কেরলে কোচি বিস্ফোরণের দায় নিয়ে থানায় ‘নাটকীয়’ আত্মসমর্পণ, দাবির সত্যতা খতিয়ে দেখছে পুলিশ

কেরলের কালামাসেরি এলাকায় পর পর বিস্ফোরণ। মারা গিয়েছেন এক মহিলা। আহত ৪৫ জন। এই ঘটনার কয়েক ঘণ্টা পর দায় স্বীকার করে কেরল পুলিশের কাছে আত্মসমর্পণ করলেন ৪৮ বছরের এক ব্যক্তি। নাম ডোমিনিক মার্টিন। তিনিই এই বিস্ফোরণের নেপথ্যে কি না, তা এখনও নিশ্চিত করেনি পুলিশ। কোচি থেকে ১০ কিলোমিটার দূরে কালামাসেরিতেRead More →

বাকিবুরের ছবির প্রিমিয়ারে পার্থও! ‘অবাক হই দেখে’, বললেন অভিনেত্রী দোলন, তবে চিনতেন না অর্পিতাকে

শিক্ষক নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার পার্থ চট্টোপাধ্যায় উপস্থিত ছিলেন রেশন দুর্নীতিতে গ্রেফতার বাকিবুর রহমানের সিনেমার প্রিমিয়ারে। বাকিবুর প্রযোজিত ওই ছবির অভিনেত্রী দোলন রায় বিশেষ সাক্ষাৎকারে আনন্দবাজার অনলাইনকে জানিয়েছেন, পার্থকে সিনেমার প্রিমিয়ারের অনুষ্ঠানে দেখে অবাকই হয়েছিলেন তিনি। রেশন বণ্টন দুর্নীতিতে সম্প্রতিই গ্রেফতার হয়েছেন রাজ্যের বনমন্ত্রী তথা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। বাকিবুর তাঁরইRead More →

রেশন বণ্টন দুর্নীতি মামলা: তদন্তকারীদের নজরে বালু, বাকিবুর ছাড়াও দু’ডজন ফোন, এক ডজন সংস্থা

রেশন বণ্টন দুর্নীতি মামলার তদন্তে ইডির তদন্তকারীদের নজরে অন্তত দু’ডজন মোবাইল ফোন এবং প্রায় এক ডজন সংস্থা! কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটির সূত্রে এমনই জানা গিয়েছে। মোবাইলগুলি বাজেয়াপ্ত করার পর সেগুলির মাধ্যমে কী বিষয়ে কথোপকথন হয়েছে, টাকা লেনদেনের বিষয়ে কথা হয়েছে কি না, তা খতিয়ে দেখতে চাইছে ইডি। এর পাশাপাশি ইডির আতশকাচেরRead More →

কেরলের এর্নাকুলামে অনুষ্ঠান চলাকালীন পর পর বিস্ফোরণ, নিহত এক, জখম আরও অনেকে

বিস্ফোরণে কাঁপল কেরলের এর্নাকুলাম এলাকা। রবিবার সকালে কালামাসেরি এলাকায় একটি কনভেনশন সেন্টারে বিস্ফোরণ হয়। এই ঘটনায় এক জনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন আরও কয়েক জন। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা। কনভেনশন সেন্টারে অনুষ্ঠান চলছিল। সেই সময়ই বিস্ফোরণ হয়। কী কারণে বিস্ফোরণ এখনও জানা যায়নি। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ এবং বম্বRead More →

‘বালু-বান্ধব’ বাকিবুরের প্রযোজিত ছবিতে পার্থ-বান্ধবী অর্পিতা? খোঁজ নিচ্ছে ইডি

রেশন বণ্টন ‘দুর্নীতি’র টাকা বিনিয়োগ করা হয়েছিল সিনেমা তৈরির কাজেও। এই মামলার তদন্তে প্রাথমিক ভাবে তেমনই জানতে পেরেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। তবে এই বিষয়ে নিশ্চিত হতে খোঁজখবর নেওয়া শুরু করেছেন তদন্তকারীরা। ইডি সূত্রে খবর, ২০১৪ সালে একটি বাংলা সিনেমা প্রযোজনা করেন বনমন্ত্রী তথা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ‘ঘনিষ্ঠ’, অধুনাRead More →

রুদ্ধশ্বাস জয়, নিউ জ়িল্যান্ডকে ৫ রানে হারাল অস্ট্রেলিয়া, বিশ্বকাপে টানা চার জয় অসিদের

রাচিন রবীন্দ্র যত ক্ষণ ক্রিজে ছিলেন তত ক্ষণ মনে হচ্ছিল, ৩৮৯ রান তাড়া করে ফেলবে নিউ জ়িল্যান্ড। বিশ্বকাপের ইতিহাসে রান তাড়া করে সব থেকে বড় জয়ের লক্ষ্যে এগোচ্ছিল তারা। কিন্তু শতরানের পরে রাচিন আউট হওয়ার পরে বাকিরা দলকে জেতাতে পারলেন না। টান টান লড়াই হল। শেষ বল পর্যন্ত জিততে পারতRead More →

গাজ়ায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে রাষ্ট্রপুঞ্জে প্রস্তাব পাশ, ভোটাভুটিতে অংশই নিল না ভারত!

ইউক্রেনের পরে এ বার ইজ়রায়েল। রাষ্ট্রপুঞ্জে যুদ্ধবিরতির প্রস্তাবে ভোটাভুটিতে আবার অংশ নিল না ভারত। তবে মানবিক সহায়তার কারণে গাজ়া ভূখণ্ডে অবিলম্বে যুদ্ধবিরতির ওই প্রস্তাব শুক্রবার পাশ হয়েছে রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদের অধিবেশনে। আরব দেশগুলির তরফে রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদে প্রস্তাবটি উত্থাপন করেছিল জর্ডান। প্রস্তাবের পক্ষে ভোট দেয় ১২০টি সদস্য দেশ। বিপক্ষে ভোটRead More →

রহস্যময় মেরুন ডায়েরিতে লেখা রয়েছে ‘বালুদা’, কোটি কোটি টাকার লেনদেন! দাবি ইডি সূত্রে

পরতে পরতে দুর্নীতির অভিযোগ। ভুয়ো সংস্থার নামে বেআইনি লেনদেন, সংস্থা থেকে ঋণ নিয়ে তা শোধ না-করা, কয়েক মাসের মধ্যে কোটি টাকা ব্যাঙ্কে জমা করা, এই রকম অজস্র অভিযোগকে সামনে রেখে রাজ্যের বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে রেশন বণ্টন দুর্নীতির মামলায় হেফাজতে নিল ইডি। ইডি-র তদন্তে উঠে এসেছে একটি মেরুন ডায়েরির কথা।Read More →

গাজ়ায় এ বার ‘জল ভরো’ অভিযানে ইজ়রায়েল? হামাসের সুড়ঙ্গ ভাসিয়ে দিতে ভরসা ভূমধ্যসাগর

গাজ়া ভূখণ্ডে সুড়ঙ্গের ডেরা থেকে হামাস যোদ্ধাদের উৎখাত করতে নয়া পরিকল্পনা করেছে ইজ়রায়েল সেনা। আমেরিকার সংবাদমাধ্যমের দাবি, ভূমধ্যসাগর থেকে বিপুল পরিমাণ জল ঢুকিয়ে সুড়ঙ্গে আত্মগোপনকারী হামাস বাহিনীকে বাইরে আনার একটি নকশা তৈরি হয়েছে ইতিমধ্যেই। প্রায় ৪০ কিলোমিটার দীর্ঘ গাজ়া উপকূলের একাংশ ইজ়রায়েল নৌসেনার দখলে রয়েছে। সেখান থেকেই হতে পারে এইRead More →

ধোনিকে পরের আইপিএলে কি দেখা যাবে? প্রশ্নের উত্তর দিয়ে দিলেন মাহি

এক অনুষ্ঠানে মহেন্দ্র সিংহ ধোনিকে প্রাক্তন ক্রিকেটার বলে সম্বোধন করা হয়েছিল। সঙ্গে সঙ্গে ভুল শুধরে দিলেন ধোনি। ভারতের অন্যতম সফল অধিনায়কের উত্তরে সমর্থকেদের আশা, আগামী আইপিএলেও খেলতে দেখা যাবে ধোনিকে। এই বছর আইপিএলে চেন্নাই সুপার কিংসকে ট্রফি এনে দেন তিনি। বৃহস্পতিবার একটি অনুষ্ঠানে সঞ্চালক ধোনিকে যখন প্রাক্তন ক্রিকেটার বলে সম্বোধনRead More →