মাস্টারমশাইয়ের পায়ে হাত! ম্যাচ হেরেও মন জিতলেন কোহলি

দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ৭ উইকেটে হেরে যায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। সেই ম্যাচ হারলেও ঘরের মাঠে খেলতে নেমে বিরাট কোহলি মন জিতে নিয়েছেন। তাঁর খেলা দেখতে মাঠে উপস্থিত ছিলেন বিরাটের পরিবার। সেই সঙ্গে এসেছিলেন ছোটবেলার কোচ রাজকুমার শর্মা। তিনি মাঠে এসে বিরাটের সঙ্গে দেখা করেন। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ম্যাচ শুরুরRead More →

প্রতিবাদী কুস্তিগীরদের সমর্থনে দেশজুড়ে আন্দোলন কর্মসূচি ঘোষণা

দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভকারী মহিলা কুস্তিগীরদের সমর্থনে সংযুক্ত কিষাণ মোর্চা দেশব্যাপী আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছে শনিবার। বিজেপি সাংসদ ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে একজন নাবালিকা-সহ মহিলা ক্রীড়াবিদদের যৌন হয়রানির গুরুতর অভিযোগ করা হয়েছে। এক বিজ্ঞপ্তিতে এদিন সংযুক্ত কিষাণ মোর্চার তরফে জানানো হয়, “মোদী সরকার ২০২৩-এর জানুয়ারিতে তাঁর বিরুদ্ধে তদন্ত এবংRead More →

চেন্নাই এক্সপ্রেসে আবার ধাক্কা খেলেন রোহিতরা! মুম্বইকে অনায়াসে হারিয়ে জয় ধোনিদের

অবশেষে শাপমুক্তি। নিজেদের মাঠে মুম্বই ইন্ডিয়ান্সকে হারাতে কার্যত ভুলেই গিয়েছিল চেন্নাই। কোভিডের আগে টানা পাঁচটি ম্যাচে এমএ চিদম্বরম স্টেডিয়ামে হলুদ ঝড় থামিয়ে ম্যাচ জিতে নিয়েছিল মুম্বই। এ বার হল না। বলে-ব্যাটে ম্যাচের শুরু থেকে দাপট দেখিয়ে মুম্বইকে হারিয়ে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এল চেন্নাই। আগে ব্যাট করে ২০ ওভারেRead More →

কাশ্মীরে নিহত জওয়ানের দেহ পৌঁছল দার্জিলিঙে, নববিবাহিতা স্ত্রীকে আগলে রেখেছে পরিবার

কাশ্মীরে জঙ্গি হামলায় প্রাণ হারানো বাংলার জওয়ানের দেহ ফিরল দার্জিলিঙে। শনিবার দুপুরে বাগডোগরার সেনা ছাউনিতে এসে যখন সিদ্ধান্ত ছেত্রীর কফিনবন্দি দেহ এসে পৌঁছয়, তখন চোখে জল পরিবারের সকলের। তাঁরা একসঙ্গে গর্বিত এবং ব্যথিত। বার বার কান্নায় ভেঙে পড়ছিলেন নববিবাহিতা স্ত্রী। পরিবারের উপস্থিতিতে সেনার তরফে সম্মান প্রদান করা হল শহিদ সিদ্ধান্তকে।Read More →

গুলিতে নিহত আয়কর আধিকারিক, সিআরপিএফ কমান্ডো! কেন হঠাৎ অগ্নিগর্ভ হল মণিপুর?

মেইতেই জনগোষ্ঠীর তফসিলি উপজাতি পরিচয়ের দাবিতে শুরু হয়েছিল চলতি সপ্তাহের গোড়ায় শুরু হয়েছিল আন্দোলন। ৪৮ ঘণ্টার মধ্যেই কার্যত যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে মণিপুর। শুক্রবার গভীর রাতে চূড়াচাঁদপুরে গুলি করে খুন করা হয়েছে বাড়িতে ছুটি কাটাতে আসা এক সিআরপিএফ কমান্ডোকে। রাজধানী ইম্ফলে হিংসার বলি ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিসের এক আয়কর আধিকারিক। পরিস্থিতি সামলাতেRead More →

ভোটের ময়দানে ‘দ্য কেরালা স্টোরি’, কর্নাটকে প্রচারে গিয়ে কেরলকে টানলেন মোদী

ভোটের ময়দানে ‘দ্য কেরালা স্টোরি’। মুক্তির পরেই বিতর্ক শুরু হয়েছে সিনেমাটি নিয়ে। বাঙালি পরিচালকের তৈরি সেই ছবির পাশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাঁড়ালেন কর্নাটক বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়ে। ৩২ হাজার হিন্দু এবং খ্রিস্টান মহিলাকে জোর করে ধর্মান্তরণের কথা বলা হয়েছে এই সিনেমায়। বিরোধীরা অবশ্য বলেছিলেন, সম্পূর্ণ ‘সত্য’ বলা হয়নি সেখানে। বিশেষRead More →

মায়ের গর্ভেই শিশুর মস্তিষ্কে জটিল অস্ত্রোপচার! বিশ্বে এই প্রথম

এখনও মায়ের গর্ভে রয়েছে। সেই ভ্রূণেরই জটিল অস্ত্রোপচার করলেন আমেরিকার চিকিৎসকেরা। বোস্টনের এক হাসপাতালে সেই অস্ত্রোপচার হয়েছে। মস্তিষ্কের রক্তনালীতে সমস্যা রয়েছে ওই শিশুর। মস্তিষ্কের এই সমস্যাকে বলে ‘ভেনাস অফ গ্যালেন ম্যালফরমেশন’। মস্তিষ্ক থেকে যে সব রক্তনালী হৃৎপিণ্ডে রক্ত পৌঁছে দেয়, সেগুলি সঠিক ভাবে গঠিত না হলে এই সমস্যা তৈরি হয়।Read More →

কবে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে মোকা? এই ক’দিন কেমন আবহাওয়া রাজ্যে? জানাল হাওয়া অফিস

মোকার দেখা শেষ পর্যন্ত মিলবে কি না, তা নিয়ে রয়েছে সংশয়। এর গতিবেগ কত, কোথায় আছড়ে পড়তে পারে, এ সব বিষয়ে ৭ মে, রবিবারই স্পষ্ট ধারণা মিলবে। এ কথা জানিয়েছে হাওয়া অফিস। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, ৬ মে, শনিবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে। ৭ তারিখ, রবিবার সেখানে নিম্নচাপRead More →

চূড়ান্ত পরিস্থিতিতে দেখামাত্র গুলির নির্দেশ মণিপুরে, উদ্বেগ জানিয়ে টুইট বাংলার মুখ্যমন্ত্রীর

হিংসা-বিধ্বস্ত মণিপুরে চূড়ান্ত পরিস্থিতিতে দেখামাত্র গুলির নির্দেশ জারি করল রাজ্য সরকার। রাজ্যপালের স্বীকৃতি পাওয়া সরকারি ওই ফরমানে চূড়ান্ত পরিস্থিতিতে, যখন আর কোনও উপায় কাজে আসবে না, সেই সময় দেখামাত্র গুলি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকেই মণিপুরের পরিস্থিতি স্বাভাবিক করতে নেমেছে সেনার ৫৫টি কলম। মণিপুরের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশRead More →

শুক্রবার আপ-ডাউনে ৫৪টি মেট্রো কম চলবে, প্রথম ও শেষ পরিষেবা কখন?

আপ এবং ডাউন লাইনে অনেকগুলি কম মেট্রো চালানো হবে শুক্রবার। কাজের দিনে মেট্রোর পরিষেবায় এই ঘাটতিতে সমস্যা হতে পারে নিত্যযাত্রীদের। আগামী শুক্রবার বুদ্ধপূর্ণিমা। সেই উপলক্ষে অবশ্য সরকারি ছুটি রয়েছে। সরকারি কর্মচারীদের ভিড় ওই দিন থাকবে না। তবে বেসরকারি সংস্থার কর্মীদের কর্মস্থলে যাতায়াতে কিছুটা ব্যাঘাত ঘটতে পারে। বুধবার কলকাতা মেট্রোর তরফেRead More →