শিশুদের শ্বাসকষ্টের সমস্যা রুখতে ১০ নির্দেশিকা, সব সরকারি হাসপাতালে বিশেষ পরিষেবা

শিশুদের মধ্যে শ্বাসকষ্টের সমস্যা (অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশন বা এআরআই) বাড়ছে। রাজ্যে বেশ কয়েক জন শিশুর মৃত্যুও হয়েছে। পরিস্থিতি সামলাতে এ বার বিজ্ঞপ্তি জারি করল রাজ্যের স্বাস্থ্য দফতর। মঙ্গলবার ১০টি নির্দেশিকা-সহ সেই বিজ্ঞপ্তি প্রকাশ করে বলা হয়েছে, রাজ্যের মেডিক্যাল কলেজ, জেলা হাসপাতাল-সহ সমস্ত সরকারি স্বাস্থ্যকেন্দ্রে এআরআইয়ের চিকিৎসার ব্যবস্থা রাখতে হবে। এRead More →

হাওড়া শাখায় হবে মেরামতির কাজ, বুধবার থেকে মার্চের শেষ পর্যন্ত বাতিল ১৪টি লোকাল ট্রেন

হাওড়া শাখায় লিলুয়া-বর্ধমান লাইনে মেরামতির কাজের জন্য বুধবার থেকে ৩১ মার্চ পর্যন্ত বাতিল করা হল ১৪টি লোকাল ট্রেন। মঙ্গলবার একটি বিজ্ঞপ্তি জারি করে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন পূর্ব রেল কর্তৃপক্ষ। এর জেরে সাধারণ যাত্রীদের ভোগান্তি বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, লিলুয়া-বর্ধমান লাইনে হাই স্পিড ট্রেন চলাচলের জন্যRead More →

আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, ৫০ টাকা বৃদ্ধি পেয়ে কলকাতায় নতুন দাম ১১২৯ টাকা

সাধারণ মানুষের জীবন আরও দুর্বিষহ করে মঙ্গলবার মধ্যরাতে গৃহস্থের হেঁশেলের রান্নার গ্যাসের (১৪.২ কেজির) দাম বাড়ল আরও ৫০ টাকা। ফলে কলকাতায় একটি সিলিন্ডার কিনতে এখন থেকে খরচ হবে ১১২৯ টাকা। এর আগে শেষ বার তার দাম বেড়েছিল গত বছরের ৬ জুলাই। হোটেল-রেস্তরাঁয় ব্যবহৃত বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের (১৯ কেজি) দামও মার্চRead More →

আবার অস্ত্রোপচার বুমরার! আইপিএল খেলার সম্ভাবনা ক্রমশ কমছে রোহিতদের দলের পেসারের

আইপিএল খেলার সম্ভাবনা ক্রমশ কমছে যশপ্রীত বুমরার। গোটা মরসুম মাঠের বাইরে কাটাতে হতে পারে মুম্বই ইন্ডিয়ান্সের পেসারকে। তাঁর পিঠের চোট এখনও পুরো সারেনি। এর মধ্যেই আবার তাঁর পিঠে অস্ত্রোপচার হতে পারে। একটি ক্রিকেট ওয়েবসাইট এ কথা জানিয়েছে। তাদের রিপোর্ট অনুযায়ী, বুমরাকে আবার অস্ত্রোপচারের কথা জানিয়েছেন চিকিৎসকেরা। সেই পরামর্শ মেনে নিয়েছেনRead More →

‘আর কোনও অপরাধ করব না’! গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে উত্তরপ্রদেশে থানায় আত্মসমর্পণ দুষ্কৃতীর

গলায় প্ল্যাকার্ড ঝোলানো। তাতে লেখা, “ভবিষ্যতে আর কোনও অপরাধ করব না। পুলিশের ভয়ে আমি সন্ত্রস্ত। দুঃখিত, আমি আত্মসমর্পণ করলাম।” হাতজোড় করে থানায় হাজির হল এক দুষ্কৃতী। তার পরই তাকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, দুষ্কৃতীরা নাম সৌরভ গিরি। উত্তরপ্রদেশের মেরঠের পরীক্ষিতগড়ের ত্রাস হয়ে উঠেছিল সে। সৌরভের নামে একাধিক মামলাRead More →

২ লক্ষ ৩০ হাজার কোটি টাকা নয়ছয়ের মামলায় নয়া মোড়, রাজ্যকে সময় বেঁধে দিতে চায় আদালত

কেন্দ্রীয় সরকারের পাঠানো টাকা নয়ছয় করার অভিযোগ তুলে সিবিআই তদন্তের দাবির বিরোধিতা করল রাজ্য। মঙ্গলবার কলকাতা হাই কোর্টে দায়ের জনস্বার্থ মামলার শুনানিতে রাজ্যের তরফে জানানো হয়, ক্যাগের রিপোর্ট রাজ্যপালের কাছে যায়। সেখান থেকে যায় বিধানসভায়। তার পর তা আলোচনা হয় পাবলিক অ্যাকাউন্টস কমিটি (পিএসি)-তে। খরচ নিয়ে সেখানেই এখন বিষয়টি আলোচনারRead More →

‘মা, অফিস যাচ্ছ না কেন’? একরত্তি মেয়ের প্রশ্নের জবাব খুঁজছেন গুগলের ছাঁটাই হওয়া কর্মী

চাকরিটা আর নেই। অন্য কর্মীদের সঙ্গে তাঁকেও ছাঁটাই করেছে গুগল। কিন্তু এত কিছু বছর পাঁচেকের মেয়ের বোঝার কথা নয়। মা কেন অফিস যাচ্ছে না, সেই প্রশ্ন সর্ব ক্ষণ লেগে রয়েছে তার মুখে। একে চাকরি হারানোর শোক, তার উপর মেয়েকে কী জবাব দেবেন বুঝতে না পেরে অসহায় বোধ করছেন গুরুগ্রামের বাসিন্দাRead More →

ফুটবলে ইতিহাস! জোড়া পায়ের রিচার্লিসনদের দশ গোল এক পায়ের ওলেক্সির

২০২২ সালে ফুটবল মাঠে সেরা গোল কোনটি? এই প্রশ্নের উত্তরে কেউ বলবেন বিশ্বকাপে ব্রাজিলের রিচার্লিসনের সাইড ভলির কথা, কেউ আবার বলবেন মার্সেইয়ের হয়ে দিমিত্রি পায়েতের দূরপাল্লার শটে গোলের কথা। কিন্তু ফিফার বর্ষসেরা গোলের পুসকাস পুরস্কারটি নিয়ে গেলেন মারসিন ওলেক্সি। কে তিনি? কোন ক্লাবের ফুটবলার? ইউরোপের কোনও লিগে খেলেন? এমন নানাRead More →

কাশ্মীরি পণ্ডিত হত্যার দু’দিন পরই পুলওয়ামায় সেনা-জঙ্গি সংঘাত, সংঘর্ষে নিহত এক জঙ্গি

জম্মু এবং কাশ্মীরের পুলওয়ামা জেলার অবন্তীপুরায় যৌথবাহিনী এবং জঙ্গিদের মধ্যে সংঘর্ষ। মঙ্গলবার ভোররাতের এই সংঘর্ষে সেনাবাহিনীর গুলিতে এক জঙ্গি নিকেশ হয়েছে বলে সেনাসূত্রে খবর। জঙ্গিদের চালানো গুলি গেলে আহত হয়েছেন দুই সেনা জওয়ানও। সোমবার এবং মঙ্গলবারের মধ্যবর্তী রাতে কাশ্মীর পুলিশের তরফে অবন্তীপুরায় পুলিশ এবং সেনার যৌথবাহিনী এবং জঙ্গিদের মধ্যে এনকাউন্টারেরRead More →

কোভিডের পরে শঙ্কা অ্যাডিনোভাইরাস নিয়ে, সংক্রমণ এড়াতে হাজিরা কমিয়ে দিচ্ছে প্রি-স্কুল

অ্যাডিনোভাইরাসের সংক্রমণের ভয়ে এ বার প্রি-স্কুলগুলিতে হাজিরার সংখ্যা কমছে উল্লেখযোগ্য ভাবে। ইতিমধ্যেই বেশ কিছু প্রি-স্কুল ছুটি ঘোষণা করে দিয়েছে। কোনও কোনও স্কুল কর্তৃপক্ষ আবার অনলাইন ক্লাস ফের শুরু করা যায় কি না, সেই চিন্তাভাবনাও করছেন। কোভিডের পরে এ বার অন্যতম মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে অ্যাডিনোভাইরাস। মূলত পাঁচ বছর পর্যন্ত বয়সেরRead More →