‘আইএসএফ-কে কেন মনোনয়নপত্র দিলেন?’ ভাঙড়ে সরকারি কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

আইএসএফ-কে কেন পঞ্চায়েত ভোটের মনোনয়নপত্র তুলতে দেওয়া হল, এই প্রশ্ন তুলে ব্লক অফিসের সরকারি কর্মীকে মারধরের অভিযোগ উঠল শাসক তৃণমূলের বিরুদ্ধে। মনোনয়ন প্রক্রিয়ার দ্বিতীয় দিন শনিবার দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় ২ ব্লকে ঘটনাটি ঘটেছে। তৃণমূলের বক্তব্য, এই ঘটনা ঘটে থাকলে কড়া পদক্ষেপ করা হবে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে বলেRead More →

ধর্মতলায় এখনও বাস পার্কিং কেন? রাজ্য সরকারকে বিকল্প বিবেচনার নির্দেশ কলকাতা হাই কোর্টের

যানবাহনের ধোঁয়া-দূষণ থেকে ভিক্টোরিয়া স্মৃতিসৌধকে বাঁচাতে ধর্মতলা বাসস্ট্যান্ড সরানো হোক। কলকাতা হাই কোর্টে এই দাবি তুলে অতীতে মামলা দায়ের হয়েছিল। যা সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছিল। যার ভিত্তিতে ২০১১ সালে শীর্ষ আদালত রাজ্য সরকারকে ধর্মতলা বাসস্ট্যান্ড স্থানান্তরের কথা বিবেচনার নির্দেশ দিয়েছিল। কিন্তু, প্রায় বারো বছরেও তা কার্যকর না হওয়ায় ফের এRead More →

কেন্দ্রীয় বাহিনী নয়, পঞ্চায়েত ভোটে অন্য কয়েকটি রাজ্য থেকে সশস্ত্র পুলিশ চাইছে নবান্ন

কেন্দ্রীয় বাহিনীর দাবিতে দীর্ঘদিন ধরেই সরব বিরোধীরা। এ নিয়ে আদালতে মামলাও হয়েছে। শুক্রবার রাজ্য নির্বাচন কমিশনে গিয়ে কেন্দ্রীয় বাহিনীর দাবিতে সরব হয়েছেন কংগ্রেস, সংগ্রামী যৌথ মঞ্চের নেতারা। প্রশাসনিক সূত্রের খবর, কেন্দ্রীয় বাহিনীর ব্যাপারে রাজ্য সরকার এখনও ততটা সম্মত না হলেও, অন্য কয়েকটি রাজ্যের কাছে থেকে ইতিমধ্যেই সশস্ত্র পুলিশ চেয়েছে নবান্ন।Read More →

ফরাসি ওপেনের ফাইনালে জোকোভিচ, চোট থামাল আলকারাজকে, অসহায় আত্মসমর্পণ এক নম্বরের

নতুন প্রজন্মের হাতে উঠছে না ফরাসি ওপেনের ট্রফি। নোভাক জোকোভিচের বিরুদ্ধে সেমিফাইনালের ম্যাচে দুই সেটে প্রবল লড়াই করেছিলেন কার্লোস আলকারাজ। কিন্তু তৃতীয় সেটে তৃতীয় গেমে চোট পাওয়া ম্যাচ থেকেই কার্যত ছিটকে দিল তাঁকে। পুরো ম্যাচ খেলেই কোর্ট ছাড়লেন। কিন্তু প্রথম দুই সেটের আলকারাজকে খুঁজে পাওয়া গেল না বাকি দুই সেটে।Read More →

মনোনয়নের সময় বাড়ানো হতে পারে কয়েক দিন, আদালতের পর্যবেক্ষণের পর সিদ্ধান্ত নিচ্ছে কমিশন!

পঞ্চায়েত ভোটে প্রায় ৭৫ হাজার আসনে মনোনয়ন জমা দেওয়ার জন্য ৫ দিন সময় যথেষ্ট বলে মনে করছে না কলকাতা হাই কোর্ট। শুক্রবার আদালতের এই পর্যবেক্ষণের পরেই মনোনয়নের দিন বাড়ানো নিয়ে সিদ্ধান্ত নিতে চলেছে রাজ্য নির্বাচন কমিশন। কমিশন সূত্রে খবর, এ নিয়ে আইনে কিছু বলা নেই। তাই মনোনয়ন দিন বাড়ানো নিয়েRead More →

একেনের পর নতুন অবতারে অনির্বাণ, ওয়েব সিরিজ়ের পরিচালক জয়দীপ

এত দিন তাঁকে একাধিক বাংলা ছবি এবং ওয়েব সিরিজ়ে দেখা গিয়েছে। এমনকি, যাবতীয় ‘সমালোচনা’-কে দূরে সরিয়ে ঝুঁকিপূর্ণ জটায়ু চরিত্রেও পাশ করেছেন হাসি মুখে। তবে বাঙালি দর্শকের মনে অনির্বাণ চক্রবর্তীকে স্থায়ী আসন করে দিয়েছে ‘একেনবাবু’ চরিত্র। এ বার নতুন অবতারে হাজির হবেন তিনি। কোনও স্বল্প দৈর্ঘ্যের চরিত্র বা খলনায়কের চরিত্র নয়,Read More →

ধাপায় বাজ পড়ে দুই মহিলার মৃত্যু, গুরুতর জখম আরও এক জন ভর্তি ন্যাশনাল মেডিক্যালে

খাস কলকাতায় বজ্রপাতে মৃত্যু। শুক্রবার বিকেলে ঘটনাটি ঘটেছে প্রগতি ময়দান থানা এলাকার ধাপায়। পুলিশ সূত্রে খবর, আচমকা বজ্রপাতে দুই মহিলা গুরুতর ভাবে আহত হন। তাঁদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে দু’জনকেই মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। হাসপাতাল সূত্রে খবর, বজ্রপাতে মৃত্যু হয়েছে সোনারপুরের বাসিন্দা ৪৫ বছরের কাজলা নস্কর, লেদার কমপ্লেক্সRead More →

একই লাইনে পর পর দু’টি ট্রেনে ভাঙল প্যান্টোগ্রাফ! পূর্ব বর্ধমানে আটকে ট্রেন, বন্ধ রাস্তাও

ঝড়ে প্যান্টোগ্রাফ ভেঙে পর পর ২টি দূরপাল্লার ট্রেনে থমকে গেল একই লাইনে। পূর্ব বর্ধমানে এই ঘটনায় ২টি ট্রেনই আটকে থাকায় ওই লাইনের অন্যান্য ট্রেন চলাচল বিঘ্নিত হচ্ছে। পাশাপাশি, গাড়ি চলাচলের রাস্তা বন্ধ হয়ে বিপদে পড়েছেন সড়কপথের যাত্রীরাও। শুক্রবার সন্ধে ৫টা ৫৯ মিনিটে আপ ১২৩৪৫ হাওড়া-গুয়াহাটি সরাইঘাট এক্সপ্রেসের প্যান্টোগ্রাফ ভেঙে যায়Read More →

তীব্র গরমের সঙ্গে পাল্লা দিচ্ছে লোডশেডিং, অতিষ্ঠ জনজীবন, কোথায় ‘ত্রুটি’? কী বলছে সিইএসসি?

একা গরমে রক্ষা নেই, লোডশেডিং দোসর! আবহাওয়া দফতরের এখনও পর্যন্ত যা পূর্বাভাস তাতে কলকাতায় গরম থাকবে। তাপপ্রবাহের কষ্টও সহ্য করতে হবে। ‘স্বস্তি’ দেওয়ার মতো বৃষ্টির কোনও লক্ষণ নেই। তার মধ্যেই লাগাতার বিদ্যুৎবিভ্রাট। সব মিলিয়ে একেবারে নাজেহাল দশা শহরবাসীর। গত কয়েক দিনের পরিস্থিতি যদি দেখা যায়, কলকাতা-সহ শহরতলির যে সব এলাকায়Read More →

রুজিরাকে জিজ্ঞাসাবাদ শেষ হতেই অভিষেককে তলব ইডির, ‘ভোটের আগে যাব না’, বললেন সাংসদ

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা নারুলা বন্দ্যোপাধ্যায়কে বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে ডেকে জিজ্ঞাসাবাদ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। প্রায় ৪ ঘণ্টা তিনি ইডির দফতরে ছিলেন। মুখোমুখি হয়েছিলেন তদন্তকারীদের। বিকেল ৪টে ২০ নাগাদ সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে বাড়ির পথ ধরেন অভিষেক-পত্নী। ইডি দফতরে প্রবেশ বা সেখান থেকে বেরিয়ে আসার সময়ে রুজিরা কোনও মন্তব্য করেননি।Read More →