বিমান সংস্থা গো ফার্স্টকে স্বস্তি দিল এনসিএলটি! দেউলিয়া বিধি কার্যকরের আর্জিতে সায়

উড়ান সংস্থা গো ফার্স্টকে স্বস্তি দিল ‘ন্যাশনাল কোম্পানি ল’ ট্রাইব্যুনাল’ এনসিএলটি বা দেউলিয়া আদালত। সংস্থাকে বাঁচাতে তাদের উপরে দেউলিয়া বিধি কার্যকরের জন্য এসসিএলটি-তে গো ফার্স্ট কর্তৃপক্ষ যে আবেদন জানিয়েছিলেন, বুধবার তা মঞ্জুর করা হয়েছে। এনসিএলটি-র ২ সদস্যের বেঞ্চ আর্থিক সমস্যায় জর্জরিত বিমান সংস্থাটি পরিচালনার জন্য সাময়িক দায়িত্ব দিয়েছে অভিলাস লালকে।Read More →

জ্বলছে পাকিস্তান! রাতে সাময়িক বিরতির পর ইসলামাবাদে সমাবেশের ডাক ইমরানের দলের

মঙ্গলবার ইসলামাবাদের আদালত চত্বর থেকে গ্রেফতার করা হয়েছে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে। তার পর থেকেই পথে নেমেছেন তাঁর সমর্থকেরা। চলছে ভাঙচুর, সরকারি দফতর ঘেরাও। পরিস্থিতি এমনই যে, ইমরান সমর্থকদের রোষের হাত থেকে রেহাই পেল না পাকিস্তানের সেনাবাহিনীর সদর দফতরও। রাওয়ালপিন্ডির সেনা সদর দফতরের ফটক ভেঙে ভিতরে ঢুকতে পড়েন পাকিস্তানRead More →

পাকিস্তান ফৌজের সদর দফতরে ঢুকে পড়লেন ধৃত ইমরানের অনুগামীরা! পেশোয়ারের সেনা শিবিরে আগুন

পাকিস্তানের ইতিহাসে এই প্রথম বার রাজনৈতিক বিক্ষোভের আঁচ পড়ল সেনার সদর দফতরে। প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানের গ্রেফতারির প্রতিবাদে মঙ্গলবার সন্ধ্যায় রওয়ালপিন্ডির সেনা সদরের গেট ভেঙে ভিতরে ঢুকে পড়েন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর কয়েকশো সমর্থক। পেশোয়ারের সেনা শিবিরে একই কায়দায় ঢুকে লাগানো হল আগুন। হামলা হয় লাহোর এবং করাচির সেনা নিবাসেও।Read More →

মেট্রো দেরিতে চলছে, সমস্যার কথা মেনে নিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন কর্তৃপক্ষ

যাত্রীরা এত দিন অভিযোগ করছিলেন, মেট্রো পরিষেবায় সমস্যা রয়েছে। নির্ধারিত সময়ে নয়, দেরিতে চলছে মেট্রো। সমস্যা যে রয়েছে, মঙ্গলবার সে কথা মেনে নিয়েছেন মেট্রো কর্তৃপক্ষও। দ্রুত ওই সমস্যার সমাধান করে মেট্রো সময়ে চালানোর বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছেন তাঁরা। একই সঙ্গে যাত্রীদুর্ভোগ এড়াতে কয়েকটি পদক্ষেপের কথাও জানানো হয়েছে। মেট্রো দেরিতে চলার কারণেRead More →

বাকি আর ১৭ ম্যাচ! আইপিএলের প্লে-অফের লড়াইয়ে ১০ দল, কার সামনে কী অঙ্ক?

আইপিএলের ৫৩টি ম্যাচ হয়ে গিয়েছে। গ্রুপ পর্বে আর ১৭টি ম্যাচ বাকি। এখনও কোনও দল প্লে-অফ নিশ্চিত করতে পারেনি। শেষ চারের দৌড়ে এখনও রয়েছে ১০টি দলই। তবে সবার সামনে অঙ্ক আলাদা আলাদা। প্লে-অফের সব থেকে কাছে রয়েছে গুজরাত টাইটান্স। আইপিএলের পয়েন্ট তালিকার দিকে তাকালে দেখা যাবে শীর্ষে থাকা গুজরাতের পয়েন্ট ১৬।Read More →

বৃষ্টি নয়, তাপ আনছে ‘মোকা’! কবে থেকে আবার ভিজতে পারে দক্ষিণবঙ্গ? পূর্বাভাস মৌসম ভবনের

ঘূর্ণিঝড় মোকা নিয়ে দুর্যোগের আশঙ্কার মাঝেই রাজ্যে ফের তাপপ্রবাহের সতর্কতা জারি করল মৌসম ভবন। সোমবার তাদের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। তাপমাত্রা আবার ছাপিয়ে যেতে পারে ৪০ ডিগ্রির গণ্ডি। বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ তৈরি হয়ে গিয়েছে সোমবারই। মঙ্গলবার তা গভীর নিম্নচাপে পরিণত হওয়ারRead More →

ডিএ-র জন্য প্ল্যাকার্ড ইডেনে! আইপিএলের মঞ্চে ‘অধিকার বুঝে নেওয়ার’ দাবিতে সরব বিক্ষুব্ধরা

বকেয়া ডিএ বা মহার্ঘ ভাতার দাবি উঠল এ বার আইপিএল ম্যাচে। সোমবার কলকাতার ইডেন গার্ডেন্সে আইপিএলের ম্যাচ চলাকালীন হাতে প্ল্যাকার্ড নিয়ে ডিএ-র দাবি জানালেন সরকারি কর্মীদের একাংশ। ডিএ-র দাবিতে আন্দোলনরত সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যদের ডিএ-বঞ্চনার প্রতিবাদের এ হেন ছবি এ বার প্রকাশ্যে এল। সোমবার আইপিএলে ইডেন উদ্যানে ছিল কলকাতা নাইটRead More →

মেট্রো যেন বনগাঁ লোকাল, আনন্দবাজার অনলাইন যাত্রীদুর্ভোগের কথা লেখায় কন্ট্রোলে স্বয়ং আধিকারিক

মমতা বন্দ্যোপাধ্যায় একদা লিখেছিলেন, ‘যখন আমার ঘুম ভাঙবে, সেটাই আমার সকাল।’ মমতা একটা সময়ে রেলমন্ত্রী ছিলেন। কলকাতা মেট্রোর সম্প্রসারণে তাঁর উল্লেখযোগ্য ভূমিকাও ছিল। এখন তিনি বাংলার শাসক। মেট্রোর প্রশাসনের সঙ্গে সরাসরি তাঁর কোনও সংযোগ নেই। কিন্তু কলকাতা মেট্রোর সাম্প্রতিক চলাচল প্রাক্তন রেলমন্ত্রীর সেই লাইন যাত্রীদের মনে পড়িয়ে দিচ্ছে— যখন আমারRead More →

দীর্ঘ দিন রোগভোগের পর সমরেশ মজুমদার প্রয়াত! ‘কালবেলা’র স্রষ্টা বিলীন কালপুরুষের জগতে

অসুস্থ ছিলেন বেশ কিছু দিন ধরেই। সোমবার বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে প্রয়াত হলেন সাহিত্যিক সমরেশ মজুমদার। সন্ধ্যা পৌনে ৬টা নাগাদ তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। অনিমেষ-মাধবীলতার স্রষ্টার বয়স হয়েছিল ৭৯ বছর। হাসপাতাল সূত্রের খবর, গত ২৫ এপ্রিল মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে ভর্তি করানো হয়েছিল সাহিত্য অকাদেমি পুরস্কারজয়ী সাহিত্যিককে। এর পরRead More →

ছোট নৌকায় ঠাসাঠাসি করে অন্তত ৩০ পর্যটক! ভিড়েই উল্টে যায় কেরলের হাউসবোট? পলাতক চালক

কেরলে হাউসবোটের দুর্ঘটনায় অন্তত ২২ জন পর্যটকের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা। এখনও সেই ঘটনায় উদ্ধারকাজ চলছে। তার মাঝেই এই দুর্ঘটনার সম্ভাব্য কারণ জানাল পুলিশ। কেরলের মালাপ্পুরম জেলায় রবিবার সন্ধ্যায় পর্যটকবোঝাই হাউসবোট ডুবে যায়। মালাপ্পুরম পুলিশ জানিয়েছে, নৌকাটিতে ধারণক্ষমতার বেশি পর্যটক ওঠানো হয়েছিল। ভার রাখতেRead More →