিতে হবে ক্রিপ্টোকারেন্সিতে। তদন্তে নেমেছে দিল্লি পুলিশ, কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিম এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের একটি দল। গতRead More →

শীত শীত ভাবের মধ্যেই কলকাতায় তাপমাত্রা বাড়ল দু’ডিগ্রি, ক’দিন বাদেই আবার পারদ পতন!

মাঝে মাত্র একটি দিন। তার পরই ডিসেম্বর মাস। শহর কলকাতায় শীতের শুরু বলা চলে। তার আগেই অবশ্য চলতি বছরে নভেম্বরেই রেকর্ড হারে পারদ পতন হয়েছে শহরে। মঙ্গলবারও তাপমাত্রার ওঠানামা অব্যাহত। তবে গত ক’দিনের তুলনায় মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৩Read More →

বিছানা ছেড়ে ব্রাজিল ম্যাচে গ্যালারিতে হঠাৎ নেমার! দেখে অবাক দর্শকরা, তার পর…

গোড়ালিতে চোট পাওয়ার পর থেকে মাঠে নামতে পারেননি নেমার। সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে খেলতে পারেননি। ক্যামেরুনের বিরুদ্ধে গ্রুপের তৃতীয় ম্যাচেও নামার সম্ভাবনা কম। রয়েছেন হোটেলেই। অথচ সেই নেমার কি না হোটেল ছেড়ে সোজা চলে গেলেন গ্যালারিতে। মাঠে যখন রিচার্লিসন, ভিনিসিয়াসরা খেলছেন তখন গ্যালারিতে বসে তিনি। নেমারকে দেখে অবাক সেখানে উপস্থিত ব্রাজিলের সমর্থকরা।Read More →

হাসপাতালের বিছানায় আরাম করে শুয়ে পথকুকুর! পাশেই রোগীর চিকিৎসা, ভাইরাল ভিডিয়ো

হাসপাতালের ঘরে শুয়ে আছেন চিকিৎসাধীন রোগীরা। সেই ঘরেই ফাঁকা বিছানায় শুয়ে একটি পথকুকুর। আর কুকুরের পাশের বিছানাতে দিব্যি চলছে অন্য রোগীর চিকিৎসাও। এমনই দৃশ্য ধরা পড়ল উত্তরপ্রদেশের আজমগড়ের মান্দালিয়া জেলা হাসপাতালে। এই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। যদিও এই ভিডিয়োর সত্যতা স্বীকার করেনি আনন্দবাজার অনলাইন। ভিডিয়োয় দেখা যাচ্ছে, হাসপাতালেরRead More →