অসুস্থতার ছুটি নিয়ে ২০ বছর বাড়িতেই কাটালেন শিক্ষিকা, শেষমেশ কি টিকল চাকরি?

২০ বছর ধরে খাতায়কলমে তিনি শিক্ষিকা। কিন্তু এক দিনও স্কুলে যাননি। অসুস্থতার ছুটি নিয়ে স্কুলে না গিয়ে বাড়িতেই কাটিয়ে দিয়েছেন এতগুলি বছর। ছাত্রদের পড়ানো তো দূর, স্কুলের গুরুত্বপূর্ণ কোনও মিটিংয়েও যোগ দিতেন না তিনি। অবশেষে কিনজিয়ো পাওলিনা নামে ইটালির ভেনিস শহরের বাসিন্দা ওই শিক্ষিকাকে বহিষ্কার করলেন স্কুল কর্তৃপক্ষ। ৫৬ বছরRead More →

অফ স্টাম্পের লাইনে বল করছেন অমিত শাহ, সৌরভ আপাতত ব্যাট তুলে ছেড়ে দিচ্ছেন, কিন্তু কত দিন?

কলকাতাকে বিশ্বকাপের পাঁচটি ম্যাচ পাইয়ে দেওয়া কি সৌরভ গঙ্গোপাধ্যায়কে বিজেপির আরও একটি ‘পুরস্কার’? এটা কি বিজেপির তরফে সৌরভকে বার্তা যে, আপনি আর একটু এগোলে আরও বড় ‘পুরস্কার’ মিলতে পারে? না কি এটা অফ স্টাম্পের বাইরে একটা আউটসুইং দিয়ে দেখা যে, সৌরভ ব্যাট বাড়ান কি না। দেশ এবং রাজ্যের রাজনীতি আপাততRead More →

অভিন্ন বিধি: বিরূপ প্রভাব ভোটে না পড়ে, সঙ্ঘ-বার্তা

লক্ষ্য অভিন্ন দেওয়ানি বিধি এনে হিন্দু ভোটের মেরুকরণ। কিন্তু তা আইনে পরিণত করতে গেলে জনজাতি সমাজগুলিতে বড়সড় বিরোধের মুখে পড়তে হবে বলে আশঙ্কা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ(আরএসএস)-এর। যার নেতিবাচক প্রভাব আসন্ন বিধানসভা এবং লোকসভা নির্বাচনে পড়তে পারে। ফলে এখন থেকেই এ বিষয়ে বিভ্রান্তি দূর করতে বিজেপি নেতৃত্বকে মাঠে নামার পরামর্শ দিয়েছেRead More →

সাফ কাপের শেষ চারে নামার আগে ‘হারের’ ধাক্কা কাটিয়ে উঠতে চান ভারত অধিনায়ক সুনীল

সাফ কাপের সেমিফাইনালে পৌঁছেছে ভারত। গ্রুপ পর্বের তিনটি ম্যাচের মধ্যে দু’টিতে জিতেছে তারা। কুয়েতের বিরুদ্ধে আত্মঘাতী গোলে জয় হাতছাড়া হয়েছে সুনীল ছেত্রীদের। কিন্তু সেই ড্র-ই হারের মতো মনে হচ্ছে সুনীলের কাছে। ড্রয়ের ধাক্কা কাটিয়ে সেমিফাইনালে লেবাননের বিরুদ্ধে নামতে চান ভারত অধিনায়ক। সুনীল বলেছেন, ‘‘আমাদের লক্ষ্য কোনও ম্যাচে গোল না খাওয়া।Read More →

১০ টাকার শেয়ার ৪৪০ টাকায় বিক্রি, ‘কালীঘাটের কাকু’কে নিয়ে তদন্তে চার সংস্থার দিকে নজর ইডির

এ বার শেয়ারের দামে কারচুপি করার অভিযোগ ‘কালীঘাটের কাকু’ ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রের সঙ্গে যোগ থাকা বেসরকারি সংস্থার বিরুদ্ধে! কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) সূত্রে এমনটাই জানা গিয়েছে। তদন্তকারী ইডি আধিকারিকেরা মনে করছেন, সুজয়ের সঙ্গে যোগ থাকা ওই সংস্থার প্রতিটি শেয়ার আসল মূল্যের তুলনায় অত্যাধিক চড়া দামে বিক্রি করা হয়েছিল।Read More →

এ বার সংঘর্ষ শীতলখুচিতে, নাক ফাটল বিজেপি কর্মীর, তৃণমূল বলল গুলি চলেছে, পুলিশ বলল চলেনি

মঙ্গলবারের পর বুধবার আবার অশান্তি শুরু হল কোচবিহারে। ২৪ ঘণ্টা আগে গুলি চলেছিল দিনহাটায়। আর এ বার ঘটনাস্থল শীতলখুচি। এর আগে রাজ্যে বিধানসভা ভোট চলাকালীন এই শীতলখুচিতে গুলি সংঘর্ষে মৃত্যু হয়েছিল চার গ্রামবাসীর। পঞ্চায়েত ভোটের মুখে বুধবারও সেখানে চলল গুলি। রাস্তায় দাপিয়ে বেড়াল বাইক বাহিনী। আগুন জ্বালিয়ে দেওয়া হল মোটরবাইকে।Read More →

জগন্নাথের ভোগে খিচুড়ির পাশে পাস্তা, লুচির সঙ্গী পিৎজ়াও! উল্টোরথে বিদেশি আপ্যায়ন ‘নয়নপথগামী’কে

জগন্নাথদেবের ভোগে দেশি খাবারের পাশে জায়গা পেল বিদেশি খাবার। খিচুড়ি, পলান্ন, পায়েসের সঙ্গে সাদরে থালায় সাজিয়ে দেওয়া হল ইতালির পিৎজ়া বা চিনের ন্যুডলস। বুধবার ছিল উল্টোরথ যাত্রা। মায়াপুরের ইস্কনের মন্দিরে নিয়ম মেনে ‘৫৬ ভোগ’ সাজিয়ে দেওয়া হয়েছিল জগন্নাথ, বলরাম, সুভদ্রার বিগ্রহকে। প্রতি বছর রথের দিন রাজাপুরের জগন্নাথ মন্দির থেকে এখানেRead More →

উল্টোরথে পঞ্চায়েত প্রচারে নতুন উদ্যম বিজেপির, ন’দিনে ২২ জেলায় ২২ সভা করবেন দলের চার মুখ

বুধবার উল্টোরথ। পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পর্বের শেষে সভা, মিছিল চলতে থাকলেও বুধবার থেকেই পুরোদমে প্রচারে নামছে বিজেপি। গেরুয়া শিবির ঠিক করেছে বুধবার থেকে ২২ জেলায় ২২টি সভা করা হবে। তবে কবে কোথায় সভা হবে তা মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত জানা যায়নি। বিজেপি সূত্রে জানা গিয়েছে, জেলা সভাপতিদের সঙ্গে কথা বলে মঙ্গলবারRead More →

৩৩৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মিলছেই, বাকি ৪৮৫-র অভাব মিটবে কী ভাবে? উত্তর নেই এখনও

পঞ্চায়েত ভোটের নিরাপত্তার জন্য কলকাতা হাই কোর্টের নির্দেশ মেনে কেন্দ্রের কাছে মোট ৮২২ কোম্পানি বাহিনী চেয়ে চিঠি দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। তার পর ২২ কোম্পানি বাহিনী রাজ্যে পাঠিয়ে দিয়েছে কেন্দ্র। পরে আরও ৩১৫ কোম্পানি বাহিনী পাঠানো হবে বলে জানিয়েছে অমিত শাহের মন্ত্রক। কিন্তু রাজ্যের চাহিদা অনুযায়ী হিসাব করলে তার পরওRead More →

কোটায় মৃত্যুমিছিল চলছে, একই দিনে অস্বাভাবিক মৃত্যু ডাক্তারির প্রস্তুতি নেওয়া দুই ছাত্রের

ডাক্তারি, ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তির জন্য প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে সারা দেশে নাম করেছে রাজস্থানের কোটা। কিন্তু সেখানেই প্রস্তুতি নিতে আসা পড়ুয়াদের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় লাগাম টানা যাচ্ছে না। মঙ্গলবার ডাক্তারি পড়ার প্রস্তুতি নেওয়া দুই ছাত্রের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটল মরুরাজ্যের এই শিক্ষা-শহরে। মঙ্গলবার সকালে একটি হস্টেলের বন্ধ ঘর থেকে ১৮ বছরের একRead More →