২২ বছরের ফুটবলজীবনে এই জিনিস দেখিনি, কেরলের দল তুলে নেওয়া নিয়ে সুনীল

কেরল ব্লাস্টার্সের দল তুলে নেওয়ার ঘটনায় বিস্মিত সুনীল ছেত্রী। দল আইএসএলের সেমিফাইনালে ওঠায় খুশি হলেও ভারতের ফুটবল অধিনায়ক জানিয়ে দিলেন এমন ঘটনা কখনও দেখেননি। অতিরিক্ত সময়ের ৯৭ মিনিটে ফ্রিকিক থেকে সুনীল গোল করতেই প্রতিবাদে সরব হন কেরলের ফুটবলাররা। রেফারি তাঁদের যুক্তি খারিজ করে গোলের সিদ্ধান্তে অটল থাকায় ওয়াক ওভার দিলRead More →

ক্রমশ কি মহামারির আকার নিচ্ছে অ্যাডিনোভাইরাস? মৃত্যু আরও চার শিশুর, জোর টেলিমেডিসিনে

মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন, চিন্তার কারণ নেই। পর্যাপ্ত পরিকাঠামো এবং যথেষ্ট সংখ্যক ডাক্তার তৈরি। কিন্তু জ্বর ও শ্বাসকষ্টের উপসর্গ নিয়ে অসুখে শিশুমৃত্যু অব্যাহত। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার দুপুর পর্যন্ত শুধু বি সি রায় শিশু হাসপাতালে মৃত্যু হয়েছে চার জনের। সকলেরই বয়স দু’বছরের কম। অ্যাডিনো-সহ নানা ভাইরাসের আক্রমণে শহরের প্রায় সব হাসপাতালেরRead More →

কলকাতার আরও কিছু এলাকায় বসবে জলের মিটার, ঘোষণা মেয়রের

কলকাতা পুরসভা যে পরিমাণ পরিস্রুত পানীয় জল প্রতিদিন উৎপাদন করে, তাতে শহরের প্রত্যেক বাসিন্দার সেই জল পাওয়ার কথা। তা সত্ত্বেও কোথাও কোথাও পানীয় জলের অভাব থেকে যাচ্ছে। সেই কারণে পানীয় জলের অপচয় চিহ্নিত করতে মিটার বসানোর কাজ আগেই শুরু করেছিল পুরসভা। এ বার সেই মিটার শহরের আরও কিছু এলাকায় বসানোRead More →

মেট্রো চলবে কম, বড়সড় বদল সময়সূচিতেও, দোল এবং হোলির দিন ট্রেনের সময়সূচি জেনে নিন

দোলযাত্রা এবং হোলি উপলক্ষে মঙ্গল ও বুধবার মেট্রোর সময়সূচিতে বড়সড় পরিবর্তন করা হয়েছে। অন্যান্য দিনের তুলনায় ওই দু’দিন ট্রেনও চলবে সংখ্যায় কম। শহরে গ্রিন এবং ব্লু, এই দুই রুটেই প্রথম মেট্রোর যাত্রা দেরিতে শুরু হবে। শুক্রবার একটি বিজ্ঞপ্তি জারি করে মেট্রোর পরিবর্তিত সময়সূচি জানিয়েছেন কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। ৭ মার্চ,Read More →

বিশ্বভারতীর ‘অবনমন’ হয়েই চলেছে! অন্যদের উপরে ফের দোষ চাপিয়ে বিবৃতি উপাচার্য বিদ্যুতের

বিশ্বভারতীর ‘অবনমনের’ জন্য ফের অন্যদের দায়ী করলেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। বুধবার একটি বিবৃতিতে তাঁর দাবি, বিদ্যাস্থান হিসেবে বিশ্বভারতীর ‘অধঃপতন অপ্রতিহত ভাবে’ ঘটেই চলেছে। এর জন্য ‘দায়ী’ বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্যেরা, ছাত্র-শিক্ষক-শিক্ষাকর্মী থেকে শুরু করে বিশ্বভারতীর অংশীদার সবাই। বিশ্বভারতীকে ফের ‘সোনার ডিম’ দেওয়া হাঁসের সঙ্গে তুলনার পাশাপাশি বিবৃতিতে তিনি আক্রমণ করেছেন ‘রাবীন্দ্রিক’Read More →

সাগরদিঘির পাশাপাশি গণনা চলছে চার রাজ্যের পাঁচটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের

বাংলার সাগরদিঘির পাশাপাশি, গত ২৭ ফেব্রুয়ারি দেশের আরও ৪ রাজ্যের ৫টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন হয়েছিল। অরুণাচল প্রদেশের লুমলা, ঝাড়খণ্ডের রামগড়, মহারাষ্ট্রের কসবা পেথ, চিঞ্চওয়াড় এবং তামিলনাড়ুর এরোড ছিল এই তালিকায়। অরুণাচলের মুখ্যমন্ত্রী পেমা খাণ্ডুর ঘনিষ্ঠ বিজেপি বিধায়ক জাম্বে তাসির মৃত্যুর কারণে উপনির্বাচন হয়েছে লুমলায়। অন্য দিকে, গোষ্ঠীহিংসার মামলায় ৫ বছরRead More →

ধর্না দিলেই ২০ হাজার টাকা জরিমানা, হিংসা ছড়ালে বহিষ্কার! জেএনইউ-এর নয়া আচরণবিধি নিয়ে বিতর্ক

আরও এক বার বিতর্কের কেন্দ্রে দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়। আরও এক বার প্রশ্নের মুখে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ‘তুঘলকি’ সিদ্ধান্তও। সম্প্রতি পড়ুয়াদের জন্য নয়া আচরণবিধি তৈরি করেছে জেএনইউ কর্তৃপক্ষ। নয়া বিধিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় চত্বরে ধর্না দিলেই পড়ুয়াদের ২০ হাজার টাকা জরিমানা নেওয়া হবে। আর কোনও পড়ুয়া যদি হিংসাত্মক কোনও ঘটনায় জড়িয়েRead More →

সরাসরি: দ্বিতীয় দিনের খেলা শুরু, ভারতের ১০৯ রানের জবাবে অস্ট্রেলিয়া ১৬০/৪

প্রথম দিনের খেলায় ভারতকে টেক্কা দিয়েছে অস্ট্রেলিয়া। প্রথম দিনের শেষে ভারতের থেকে ৪৭ রান এগিয়ে তারা। দ্বিতীয় দিন খেলায় ফিরতে চাইছেন রোহিতরা। শুধু মূল বিষয়গুলি  শেষ আপডেট: ০২ মার্চ ২০২৩ ০৯:৪৯  নিয়ন্ত্রিত বোলিং ভারতীয় বোলারদের শুরু থেকেই উইকেট নেওয়ার চেষ্টা করছেন ভারতীয় বোলাররা। সেই সঙ্গে অস্ট্রেলিয়া যাতে সহজে রান করতে নাRead More →

এখনও কেবল চ্যানেলের দামই ঠিক হয়নি, আশঙ্কায় অপারেটর থেকে এমএসও

লাগাতার ৫ দিন সম্প্রচার বন্ধ থাকার পর গত বৃহস্পতিবার থেকে ফের টিভির পর্দায় ফিরেছে পছন্দের চ্যানেলগুলি। স্বাভাবিক ভাবেই প্রিয় চ্যানেল ফিরে আসায় দর্শকদের মুখে ফিরেছিল হাসি। কিন্তু সেই হাসি কতদিন বজায় থাকবে? তা নিয়ে উঠে গিয়েছে প্রশ্ন। কারণ টিভিতে চ্যানেল ফিরে এলেও, দামবৃদ্ধি নিয়ে এখনও ধোঁয়াশা রয়ে গিয়েছে। মাল্টিসিস্টেম অপারেটরRead More →

কলকাতা ও জেলাগুলিতে বাড়ছে অ্যাডিনো আতঙ্ক! পরিস্থিতি নিয়ে কী বলছে স্বাস্থ্য দফতর

রাজ্য জুড়ে বাড়ছে অ্যাডিনো ভাইরাসের আতঙ্ক। কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলায় হওয়া শিশুদের মৃত্যুতে পিছনে অ্যাডিনো ভাইরাসের প্রকোপ রয়েছে, না অন্য কোনও কারণে মৃত্যু হচ্ছে তা-ও খতিয়ে দেখছে স্বাস্থ্য দফতর। যদিও কলকাতায় শিশু মৃত্যু নিয়ে স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা দেবাশিস ভট্টাচার্যের দাবি, বেশির ভাগ শিশুই মারা যাচ্ছে নিউমোনিয়া আক্রান্ত হয়ে। আবার অনেকেরRead More →