‘নীতিপুলিশ’ বাহিনী তুলে নিচ্ছে তেহরান! হিজাব বিরোধী আন্দোলনে প্রথম বড় জয় ইরানের মেয়েদের

মেয়েদের নিয়ে ইরানের প্রশাসনের গোঁড়া মানসিকতার বিরুদ্ধে বড় জয় পেলেন ইরানের মহিলারা। চলতি আন্দোলনের পর্বে এই প্রথম। সরকারের বেঁধে দেওয়া পোশাকবিধির বিরুদ্ধে গত দু’মাস ধরেই আন্দোলন চালাচ্ছিলেন ইরানের মেয়েরা। পথে নেমে হিজাব ছিঁড়ে ফেলে প্রতিবাদ জানাচ্ছিলেন হাজার হাজার ইরানি মহিলা। মেয়েদের উপর প্রশাসনের নীতিপুলিশির বিরুদ্ধে চলছিল একটানা আন্দোলন। রবিবার জানাRead More →

বিরাটদের ব্যাটিং বিপর্যয়ে ব্যর্থ বোলাররাও! ক্যাচ ফস্কে, রান গলিয়ে হার বাংলাদেশের কাছে

এক দিনের সিরিজ়ে এগিয়ে গেল বাংলাদেশ। ভারতকে ১ উইকেটে হারিয়ে দিল তারা। বল হাতে শাকিব আল হাসান ৫ উইকেট নিয়ে রোহিত শর্মা, বিরাট কোহলিদের রান করতে দেননি। লোকেশ রাহুল ৭৩ রান করলেও ভারতের ইনিংস শেষ হয়ে যায় ১৮৬ রানে। সেই রান তাড়া করতে নেমে ৪৬ ওভারে জয়ের রান তুলে নেয়Read More →

হারতে হল ব্রাজিলকেও! অসংখ্য সুযোগ নষ্টের খেসারত অ্যান্টনিদের, মন জিতে নিল ক্যামেরুন

বিশ্বকাপে অঘটনের ধারা অব্যাহত। এ বার গ্রুপের শেষ ম্যাচে হেরে গেল ব্রাজিল। আর্জেন্টিনা, স্পেন, পর্তুগালের মতো গ্রুপে একটি ম্যাচ হেরেই শেষ ষোলোয় যেতে হচ্ছে তাদের। বিশ্বকাপের গ্রুপ পর্বে শেষ ২৭ ম্যাচে অপরাজিত ছিল ব্রাজিল। শুক্রবার রাতে ভেঙে গেল সেই নজির। অতিরিক্ত সময়ে ভিনসেন্ট আবুবাকারের একমাত্র গোলে হার স্বীকার করতে হলRead More →

সৌদির ক্লাবের বিশাল প্রস্তাবে রাজি নন, রোনাল্ডোর নজরে কোন ক্লাবের জার্সি?

সৌদি আরবের ক্লাব আল নাসেরের বিশাল আর্থিক প্রস্তাব ফিরিয়ে দিতে পারেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এখনই ইউরোপের বাইরে কোনও ক্লাবে খেলার কথা ভাবছেন না পর্তুগিজ ফুটবলার। তাঁর লক্ষ্য চ্যাম্পিয়ন্স লিগ। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পর এখন ক্লাবহীন রোনাল্ডো। তাঁকে দলে পেতে বিশাল টাকার প্রস্তাব দিয়েছে আল নাসের। রোনাল্ডোকে তিন বছরেরRead More →

বিশ্বকাপে ব্রাজিলের ধাক্কা! চোট পেয়ে প্রতিযোগিতা থেকে ছিটকে গেলেন দুই ফুটবলার

দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে প্রি-কোয়ার্টার ফাইনালে নামার আগেই ধাক্কা খেল ব্রাজিল। বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন গ্যাব্রিয়েল জেসুস। ছিটকে যাওয়ার সম্ভাবনা আলেক্স টেলেসেরও। ব্রাজিলের এক সংবাদমাধ্যমের তরফে এই দাবি করা হয়েছে। দু’জনেই ক্যামেরুন ম্যাচে খেলতে গিয়ে প্রায় একই রকমের চোট পান। শনিবার জানা গিয়েছে, বাকি বিশ্বকাপে তাঁদের পাওয়ার সম্ভাবনা কম। ব্রাজিলের তরফেRead More →

বোমা ফেলে থামানোর চেষ্টা বিশ্বের বৃহত্তম জীবন্ত আগ্নেয়গিরির লাভাস্রোত! কী হল তার পর?

৩৮ বছর পর আবার জেগে উঠেছে মাউনা লোয়া। এটিই বিশ্বের বৃহত্তম জীবন্ত আগ্নেয়গিরি। জেগে ওঠার পর থেকেই প্রতিনিয়ত লাভা উদ্গীরণ করে চলেছে মাউনা লোয়া। আর তা নিয়ে যথেষ্ট উদ্বেগ প্রকাশ করেছিল হাওয়াই দ্বীপপুঞ্জের প্রশাসন। প্রশাসনের আশঙ্কা ছিল, লাভাপ্রবাহ বন্ধ না হলে জনজীবনে ব্যাপক ক্ষতি হতে পারে। তবে ইতিহাসে এই জীবন্তRead More →

সুযোগ নষ্ট রোনাল্ডোর, পর্তুগালকে হারিয়ে এশিয়ার দ্বিতীয় দেশ হিসাবে শেষ ষোলোয় কোরিয়া

দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে খেলতে নামার আগেই বিশ্বকাপের প্রি-কোয়ার্টার ফাইনালে উঠে গিয়েছিল পর্তুগাল। দক্ষিণ কোরিয়াকে হারালে এ বারের বিশ্বকাপে প্রথম দল হিসাবে গ্রুপের তিনটে ম্যাচই জিততেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোরা। কিন্তু সেটা হল না। অন্তত দু’বার গোল করার কাছে পৌঁছে গিয়েও গোল করতে পারলেন না রোনাল্ডো। বিশ্বকাপের গ্রুপ পর্বে পর পর দু’টি ম্যাচেRead More →

উরুগুয়ের সঙ্গে পয়েন্ট, গোলপার্থক্য সমান, তবুও কী ভাবে শেষ ষোলোয় দক্ষিণ কোরিয়া?

বিশ্বকাপে গ্রুপ পর্বের ম্যাচের শেষ দিনে দেখা গেল চূড়ান্ত উত্তেজনা। গ্রুপ এইচ-এর শেষ রাউন্ডের ম্যাচে উরুগুয়ে ২-০ গোলে হারিয়ে দিল ঘানাকে। তাতেও শেষ ষোলোয় যাওয়া হল না। অন্য ম্যাচে দক্ষিণ কোরিয়া ২-১ গোলে পর্তুগালকে হারিয়ে দেওয়ায় গ্রুপ থেকে বিদায় নিল উরুগুয়ে। লাতিন আমেরিকার এই দেশের সঙ্গে দক্ষিণ কোরিয়ার পয়েন্ট এবংRead More →

৫ গোলের ম্যাচে সার্বিয়াকে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলোয় জায়গা করে নিল সুইৎজারল্যান্ড

৯০ মিনিট ধরে টান টান খেলা চলল। প্রথমে এগোল সুইৎজারল্যান্ড। সেই গোল শোধ করে এগিয়ে গেল সার্বিয়া। আবার ম্যাচে ফিরল সুইৎজারল্যান্ড। সমতা ফেরানোর পরে দ্বিতীয় বারের জন্য এগিয়ে গেল তারা। সেই গোল আর শোধ করতে পারল না সার্বিয়া। শেষ পর্যন্ত সার্বিয়াকে ৩-২ গোলে হারিয়ে গ্রুপ জি থেকে বিশ্বকাপের শেষ ষোলোতেRead More →

চালকের হার্ট অ্যাটাক, নিয়ন্ত্রণহীন বাস ধাক্কা মারল একের পর এক গাড়িতে, জবলপুরে মৃত ২

বাস চালাতে চালাতেই হার্ট অ্যাটাক হল চালকের। স্টিয়ারিঙের উপর ঢলে পড়েন তিনি। নিয়ন্ত্রণহীন বাস এর পর সিগন্যালে দাঁড়িয়ে থাকা একের পর এক গাড়িতে ধাক্কা মারে। তাতেই মৃত্যু হয় এক পথচারীর। আহত হন একাধিক। জখমদের সকলেই হাসপাতালে চিকিৎসাধীন। পরে ওই বাস থেকে উদ্ধার করা হয় চালকের দেহ। চিকিৎসকেরা জানিয়েছেন, হার্ট অ্যাটাকেইRead More →