মাধ্যমিক পরীক্ষার্থীকে পিষে মারল হাতি, বাবার সঙ্গে পরীক্ষা দিতে বেরিয়ে ঘটল দুর্ঘটনা

বুনো হাতি পিষে মারল মাধ্যমিক পরীক্ষার্থীকে। বৃহস্পতিবার এই ঘটনা ঘটেছে জলপাইগুড়ির বৈকুণ্ঠপুর জঙ্গল সংলগ্ন এলাকায়। পুলিশ সূত্রে প্রাথমিক ভাবে জানা গিয়েছে, পরীক্ষা দিতে যাওয়ার সময় হামলা চালায় একটি দলছুট হাতি। পুলিস সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে মাধ্যমিক পরীক্ষা দিতে বাবার সঙ্গে বেরিয়েছিল অর্জুন দাস নামে এক পরীক্ষার্থী। আজ প্রথম ভাষাRead More →

অ্যাপ বাইকে বাণিজ্যিক নম্বর প্লেট বাধ্যতামূলক করা হচ্ছে, সিদ্ধান্ত নিল রাজ্য পরিবহণ দফতর

অ্যাপ বাইকে বাধ্যতামূলক করা হচ্ছে বাণিজ্যিক নম্বর প্লেট। রাজ্য পরিবহণ দফতরের তরফে এ কথা জানিয়ে দেওয়া হয়েছে অ্যাপ ক্যাব সংস্থাগুলিকে। অর্থাৎ, ‘ব্যক্তিগত’ কোনও নম্বর প্লেট যুক্ত মোটরসাইকেল, স্কুটার বা মোটরবাইককে ‘অ্যাপ বাইক’ হিসেবে ব্যবহার করা যাবে না। রাজ্য সরকারের এই সিদ্ধান্ত কার্যকর করার জন্য রাজ্যের জেলায় জেলায় বিশেষ শিবিরের আয়োজনRead More →

ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী দিল্লি, উৎসস্থল নেপাল, এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির খবর নেই

বুধবার দুপুরে আচমকাই কেঁপে ওঠে রাজধানী দিল্লি ও সংলগ্ন এলাকা। জানা গিয়েছে ভূমিকম্পের উৎসস্থল নেপাল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৪। তবে এখনও ক্ষয়ক্ষতির খবর নেই। রাজধানী দিল্লির পাশাপাশি ভূমিকম্পের অভিঘাত অনুভূত হয়েছে উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড এবং হরিয়ানার বিস্তীর্ণ এলাকায়।Read More →

মাধ্যমিকের পড়ুয়া কমছে হু হু করে, রাজ্যকে সিলেবাস ঠিক করার পরামর্শ দিলেন বিচারপতি বসু

২৩ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার থেকে শুরু হবে মাধ্যমিক পরীক্ষা। তার আগে মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা কমে যাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু। তিনি রাজ্য সরকারকে মাধ্যমিকের সিলেবাস নিয়ে ভাবনাচিন্তা করার পরামর্শও দিয়েছেন। বুধবার হাই কোর্টে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল (এজি) সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের কাছে মাধ্যমিকের পড়ুয়া কমে যাওয়ার বিষয়েRead More →

৯ মার্চ মাদ্রাসা বোর্ডের পরীক্ষা, সরকারি কর্মীদের ডাকা প্রশাসনিক ধর্মঘটের দিন বদলে গেল

প্রশাসনিক ধর্মঘটের দিন বদল করল সরকারি কর্মচারী ইউনিয়নগুলি। আগামী ৯ মার্চের পরিবর্তে ধর্মঘটের দিন ১০ মার্চ স্থির করা হয়েছে। বুধবার এই সিদ্ধান্ত গ্রহণের পর বিবৃতি জারি করে তা জানিয়ে দিয়েছে সরকারি কর্মচারীদের যৌথ মঞ্চ। সরকারি কর্মচারী ইউনিয়নগুলি ৯ মার্চ প্রশাসনিক ধর্মঘটের ডাক দেওয়ার পরেই এ ব্যাপারে ভিন্ন অবস্থান নিয়েছিল বঙ্গীয়Read More →

শিশুর জ্বর কমাতে মাত্রাতিরিক্ত প্যারাসিটামল! যথেচ্ছ ওষুধ বাড়াতে পারে বিষের প্রভাব

অ্যাডিনোভাইরাস সংক্রমণের প্রথম দিন থেকেই তীব্র জ্বর থাকছে শিশুদের। যা চলছে অন্তত তিন থেকে পাঁচ দিন। তাতে ঘাবড়ে গিয়ে মাত্রাতিরিক্ত প্যারাসিটামল না খাইয়ে, সতর্ক থেকে বাড়িতেই ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। তাই, অন্য কোনও বিপজ্জনক লক্ষণ না থাকলে বাড়িতে রেখে কী ভাবে শুশ্রূষা করতে হবে, তারও নির্দেশিকা জারি করেছে স্বাস্থ্যRead More →

সোনু নিগমের উপর হামলা মুম্বইয়ে, আহত হয়ে হাসপাতালে ভর্তি শিল্পীর বন্ধু রব্বানি

সঙ্গীতশিল্পী সোনু নিগম ও তাঁর সঙ্গীরা আক্রান্ত। অনুষ্ঠান চলাকালীন সোমবার সন্ধ্যায় মুম্বইয়ের চেম্বুর এলাকায় তিনি আক্রান্ত হন বলে জানা গিয়েছে। এই ঘটনায় তাঁর বন্ধু রব্বানি খান আহত হয়েছেন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে স্থানীয় একটি সূত্রের দাবি। সোমবার সন্ধ্যায় চেম্বুরের অনুষ্ঠানে গান গাইছিলেন সোনু। ওই সময় স্থানীয় শিবসেনা বিধায়কেরRead More →

অনলাইনে বাইক বুক করা যাবে না, দিল্লিতে নিষিদ্ধ সব বাইক ট্যাক্সি, নোটিস জারি প্রশাসনের

অনলাইনে আর বাইক ভাড়া করা যাবে না দিল্লিতে। রাজধানীর পরিবহণ দফতর বাইক ট্যাক্সিতে নিষেধাজ্ঞা জারি করেছে। ফলে যাঁরা যাতায়াতের জন্য ওলা, উবর কিংবা র‌্যাপিডোর মতো সংস্থার বাইকের উপর ভরসা করে থাকেন, তাঁরা সমস্যায় পরবেন। দিল্লির পরিবহণ দফতর নোটিস জারি করে জানিয়েছে, বাইক ট্যাক্সিগুলিতে পরিবহণ সংক্রান্ত নিয়মকানুন অনুসরণ করা হচ্ছে না।Read More →

সরাসরি: শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং স্মৃতি, শেফালির

মহিলা বিশ্বকাপের গ্রুপ পর্বে শেষ ম্যাচ খেলতে নামছে ভারত। ভারতের প্রতি পক্ষ আয়ারল্যান্ড। আগে ব্যাট করবে ভারত। শুধু মূল বিষয়গুলি  শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৩ ১৮:৫২  ভারত ৫ ওভারে ৩০-০ ক্রিজে শেফালি (৭) এবং স্মৃতি (২১)।  শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৩ ১৮:৪০  ভারত ২ ওভারে ১১-০ ক্রিজে শেফালি (৫) এবং স্মৃতি (৬)।Read More →

আদানিদের ঘুরে দাঁড়ানোর মরিয়া চেষ্টা, উপকরণ তৈরি, এ ভাবে কি ফিরে আসা যায়?

একে একে সব প্রয়োজনীয় উপকরণ মজুত করে ফেলেছেন গৌতম আদানি। ঘুরে দাঁড়ানোর জন্য যা যা প্রয়োজন, তার লম্বা ফর্দে একটা একটা করে পড়ছে লাল কালির দাগ। হিন্ডেনবার্গের রিপোর্টের পর গৌতম আদানি সাম্রাজ্যের ১৩ হাজার ২০০ কোটি ডলার লহমায় মুছে গিয়েছিল বাজার থেকে। তবে তাতে হাল না ছেড়ে আবার ঘুরে দাঁড়ানোরRead More →