সাঁওতালি শিক্ষায় বঞ্চনা! একগুচ্ছ দাবি নিয়ে পথে আদিবাসীরা, পশ্চিমের চার জেলায় থমকে পরিবহণ

সাঁওতালি মাধ্যমে শিক্ষা ব্যবস্থার উন্নয়নের দাবিতে জেলায় জেলায় বিক্ষোভে শামিল আদিবাসী সংগঠন ভারত জাকাত মাঝি পরগনা মহল। বুধবার সকাল থেকে তারা পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ার বিভিন্ন এলাকায় রাস্তা অবরোধ করেছে। ১২ ঘণ্টা অবরোধ চলবে বলে জানিয়েছেন বিক্ষোভকারীরা। পৃথক সাঁওতালি শিক্ষা বোর্ড গঠন, সাঁওতালি মাধ্যমে শিক্ষা পরিকাঠামোর উন্নয়ন-সহ একাধিক দাবিRead More →

১২২, ১৪১, ১৫৭, ১৭০, ১৪১! স্বপ্নের ছন্দে অভিমন্যু, ভারতীয় দলে সুযোগ পাওয়ার অপেক্ষায়?

রোহিত শর্মা চোট পাওয়ায় ভারতীয় দলে নেওয়া হয়েছিল অভিমন্যু ঈশ্বরনকে। বাংলার ওপেনার দলে সুযোগ পেলেও প্রথম একাদশে জায়গা পাননি। তিনি যে রকম ছন্দে রয়েছেন তাতে ২৭ বছরের অভিমন্যু অবশ্যই সুযোগ পাওয়ার দাবি রাখেন। পাবেন কি? ভারতীয় টেস্ট দলে ওপেনার হিসাবে রয়েছেন রোহিত শর্মা, লোকেশ রাহুল এবং শুভমন গিল। প্রথম একাদশেRead More →

ক্রিকেট নিয়ে আগ্রহ বাড়ছে আমেরিকার, তাদের হাত ধরে আরও বড় হওয়ার স্বপ্ন দেখছে ক্রিকেটও

আমেরিকার অধিকাংশ মানুষেরই ক্রিকেট নিয়ে আগ্রহ নেই। আবার ক্রিকেট বিশ্বের আগ্রহ নেই আমেরিকাকে নিয়ে। তবু আমেরিকায় ক্রিকেট আছে। ক্রিকেটেও আমেরিকা আছে। এই ‘আছে’ শব্দটা ‘থাকবে’-তে পরিণত হবে কি? উত্তর রয়েছে ভবিষ্যতের গর্ভে। বেসবলের মতো আমেরিকার জনপ্রিয় খেলা বলতে প্রথমেই যেগুলির কথা ওঠে, সেখানে ক্রিকেটের স্থান নেই। কিন্তু আমেরিকায় ক্রিকেটারের সংখ্যাRead More →

নিয়োগে ‘বৈধতা’ নিয়ে প্রশ্ন! হাই কোর্টে গেলেন মন্ত্রীকন্যার জায়গায় চাকরি পাওয়া ববিতা

নিয়োগ-মামলায় দীর্ঘ লড়াইয়ের পর কলকাতা হাই কোর্টের নির্দেশে রাজ্যের প্রাক্তন মন্ত্রী পরেশচন্দ্র অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর চাকরিটি তিনি পেয়েছিলেন। সেই চাকরির ‘বৈধতা’ নিয়েই প্রশ্ন ওঠায় নিজেই কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন ববিতা সরকার। সম্প্রতি অভিযোগ উঠেছে, স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)-এর কাছে আবেদন করার সময় ববিতার স্নাতকস্তরের শতকরা নম্বর বাড়িয়ে দেখানোRead More →

আবার জঙ্গি হামলা উপত্যকায়, বিস্ফোরণে নিহত এক শিশু, আহত পাঁচ

রবিবার সন্ধ্যার জঙ্গি হামলার পর আবার বিস্ফোরণ উপত্যকায়। সোমবার সকালে জম্মুর রাজৌরি এলাকায় আক্রমণ করেন জঙ্গিরা। একটি বাড়ি লক্ষ করে বোমা ছোড়েন তাঁরা। বিস্ফোরণের ফলে এক শিশু মারা যায়। ৫ জন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে খবর। আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, রবিবার সন্ধ্যায় রাজৌরির যে এলাকায়Read More →

মোদীর সিদ্ধান্তে ‘কোনও ভুল ছিল না’, নোটবন্দি নিয়ে রায়ে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

পুরনো ১০০০ টাকা এবং ৫০০ টাকার নোট বাতিল করার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে যে মামলাগুলি হয়েছিল, সোমবার তার রায় দিল সুপ্রিম কোর্ট। রায়ে বলা হয়েছে, কেন্দ্রের সিদ্ধান্তে কোনও ভুল ছিল না। আর সেই জন্য কেন্দ্রের সিদ্ধান্তকেই সমর্থন জানিয়েছে শীর্ষ আদালত। সুপ্রিম কোর্ট আরও বলেছে, কেন্দ্রীয় সরকারের আর্থিক কোনও সিদ্ধান্তকে পাল্টে দেওয়াRead More →

আইপিএলে বিরাট, রোহিতদের ইচ্ছা করলেই খেলানো যাবে না, বড় সিদ্ধান্ত বিসিসিআইয়ের

আইপিএলে ভারতীয় ক্রিকেটারদের খেলার ক্ষেত্রে নতুন নির্দেশিকা দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। ইচ্ছা করলেই যে কোনও ক্রিকেটারকে খেলানো যাবে না। তার জন্য মানতে হবে নিয়ম। বিসিসিআইয়ের বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে এমন অনেক ক্রিকেটার রয়েছেন যাঁরা চোটপ্রবণ। প্রতি বার আইপিএল খেলতে গিয়ে চোট পান তাঁরা। ফলে দেশের হয়েRead More →

নাসিকের জিন্দলদের কারখানা এখনও জ্বলছে! এক জনের দেহ উদ্ধার, গুরুতর জখম বহু শ্রমিক

মহারাষ্ট্রের নাসিকের মুণ্ডেগাঁও গ্রামে জিন্দল গোষ্ঠীর একটি প্লাস্টিক তৈরির কারখানায় বয়লার ফেটে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুনের গ্রাসে চলে আসে বিশাল কারখানা চত্বর। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের বিশেষ বাহিনী। দমকলের একাধিক ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। ইতিমধ্যেই কারখানা থেকে ১ জনের দেহ উদ্ধার করা গিয়েছে। মৃত ব্যক্তি এক মহিলা।Read More →

বছরের প্রথম দিনেই লাফিয়ে বাড়ল তাপমাত্রা! চেনা শীত উধাও, বড়দিনের মতো নববর্ষও ‘উষ্ণ’

বড়দিনের পর চেনা শীতের দেখা মিলল না নতুন বছরের প্রথম দিনেও। বরং লাফিয়ে বাড়ল তাপমাত্রা। রবিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৫ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে যা ৪ ডিগ্রি বেশি। শনিবার, বছরের শেষ দিনে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৮ ডিগ্রি সেলসিয়াস। তা-ও ছিল স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি বেশি। রবিবার এক ধাক্কায় ৩Read More →

নিষেধ শিকেয়, কাঁপাল শব্দবাজি, মহানগরীতে বর্ষবরণের মধ্যরাত হার মানাল দীপাবলিকেও

বর্ষবরণ না দীপাবলির রাত বোঝা দায়। ঘড়ির কাঁটা রাত ১২টা ছুঁতেই শুরু হল নতুন বছরের উদ্‌যাপন। সঙ্গে শব্দবাজির তাণ্ডব। যা হার মানাল দীপাবলিকেও। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, শহর থেকে শহরতলি, শব্দবাজির দাপট! বাদ গেল না হাসপাতাল চত্বরও। সৌজন্য, বর্ষবরণের রাত। নতুন বছরকে স্বাগত জানানোর প্রস্তুতি নেওয়াই ছিল। নাইটRead More →