কার ত্রুটিতে সিগন্যাল সবুজ দেখল করমণ্ডল? উঠে আসছে একের পর এক চমকে দেওয়ার মতো তথ্য

করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার তদন্তে উঠে আসছে একের পর এক চমকে দেওয়া তথ্য। গত ২ জুন ওড়িশার বাহানাগা বাজার স্টেশন লাগোয়া রেল গেটে দুর্ঘটনার অন্তত দু’ঘণ্টা আগে থেকে সিগন্যালিং ব্যবস্থার মেরামতি চলছিল। তার পরেও আপ মেন লাইনের ডিসট্যান্ট সিগন্যাল সবুজ দেখতে পেয়েছিলেন করমণ্ডল এক্সপ্রেসের চালক। সন্ধ্যা ৬টা ৫১ মিনিট নাগাদ খান্তাপাড়াRead More →

Kolkata Metro: ময়দান স্টেশনে মেট্রোর ডাউন লাইনে ফাটল, বন্ধ হয়ে গেল রেল পরিষেবা

রবিবার যাত্রী কম থাকলেও যারা মেট্রোর ভরসায় বাইরে বেরিয়েছিলেন তাদের ভোগান্তি হল বেশকিছুটা। ময়দান স্টেশনে ডাউন লাইনে ফাটল ধরায় ওই লাইনে আর ট্রেন চালানোর ঝুঁকি নেয়নি মেট্রো কর্তৃপক্ষ। ফাটলের কথা মাথা/ রেখে আংশিকভাবে মেট্রো চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়। বিকেল চারটের পর  মহাত্মাগান্ধী রোড ও টালিগঞ্জ স্টেশনের মধ্যে বন্ধ রাখা হলRead More →

পঞ্চায়েত ভোটের দামামা বাজতেই প্রচার পরিকল্পনা বদল মোদী-শাহদের, রাজ্য নেতাতেই ভরসা রাজ্যে

শুধু জুন মাসে নয়, জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলায় আসার কোনও পরিকল্পনা নেই। বিজেপির তরফে আগে সফর পরিকল্পনা ঘোষণা করা হলেও, পঞ্চায়েত নির্বাচন না-মেটা পর্যন্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডারও রাজ্যে আসার সম্ভাবনা নেই। বিজেপি শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্ত, গ্রামবাংলার ভোট লড়বেন রাজ্য নেতারাই।Read More →

কোহলির তিন টোটকা শিকেয়! মধ্যাহ্নভোজের আগেই আত্মসমর্পণ ভারতের, বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া

পঞ্চম দিনে বিরাট কোহলি, অজিঙ্ক রাহানেদের থেকে লড়াই দেখতে চেয়েছিলেন ভারতীয় সমর্থকরা। কিন্তু প্রথম সেশনেই তাঁরা আউট হয়ে যান। ভারতের জয়ের আশাও ওখানেই শেষ হয়ে যায়। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জিততে অস্ট্রেলিয়ার প্রয়োজন ছিল শেষ সাত উইকেট। তা সহজেই তুলে নিলেন স্কট বোলান্ডরা। পর পর দু’বার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলেও জেতাRead More →

টলিপাড়া পাশে থাকেনি, টাকা দিয়েছেন ১৭ জন! ‘নীহারিকা’ তৈরির সফর ফিরে দেখলেন ইন্দ্রাশিস

ছবি তৈরির পরিকল্পনা করেছিলেন ১০ বছর আগে। সেই মতো লেখকের থেকে গল্পের স্বত্ব হাতে আসে ২০১৩ সালে। কিন্তু তার পরেও ইন্দ্রাশিস আচার্য পরিচালিত ‘নীহারিকা’ মুক্তি পেতে অনেকটাই সময় লেগে গেল। সম্প্রতি ছবির প্রথম ঝলক প্রকাশ্যে এসেছে। ছবিতে রয়েছেন শিলাজিৎ মজুমদার, অনুরাধা মুখোপাধ্যায়, অনিন্দ্য সেনগুপ্ত, মল্লিকা মজুমদার প্রমুখ। সঞ্জীব চট্টোপাধ্যায়ের লেখাRead More →

স্থায়ী আমানতে টাকা রেখে ভুল করছেন না তো?

ভারতে বিনিয়োগের ক্ষেত্রে এখনও মানুষ সবার প্রথমে বেছে নেন স্থায়ী আমানত (ফিক্সড ডিপোজিট)-কে। বিশেষত ভারতীয় স্থায়ী আমানতে বিনিয়োগ করতেই বেশি স্বাচ্ছন্দ বোধ করেন। আর তার মূল কারণ হল, স্থায়ী আমানতে ঝুঁকি নেই। উল্লেখ্য, ২০২২ সালের মে মাসে সুদের হার বৃদ্ধি পেয়েছে। যার ফলে স্থায়ী আমানতের দিকেই ঝুঁকেছেন অধিকাংশ মানুষ। বিশেষজ্ঞদেরRead More →

মোদীকে কারও ভাল লাগে, কারও খারাপ, কিন্তু তাঁকে নিয়ে কুকথা বলা উচিত নয়: গুজরাত হাই কোর্ট

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কারও ভাল লাগতে পারে, কারও খারাপ। কিন্তু প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করা একেবারেই অভিপ্রেত নয়। প্রধানমন্ত্রী এবং তাঁর প্রয়াত মাকে নিয়ে ফেসবুকে পোস্ট করার অভিযোগে গ্রেফতার হয়েছেন এক ব্যক্তি। তাঁর জামিনের আবেদন সংক্রান্ত মামলার শুনানিতে এমনই মন্তব্য করল গুজরাত হাই কোর্ট। শনিবার বিচারপতি নিরজার দেশাইয়ের একক বেঞ্চেRead More →

ওয়েস্ট ইন্ডিজ, আমেরিকা থেকে কি সরছে টি-টোয়েন্টি বিশ্বকাপ? উত্তর দিল আইসিসি

পরের বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকা থেকে সরতে পারে, এমন খবর প্রকাশিত হয়েছিল আগেই। সেই জল্পনা উড়িয়ে দিল আইসিসি। স্পষ্ট জানিয়েছিল, এই দুই দেশেই টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে। প্রতিযোগিতা সরানোর কোনও ভাবনাই নেই। এমনকি, ২০২৫-এর চ্যাম্পিয়ন্স ট্রফিও পাকিস্তান থেকে সরানো হচ্ছে না। শুক্রবার শোনা যায়, সঠিক পরিকাঠামো এবং ক্রিকেটীয়Read More →

বাঁকুড়ায় বিজেপিকে মনোনয়নে বাধা, বোমাবাজিতে অভিযুক্ত তৃণমূল, অবস্থান বিক্ষোভে সৌমিত্র

পঞ্চায়েত ভোটের মনোনয়নের দ্বিতীয় দিনেও অশান্তি বাঁকুড়ায়। বিষ্ণুপুরে বিজেপি প্রার্থীরা বিডিও অফিসে মনোনয়ন জমা দিতে গেলে তাঁদের মারধর করে তাড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। অন্য দিকে, পাত্রসায়রেও বিজেপিকে মনোনয়নে বাধা দেওয়ার অভিযোগ তুলে প্রতিবাদে শনিবার দুপুরে স্থানীয় নেতা-কর্মীদের নিয়ে কাঁকরডাঙ্গা মোড়ে রাস্তায় বসে পড়ে অবস্থান বিক্ষোভ করেন বিষ্ণুপুরের সাংসদRead More →

পিস্তল নিয়ে মনোনয়ন জমা দিতে গিয়ে ধৃত! ডোমকলে তৃণমূল নেতার কুকর্মের দায় নিতে নারাজ দল

মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে ব্লক অফিস চত্বরে তখন চলছে দু’পক্ষের মধ্যে ইটবৃষ্টি। তাদের ছত্রভঙ্গ করতে চেষ্টা করছে মহকুমা শাসকের নেতৃত্বে পুলিশ বাহিনী। পুলিশের তাড়া খেয়ে এদিক-ওদিক দৌড় শুরু করেছেন দু’পক্ষের লোকজন। ঠিক তখনই এক সংঘর্ষকারীকে দৌড়ে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বরে আটক করে পুলিশ। তল্লাশি চালাতেই তাঁর কাছ থেকেRead More →