এক ধাক্কায় অনেকটাই কমল শহরের তাপমাত্রা, আগামী দু’দিনে আরও পারদ পতনের পূর্বাভাস

মরশুমের শীতলতম দিন! শনিবার এই মরশুমের শীতলতম দিন বলেই জানাল আলিপুর আবহাওয়া দফতর। তিন দিন পর পারদের পতন ঘটিয়ে শনিবার তাপমাত্রা নেমেছে ১৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। শনিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৬.২ ডিগ্রি। আগামী দু’দিন ধরে এই তাপমাত্রা আরও কমবে বলে হাওয়া অফিস সূত্রে খবর। শনিবার শহরের আকাশ মূলত পরিষ্কারই থাকবে।Read More →

বদলের ব্রাজিলে নজিরের মুখে দাঁড়িয়ে আলভেস, পেলেকে শুভেচ্ছা জানিয়ে নামছে সেলেকাওরা

বিশ্বকাপের শেষ ষোলোয় ইতিমধ্যেই উঠে গিয়েছে ব্রাজিল। শুক্রবার ক্যামেরুনের বিরুদ্ধে ম্যাচ তাদের কাছে গ্রুপ শীর্ষে থাকার লড়াই। ফলে এখন থেকেই ব্রাজিল শিবিরে নকআউট নিয়ে ভাবনাচিন্তা শুরু হয়ে গিয়েছে। ক্যামেরুন ম্যাচে দ্বিতীয় সারির দল খেলাবেন সেটা মোটামুটি ঠিকই করে ফেলেছেন কোচ তিতে। বিশ্বকাপে প্রথম বার খেলতে চলেছেন দানি আলভেস। শুধু তাইRead More →

ভারের দাঁড়িপাল্লা হেলেছে জাপানের দিকে, স্পেনের বিরুদ্ধে গোল কি বৈধ? কী বলছে ফিফা?

স্পেনের বিরুদ্ধে জাপানের দ্বিতীয় গোল নিয়ে বিতর্ক এখনও চলছে। কেউ বলছে, পরিষ্কার দেখা গিয়েছে যে বল গোললাইন অতিক্রম করে বেরিয়ে গিয়েছে। তার পরেও কী ভাবে গোল দিয়েছে ভার? আর এক দলের যুক্তি, বলের পুরোটা গোললাইন অতিক্রম করেনি। ন্যায্য গোল ছিল। এই পরিস্থিতিতে কী বলছে ফিফার নিয়ম? সত্যিই কি জাপানের গোলRead More →

কাঁথিতে যে দিন অভিষেক, সেই শনিবারই শুভেন্দু যাচ্ছেন ডায়মন্ড হারবারে, সভার অনুমতি আদালতের

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী এলাকা ডায়মন্ড হারবারে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে সভা করার অনুমতি দিল কলকাতা হাই কোর্ট। শুক্রবার উচ্চ আদালতের বিচারপতি রাজাশেখর মান্থা এই নির্দেশ দিয়েছেন। যার অর্থ, শনিবার কাঁথিতে শুভেন্দুর বাড়ি শান্তিকুঞ্জের অদূরে সভা করবেন অভিষেক। উল্টো দিকে, অভিষেকের এলাকাতে জনসভা করবেন বিরোধী দলনেতা।Read More →

দেশপ্রেমের আতিশয্যে জাতীয় পতাকাই উল্টো ধরলেন! বিশ্বকাপে নাম ডোবালেন নোরা ফতেহি

বিশ্বকাপে নোরার অনুষ্ঠান দেখার আগ্রহ ছিল দেশবাসীর। এই প্রথম বলিউডের কোনও তারকা বিশ্বকাপের উদ্বোধনী এবং সমাপ্তিতে নাচগান করার আমন্ত্রণ পেয়েছিলেন। কিন্তু দেশের মুখ কি রাখলেন নোরা? নোরার কীর্তি নিয়ে নিন্দায় ডুবেছে সমাজমাধ্যম। গর্ব বদলে গিয়েছে লজ্জায়। কারণ, নাচ শেষে দেশপ্রেমে বিভোর নোরা জাতীয় পতাকা তুলেছিলেন ঠিকই, তবে ধরেছিলেন উল্টো করে!Read More →

‘এটা শেষ ম্যাচ হলে ভালই হয়েছে’, একরাশ হতাশা নিয়ে কিসের ইঙ্গিত জার্মান ফুটবলারের?

কোস্টা রিকার বিরুদ্ধে ৪-২ গোলে জিতলেও বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে জার্মানি। সেই দলের অন্যতম তারকা ফুটবলার থমাস মুলার হয়তো অবসরের কথা ভাবছেন। ম্যাচ শেষে তেমনই ইঙ্গিত দিলেন তিনি। নিজেদের গ্রুপে তৃতীয় স্থানে শেষ করল জার্মানি। প্রথম ম্যাচে জাপানের বিরুদ্ধে হেরে গিয়েছিল তারা। এর পর স্পেনের বিরুদ্ধে ড্র করে জার্মানি। শেষRead More →

শহরে তাপমাত্রা কমলেও এখনও দেখা নেই শীতের! ফিরবে কবে, জানিয়ে দিল হাওয়া অফিস

ডিসেম্বর পড়ে গেলেও দেখা মিলছে না শীতের! লেপ-কম্বল মুড়ি দিয়ে শীতের আমেজ নেওয়া তো দূর অস্ত। জাঁকিয়ে শীত পড়তে এখনও বেশ কিছু দিন বাকি বলেই জানাচ্ছেন আবহবিদরা। যদিও শুক্রবার সকালে আগের তুলনায় কিছুটা কমেছে কলকাতার তাপমাত্রা। তবে শহরের তাপমাত্রা এখনও স্বাভাবিকের থেকে বেশি বলেই হাওয়া অফিস জানিয়েছে। হাওয়া অফিস সূত্রেRead More →

বিশ্বকাপের শেষ ষোলোয় স্পেনের প্রতিপক্ষ কে? কাদের বিরুদ্ধে খেলবে গ্রুপ চ্যাম্পিয়ন জাপান

জাপানের কাছে হেরে গিয়ে গ্রুপ ই থেকে দ্বিতীয় হয়ে বিশ্বকাপের প্রি-কোয়ার্টার ফাইনালে উঠেছে স্পেন। অন্য দিকে জার্মানির পরে এ বার স্পেনকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোয় জায়গা করে নিয়েছে জাপান। প্রি-কোয়ার্টার ফাইনালে তারা কাদের বিরুদ্ধে খেলবে? বিশ্বকাপের সূচি অনুযায়ী, প্রি-কোয়ার্টার ফাইনালে গ্রুপ ই ও গ্রুপ এফ-এর চার দলের খেলাRead More →

মুখ দেখিয়েই বিমানে ওঠার ছাড়পত্র! বোর্ডিং পাস এড়াতে ‘ডিজি যাত্রা’ তিন বিমানবন্দরে

লাইনে দাঁড়িয়ে বোর্ডিং কার্ড নেওয়ার ঝক্কি পোহানোর দিন শেষ। এ বার মুখের ছবি তুলিয়েই সোজা বিমানে উঠতে পারবেন যাত্রীরা! বৃহস্পতিবার থেকেই দেশের ৩টি বিমানবন্দরে চালু হল এই নতুন ‘ডিজি যাত্রা’ ব্যবস্থা। আধুনিক ‘ডিজিটাল রেকগনিশন টেকনোলজি’র সাহায্যে বিমানযাত্রীদের সরাসরি বিমানে ওঠার সুযোগ দেওয়া হবে। কেন্দ্রীয় অসামরিক বিমান চলাচল মন্ত্রক জানিয়েছে, বৃহস্পতিবারRead More →

পেনাল্টি নষ্টের পরে মাঠে সতীর্থদের কী বলেছিলেন মেসি? ফাঁস করলেন দলের জয়ের কারিগর

পোল্যান্ডের বিরুদ্ধে আর্জেন্টিনার হয়ে প্রথম গোল এসেছে তাঁর পা থেকে। দেশকে বিশ্বকাপের প্রি-কোয়ার্টার ফাইনালে তুলতে তিনি বড় ভূমিকা নিয়েছেন। কিন্তু এখনও লিয়োনেল মেসিতে বুঁদ অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। তিনি বুঁদ মেসির নেতৃত্বে। মেসির দায়বদ্ধতায়। পোল্যান্ড ম্যাচে প্রথমার্ধে পেনাল্টি নষ্ট করেছিলেন মেসি। দলের অধিনায়কের ভুলের খেসারত অবশ্য দলকে দিতে হয়নি। দ্বিতীয়ার্ধে দু’টিRead More →