বাবরদের ভারতে পাঠানোর অনুমতি চাইল পাক বোর্ড, প্রধানমন্ত্রী শরিফ ছাড়াও একাধিক মন্ত্রককে চিঠি

এক দিনের বিশ্বকাপ খেলতে না আসার হুঁশিয়ারি দিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) চাপে রাখার চেষ্টা করেছিলেন পাকিস্তানের ক্রিকেট কর্তারা। বিশ্বকাপের মাঠ নিয়েও তাঁরা আপত্তির কথা জানিয়েছিলেন আইসিসিকে। অথচ পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সেই কর্তারাই বিশ্বকাপ খেলার অনুমতি চেয়েছেন পাক সরকারের কাছে। বাবর আজ়মদের ভারত সফরের জন্য পাকিস্তান সরকারের অনুমতি প্রয়োজনRead More →

শুরু হল অমরনাথ যাত্রা, বালতালের ‘বেসক্যাম্প’ থেকে রওনা ৩,৪৮৮ তীর্থযাত্রীর প্রথম দলের

প্রাকৃতিক বিপর্যয়ের আশঙ্কা আর জঙ্গিহানার সম্ভাবনাকে সঙ্গী করেই শুরু হয়ে গেল চলতি মরসুমের অমরনাথ তীর্থযাত্রা। শনিবার ভোরে গান্ডেরবাল জেলার বালতাল থেকে ৩,৮৮৮ জন তীর্থযাত্রীর প্রথম দলটি পদব্রজে এবং ঘোড়ায় অমরনাথ গুহামন্দিরের উদ্দেশে রওনা হয়েছে বলে জম্মু ও কাশ্মীর প্রশাসন জানিয়েছে। আগামী ৩১ অগস্ট পর্যন্ত ৬২ দিন ধরে অমরনাথ যাত্রা চলবেRead More →

রাজ্যসভার জন্য পাঁচটি নাম পছন্দের তালিকায় বিজেপি রাজ্য নেতৃত্বের, শিকে কার ছিঁড়বে, সিদ্ধান্ত মোদী-শাহের

রাজ্যে পঞ্চায়েত ভোট মিটলেই রাজ্যসভার ভোট। বাংলার মোট সাতটি আসনে ভোট হবে। তার মধ্যে একটিতে উপনির্বাচন। বাকি ছ’টির পাঁচটি তৃণমূল পাবে, তা নিশ্চিত। যেমন নিশ্চিত যে, একটি আসন পাবে বিরোধী বিজেপি। কিন্তু কে হবেন সেই ভাগ্যবান (অথবা ভাগ্যবতী)? রাজ্য বিজেপি সূত্রের খবর, প্রাথমিক ভাবে পাঁচটি নাম পছন্দ করছেন নেতারা। তাঁদেরRead More →

বৃষ্টি মাথায় রাজ্যপালের দুয়ারে বিজেপি, বাম এবং কংগ্রেসের প্রতিনিধিরা, কটাক্ষ শাসক তৃণমূলের

সকাল থেকেই কোচবিহার সার্কিট হাউসের সামনে ছাতার ভিড়। এঁদের কেউ বিজেপির বিধায়ক, কেউ প্রার্থী আবার কেউ কংগ্রেস এবং সিপিএমের নেতা-কর্মী এবং পঞ্চায়েত ভোটের প্রার্থী। পঞ্চায়েত ভোটের আগে ‘অশান্ত’ কোচবিহারকে শান্ত করতে শুক্রবার রাতে রাজ্যপাল বার্তা দেওয়ার পরেই সকাল থেকে তাঁর সঙ্গে দেখা করার জন্য ভিড় জমিয়েছেন বিরোধী রাজনৈতিক দলগুলির প্রতিনিধিরা।Read More →

দেড় ঘণ্টাতেই মুড়িয়ে গেল ইংল্যান্ডের ইনিংস, লর্ডসে তৃতীয় দিনের শুরুতেই দাপট অসিদের

অ্যাশেজ়ে লর্ডস টেস্টের দ্বিতীয় দিনের শেষে বেশ ভাল জায়গায় ছিল ইংল্যান্ড। তৃতীয় দিন ২৭৮-৪ নিয়ে খেলা শুরু করেছিল তারা। কিন্তু তৃতীয় দিন মেঘলা আবহাওয়ায় অস্ট্রেলিয়ার বোলারদের দাপটে ইংল্যান্ডের প্রথম ইনিংস গুটিয়ে গেল মাত্র ৩২৫ রানে। অস্ট্রেলিয়ার থেকে ৯১ রানে পিছিয়ে ইংল্যান্ডের ইনিংস শেষ হয়। শেষ ছ’উইকেট পড়েছে ৪৭ রানে। অস্ট্রেলিয়াকেRead More →

অশান্ত মণিপুরে মুখ্যমন্ত্রীর ইস্তফা-নাটক! সমর্থকদের চাপে ‘সিদ্ধান্ত’ বদল, ছিঁড়ে ফেলা হল পদত্যাগপত্র

জল্পনা ছড়িয়ে পড়েছিল যে শুক্রবারই পদ থেকে ইস্তফা দেবেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহ। জল্পনাকে সত্যি করে ইস্তফা দিতে রাজভবনের উদ্দেশে রওনাও দিয়েছিলেন তিনি। তার পরের ঘটনাক্রম পুরোদস্তুর নাটকীয়তায় ভরা। সমর্থকদের ‘চাপে’ বীরেনের ইস্তফা দেওয়া তো হলই না, উল্টে রাজ্যপালের কাছে যে ইস্তফাপত্রটি তিনি পেশ করতে যাচ্ছিলেন, সেটিও ছিঁড়ে ফেলাRead More →

৩২ হাজার কোটি! ধুঁকতে থাকা দেশকে বিপুল অর্থসাহায্যে বাঁচিয়েছে ভারত, ‘চিরকৃতজ্ঞ’ পড়শি

২০২২ সালের মাঝামাঝি অর্থনৈতিক সঙ্কটের ছোবলে দেউলিয়া হয়ে গিয়েছিল ভারতের পড়শি দেশ শ্রীলঙ্কা। দেশে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম আকাশ ছুঁয়েছিল। দু’বেলা দু’মুঠো খাবার জোগাড় করাই কঠিন হয়ে দাঁড়িয়েছিল। ছবি: সংগৃহীত। ০২১৮ অর্থনীতির পরিস্থিতি এতটাই প্রতিকূল হয়েছিল যে, শ্রীলঙ্কার সাধারণ মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে গর্জে ওঠেন। প্রবল গণবিক্ষোভের মুখে দেশ ছেড়ে পালিয়ে যানRead More →

ভোটের রণকৌশলে মোদীর পাখির চোখ পিছিয়ে পড়া শ্রেণিই

লোকসভা ভোটের আগে গরিব ও পিছিয়ে পড়া মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণে কেন্দ্রীয় মন্ত্রী ও সাংসদদের এগিয়ে আসার পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত কাল রাতে নিজের বাসভবনে অমিত শাহ, দলীয় সভাপতি জেপি নড্ডা, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক (সংগঠন) বি এল সন্তোষের সঙ্গে বৈঠকে বসেছিলেন নরেন্দ্র মোদী। বৈঠকে মন্ত্রিসভা ও সাংগঠনিক স্তরেRead More →

নরেন্দ্র মোদী চাইছেন, কিন্তু আগের আইন কমিশনই চায়নি অভিন্ন দেওয়ানি বিধি চালু হোক দেশে

বিভিন্ন ধর্মের মানুষের জীবনযাত্রার মধ্যে ফারাক থাকতেই পারে। ফারাকের অর্থ বৈষম্য নয়, বরং তা গণতন্ত্রের প্রতীক। অধিকাংশ দেশই এখন এই বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে ফারাককে স্বীকৃতি দেওয়ার পথেই হাঁটছে। মূলত এই যুক্তিতেই ২১-তম আইন কমিশনের মত ছিল, অভিন্ন দেওয়ানি বিধি কাঙ্ক্ষিত নয়। তার প্রয়োজনও নেই। সম্প্রতি ২২-তম আইন কমিশন নতুন করেRead More →

বৃহস্পতিবার গভীর রাতে আবার উত্তপ্ত ইম্ফল! পুড়ল টায়ার, বিক্ষুব্ধদের আটকাতে কাঁদানে গ্যাস ছুড়ল সেনা

হিংসা যেন থামতেই চাইছে না মণিপুরে। বৃহস্পতিবার গভীর রাতে আবার নতুন করে উত্তপ্ত হয়ে উঠল রাজ্যের রাজধানী ইম্ফল। ইম্ফলের কেন্দ্রস্থলে জড়ো হওয়া ভিড়কে ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছুড়ল সেনা। সেনা সূত্রে খবর, মণিপুরের কাংপোকপি জেলায় গুলির আঘাতে নিহত এক প্রাক্তন নৌসেনা কর্তাকে শ্রদ্ধা জানাতে ইম্ফলে বিক্ষোভকারীরা জড়ো হয়েছিলেন। জমায়েতের নেতৃত্বRead More →