ট্র্যাফিক পুলিশকে ধাক্কা মেরে পালাল বেপরোয়া গাড়ি! বর্ষশেষের রাতে চায়না টাউনে দুর্ঘটনা

পুরনো বছরের শেষ দিনে কলকাতার রাস্তায় আইন অমান্যের ঘটনা। বর্ষশেষের উচ্ছৃঙ্খলতা মানল না পুলিশি বাধা। নাকা চেকিং চলাকালীন ট্র্যাফিক গার্ডের পুলিশ কর্মীকে ধাক্কা মেরে পালাল বেপরোয়া গাড়ি। ঘটনাস্থল কলকাতার প্রগতি ময়দান থানা এলাকা। আহত পুলিশ কনস্টেবলের নাম তপন চক্রবর্তী। তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ৪৭ বছর বয়সি ওই ট্র্যাফিক পুলিশকর্মীর শরীরেরRead More →

কত দিন মাঠের বাইরে থাকতে হবে ঋষভ পন্থকে, আভাস দিলেন চিকিৎসক

দেহরাদূনের হাসপাতালে ভর্তি থাকার ঋষভ পন্থের অবস্থা এখন অনেকটাই ভাল। কিন্তু গাড়ি দুর্ঘটনার পর তাঁর যে চোট লেগেছে, তা সারতে অনেকটাই সময় লাগতে পারে। এমনটাই জানা গিয়েছে হাসপাতাল সূত্রে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ়ে খেলার সম্ভাবনা কার্যত নেই। এমনকি, আইপিএলও তাঁর কাছে অনিশ্চিত। পন্থকে যে চিকিৎসক দল দেখছেন, সেই দলের একRead More →

ভারতীয় ক্রিকেট ২০২২: কোহলি, রোহিতদের পাশে অনায়াসে জায়গা করে নিয়েছেন ঝুলুদি, মিতুরা

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত বনাম নেদারল্যান্ডস ম্যাচ তখন সবে শুরু হয়েছিল। এর মাঝেই ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ একটি টুইট করেছিলেন। যে টুইট পুরো ভারতীয় ক্রিকেটের ক্ষেত্রেই ছিল বিরাট তাৎপর্যপূর্ণ। ছেলে এবং মেয়ে ক্রিকেটাররা সমান ম্যাচ ফি পাবেন বলে জানিয়েছিলেন জয় শাহ। ২০২২ সালে ভারতীয় ক্রিকেটের চিন্তাভাবনার বদলের একটি চিহ্নRead More →

বছরের শেষ দিনে ঊর্ধ্বমুখী পারদ, নতুন বছরেও উষ্ণতার পূর্বাভাস দিল হাওয়া অফিস

কলকাতায় আবার বাড়ল তাপমাত্রা। বছরের শেষ দিনেও প্রত্যাশা পূরণ করতে পারল না শীত। তাপমাত্রা রইল স্বাভাবিকের চেয়ে বেশি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৮ ডিগ্রি সেলসিয়াস, তা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৩ ডিগ্রি সেলসিয়াস। নতুন বছরে শীতের কাঁপুনি দূর, ফের উষ্ণতার পূর্বাভাসRead More →

নববর্ষের ছুটি বাতিল করে সাও পাওলো ফিরছেন শোকস্তব্ধ ব্রাজিলীয়রা

বারো ঘণ্টা পেরিয়ে যাওয়ার পরেও আমরা ব্রাজিলীয়রা এখনও বিশ্বাস করতে পারছি না, পেলে আর নেই। সকলেই জানতেন সঙ্কটজনক ছিলেন। হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। তবুও আশা করেছিলাম, যে ভাবে বিপক্ষের ডিফেন্ডারদের প্রতিরোধ ভেঙে ফুটবল সম্রাট গোল করতেন, একই ভাবে এ বারও মারণ রোগের বিরুদ্ধে লড়াইয়ে জিতবেন। কিন্তু বৃহস্পতিবার সাও পাওলোরRead More →

দলের বৈঠকের মাঝেই ‘অজানা’ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করলেন উত্তর কোরিয়ার একনায়ক কিম

নববর্ষের আগেই আবার ‘স্বমহিমায়’ উত্তর কোরিয়ার একনায়ক কিম জং উন! শুক্রবার ‘অজানা’ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করে আন্তর্জাতিক মহলের আশঙ্কা বাড়ালেন তিনি। দক্ষিণ কোরিয়ার অভিযোগ, শুক্রবার উত্তর কোরিয়ার ছোড়া পরমাণু অস্ত্র বহনের ক্ষমতাসম্পন্ন ৩টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পূর্ব সাগরের (জাপান সাগর) জলে পড়েছে। তবে উত্তর কোরিয়ার সরকারি সংবাদমাধ্যম ‘কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি’Read More →

আবাসেই দুর্নীতির বাসা! পঞ্চায়েতে বড় ‘ভোট-অস্ত্র’ হাতে পেয়ে কোমর বাঁধছে বিরোধী শিবির

এত ভুয়ো নাম! প্রধানমন্ত্রী আবাস প্লাস যোজনার তালিকা থেকে ‘বেনোজল’ সরাতে গিয়ে কার্যত বিস্মিত রাজ্য ও জেলা প্রশাসনের একাংশ। হিমশিম খেতে হচ্ছে কর্তাদের। এই শোরগোলে ‘সিঁদুরে মেঘ’ দেখছে শাসকদলের একটা বড় অংশ। কেন্দ্রীয় প্রকল্পের সর্ব স্তরে ‘দুর্নীতি ও স্বজনপোষণ’-এর অভিযোগ তুলে পঞ্চায়েত ভোটের আগে আটঘাট বেঁধে মাঠে নেমে পড়েছে বিরোধীরা।Read More →

দূরে বসেই দেওয়া যাবে ভোট! রিমোট ভোটিং যন্ত্রের মহড়ায় কমিশন ডাকল রাজনৈতিক দলগুলিকে

ভোট দেওয়ার জন্য আর বুথে যাওয়ার প্রয়োজন হবে না! বরং দেশের যে কোনও প্রান্তে বসেই গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবেন সাধারণ মানুষ। উন্নত প্রযুক্তিকে কাজে লাগিয়ে আগামী লোকসভা নির্বাচন (২০২৪) থেকে এমন ‘রিমোট ভোটিং’-এর বন্দোবস্ত করতে চাইছে নির্বাচন কমিশন। সেই দূরবর্তী ভোটগ্রহণ যন্ত্রের মহড়া দেখার জন্য এ বার কমিশনের তরফেRead More →

ক্রমশ খারাপ হচ্ছে চিনের করোনা পরিস্থিতি, ঢেউ আছড়ে পড়বে ভারতেও? বোঝা হবে মাস দেড়েকে

দেশে করোনার সংক্রমণ আপাতত নিয়ন্ত্রণে থাকলেও আগামী এক থেকে দেড় মাস ভীষণ গুরুত্বপূর্ণ বলে জানাল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। স্বাস্থ্যকর্তাদের বক্তব্য, চিনের করোনা পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে। পূর্ব এশিয়ায় যখনই করোনার সংক্রমণ ছড়িয়েছে, তার ঢেউ ভারতে আছড়ে পড়তে এক মাসের কাছাকাছি সময় লেগেছে। সুতরাং আগামী এক-দেড় মাসেই স্পষ্ট হয়ে যাবে যে,Read More →

অসুস্থ শতায়ু হীরাবেন মোদী, মাকে দেখতে গুজরাতের হাসপাতালে প্রধানমন্ত্রী

অসুস্থ মাকে দেখতে গুজরাত পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার রাতে প্রধানমন্ত্রীর মা হীরাবেন মোদীর শারীরিক অবস্থার অবনতি হয়। তারপর তাঁকে আমদাবাদের একটি হাসপাতালে ভর্তি করানো হয়। ইতিমধ্যেই তাঁকে দেখতে হাসপাতাল চত্বরে পৌঁছে গিয়েছেন গুজরাত বিজেপির নেতাকর্মীরা। গুজরাত প্রশাসন সূত্রে খবর, বিমানবন্দরে নেমেই আমদাবাদের ইউএন মেহতা ইনস্টিটিউট অফ কার্ডিওলজি অ্যান্ড রিসার্চRead More →