আড়াই দিনে ভারতের টেস্ট জয়, তবু রোহিতদের নিয়ে উচ্ছ্বসিত হতে পারছেন না সৌরভ

দিল্লি টেস্টে আড়াই দিনে জয় পেয়েছে ভারত। ভাল জায়গায় থেকেও ব্যাটিং ধসের কারণে ম্যাচ হারতে হয়েছে অস্ট্রেলিয়াকে। প্রথম টেস্টের মতো দ্বিতীয় টেস্টও আড়াই দিনে শেষ হয়েছে। ঘরের মাঠে ভারতের এই দাপট দেখে মোটেই উচ্ছ্বসিত হতে পারছেন না সৌরভ গঙ্গোপাধ্যায়। ভারতের প্রাক্তন অধিনায়ক তথা বিসিসিআই-এর প্রাক্তন সভাপতির মতে, ঘরের মাঠে ভারতেরRead More →

মেয়েদের বিয়ের সর্বনিম্ন বয়স ২১ বছর করার আর্জি খারিজ, সংসদের দিকে বল ঠেলল সুপ্রিম কোর্ট

ছেলেদের মতোই মেয়েদের বিয়ের সর্বনিম্ন বয়স বাড়িয়ে ২১ বছর করার আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট। এ বিষয়ে সংসদের কোর্টেই বল ঠেলেছে শীর্ষ আদালতের ডিভিশন বেঞ্চ। সোমবার ওই বেঞ্চের মন্তব্য, এমন কিছু বিষয় রয়েছে, যা কেবলমাত্র আইনসভার জন্যই বরাদ্দ এবং আদালত কখনই আইন প্রণয়ন করতে পারে না। দেশের আইনসভাকে হুকুমনামা দিয়েRead More →

ছুটি নেওয়া যাবে না, আগে নেওয়া থাকলেও বাতিল! কর্মচারীদের কড়া নোটিস মধ্য শিক্ষা পর্ষদের

মাধ্যমিক পরীক্ষার মুখেই বকেয়া ডিএ-র দাবিতে দু’দিনের কর্মবিরতির ডাক দিয়েছে সরকারি কর্মচারীদের সংগঠনগুলি। রবিবার একটি নোটিস দিয়ে মধ্য শিক্ষা পর্ষদ জানিয়ে দিল, ২০ এবং ২১ ফেব্রুয়ারি শিক্ষা প্রতিষ্ঠান-সহ সমস্ত সরকারি এবং সরকারি সাহায্য প্রাপ্ত প্রতিষ্ঠানগুলির সমস্ত কর্মীকে ওই দু’দিন কর্মক্ষেত্রে উপস্থিত থাকতে হবে। নোটিসে পর্ষদ জানিয়েছে, সামনে মাধ্যমিক পরীক্ষা। সেRead More →

খুন করে দেহ কাটলেন প্রেমিক, ছড়িয়ে দিলেন গ্রামেই! তিন দিন ধরে হাড়গোড় খুঁজছে পুলিশ

বিবাহিত প্রেমিকাকে খুনের পর তাঁর দেহ টুকরো টুকরো করে চার দিকে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল প্রেমিকের বিরুদ্ধে। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। তবে মৃতের কিছু দেহাংশ এখনও উদ্ধার করা যায়নি। ঘটনাটি রাজস্থানের নগউর জেলার দেরভা গ্রামের। মৃতের নাম গুড্ডি। তিনি বিবাহিত।কিন্তু গ্রামের এক যুবকের সঙ্গে তাঁর বিবাহবহির্ভূত প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিলRead More →

রাজ্যে দু’মাসে মৃত্যু ১১ শিশুর, বড়দের থেকে কি ছড়াচ্ছে রোগ? উদ্বেগের নাম অ্যাডিনোভাইরাস

করোনা, ডেঙ্গির পরে নতুন করে মারাত্মক উদ্বেগ তৈরি করছে অ্যাডিনোভাইরাস। চলতি মরসুমে জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে রবিবার পর্যন্ত রাজ্যে মৃত্যু হয়েছে ১১ জন শিশুর। শহর থেকে জেলা, কোথাও কোনও হাসপাতালে শিশুরোগ বিভাগের সাধারণ শয্যা থেকে পেডিয়াট্রিক ইন্টেনসিভ কেয়ার ইউনিট (পিকু) ফাঁকা নেই। অবস্থা এতই ভয়াবহ যে, খালি থাকছেRead More →

বৃষ্টি নামতে পারে রাজ্যে, তবে উত্তর ও দক্ষিণবঙ্গের পূর্বাভাসে অনেক হেরফের

বসন্তের শুরুতেই দক্ষিণবঙ্গে তাপমাত্রার গ্রাফ ঊর্ধ্বমুখী। আগামী কয়েক দিন খুব একটা হেরফের হবে না তাপমাত্রার। বৃষ্টিও হবে না। তবে উত্তরবঙ্গের দুই জেলায় বৃষ্টি হতে পারে। এমনটাই জানাল হাওয়া অফিস। হাওয়া অফিসের পূর্বাভাস, দার্জিলিং এবং কালিম্পং জেলায় বৃষ্টি হতে পারে। আবহাওয়াবিদরা মনে করছেন, বাংলাদেশের কাছে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের কারণে এই বৃষ্টিরRead More →

পাকিস্তানের হাতে বেঁচে ভারতের আশা, কী ভাবে বিশ্বকাপের সেমিফাইনালে যেতে পারেন হরমনরা?

শনিবার মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের কাছে হেরে গিয়েছে ভারত। রিচা ঘোষ, স্মৃতি মন্ধানাদের লড়াই জেতাতে পারেনি ভারতকে। হারতে হয়েছে ১১ রানে। টি-টোয়েন্টি বিশ্বকাপে এটাই ভারতের প্রথম হার। আগের দু’টি ম্যাচে তারা জিতেছে পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে। তবে এখনও সেমিফাইনালে যাওয়ার আশা বেঁচে রয়েছে হরমনপ্রীত কৌরের দলের। তবে উল্টো দিকওRead More →

ফাইনালে হেরেও ভারতীয় ক্রিকেট বোর্ডকে কেন ধন্যবাদ দিলেন মনোজ?

শেষ তিন মরসুমে দু’বার রঞ্জি ফাইনালে উঠেও ট্রফি অধরা বাংলার। আবার হার সেই সৌরাষ্ট্রের কাছেই। এ বার ঘরের মাঠে ফাইনাল খেলার সুযোগ পেয়েও চ্যাম্পিয়ন হওয়া হল না মনোজ তিওয়ারিদের। স্বাভাবিক ভাবেই হতাশ বাংলার অধিনায়ক। ক্রিকেটের ২২ গজে সম্ভবত আর দেখা যাবে না মনোজকে। চেয়েছিলেন বাংলাকে তৃতীয় বার রঞ্জি চ্যাম্পিয়ন করেRead More →

উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র গিয়ে পড়ল জাপান সাগরে! কিম বললেন, দেখালাম আমাদের কত ক্ষমতা

আন্তর্জাতিক মহলের বার বার হুঁশিয়ারি সত্ত্বেও আবারও ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল উত্তর কোরিয়া। শনিবার আন্তর্দেশীয় ক্ষেপণাস্ত্র (আইসিবিএম)-এর উৎক্ষেপণ করেছে তারা। উত্তর কোরিয়ার সরকারি সংবাদপত্র কেসিএনএ-র প্রতিবেদন অনুযায়ী, প্রশাসক কিম জং উন শনিবার স্থানীয় সময় সকাল ৮টায় সামরিক মহড়ার নির্দেশ দেন। সেই মহড়াতেই হোয়াসং-১৫ ক্ষোপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়েছে পিয়ংইয়ং বিমানবন্দর থেকে। সফলRead More →

মমতাদের দাবি মেনে নিল কেন্দ্র! সব রাজ্যকে শীঘ্রই জিএসটির বকেয়া মিটিয়ে দেওয়ার ঘোষণা নির্মলার

জিএসটির বকেয়া অর্থ মিটিয়ে দেওয়ার জন্য দীর্ঘদিন ধরেই কেন্দ্রের কাছে তদ্বির করছিল বিরোধী শাসিত রাজ্যগুলি। অবশেষে তাদের সুসংবাদ শোনালেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। শনিবার জিএসটি কাউন্সিলের বৈঠকের পর নির্মলা জানান, খুব শীঘ্রই রাজ্যগুলির জিএসটি বাবদ পাওনা অর্থ মিটিয়ে দেওয়া হবে। পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু-সহ বিরোধী শাসিত রাজ্যগুলি দীর্ঘদিন ধরেই জিএসটির বকেয়া মিটিয়ে দেওয়ারRead More →