ছিল পাশে থাকার বার্তা, জ্যোতিপ্রিয়ের ছবি উধাও তৃণমূলের বিজয়া সম্মেলনে, দল কি দূরত্ব বাড়াচ্ছে?

ছবিটা এ বার বদলে গেল! ২০১১ সালে বিধানসভা ভোটের পর থেকে উত্তর ২৪ পরগনার বনগাঁ মহকুমায় তৃণমূলের যে কোনও কর্মসূচিতে অন্যদের সঙ্গে জ্যোতিপ্রিয় মল্লিকের ছবিও দেখা যেত। কিন্তু বুধবার তৃণমূলের বাগদা পূর্ব ব্লকের বিজয়া সম্মেলনের ব্যানার ও ফ্লেক্সে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জ্যোতিপ্রিয়ের ছবিRead More →

১২ বছর আগের স্মৃতি উসকে দেওয়ার ম্যাচে পাল্লা ভারী রোহিতদের দিকে, ভারত কি বৃহস্পতিবার সাতে সাত?

সাল ২০১১। মুম্বইয়ের ওয়াংখেড়ের সেই ম্যাচ ভুলে যেতে চাইবেন কুমার সঙ্গকারারা। মহেন্দ্র সিংহ ধোনির মারা বিশ্বকাপ জেতানো শেষ ছক্কা যেখানে পড়েছিল, সেই চেয়ার দু’টি এ বারে আলাদা করে রাখা। নিলাম হয়েছে সেই দু’টি চেয়ারের টিকিট। সেই চেয়ার বার বার নজরে আসবে এ বারের শ্রীলঙ্কা দলের কুশল মেন্ডিসদের। সাল ২০২৩। শ্রীলঙ্কাRead More →

ফোনে আড়িপাতা: সংসদে আলোচনা চান বিরোধীরা, অ্যাপলের প্রতিনিধিদেরও তলবের দাবি

মোদী সরকারের বিরুদ্ধে বিরোধী নেতা-নেত্রীদের আইফোন ‘হ্যাক’ করার অভিযোগ ওঠার পরে এ বার বিরোধী সাংসদেরা সংসদীয় কমিটিতে এ নিয়ে আলোচনার দাবি তুললেন। কংগ্রেস, তৃণমূল, সিপিএম-সহ বিরোধী দলের সাংসদরা আজ দাবি তুলেছেন, এ নিয়ে তথ্য-প্রযুক্তি মন্ত্রকের সংসদীয় স্থায়ী কমিটিতে আলোচনা হোক। সেখানে অ্যাপল সংস্থার প্রতিনিধিদেরও ডেকে পাঠানো হোক। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতাRead More →

এথিক্স কমিটিতে হাজিরার আগের দিনই স্পিকারকে ‘অ্যাপলকাণ্ড’ নিয়ে চিঠি, পাল্টা চাপ তৈরি মহুয়ার?

টাকা নিয়ে সংসদে প্রশ্নের অভিযোগে এথিক্স কমিটিতে হাজিরা দেওয়ার আগে লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি লিখলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তাঁর অভিযোগ, ‘রাষ্ট্র পরিচালিত আক্রমণ’ হচ্ছে বিরোধীদের উপর। তাঁর মতো বেশ কয়েক জন বিরোধী দলের সাংসদদের মোবাইলে এ নিয়ে মেসেজ এসেছে অ্যাপল সংস্থার তরফে। বিরোধীদের মোবাইল থেকে তথ্য হাতানোর চেষ্টাRead More →

শুরু দ্বিতীয় হুগলি সেতুর সংস্কারের কাজ, এখনই হচ্ছে না যান নিয়ন্ত্রণ, গাড়ি চলছে স্বাভাবিক পথে

পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী শুরু হয়ে গিয়েছে দ্বিতীয় হুগলি সেতু সংস্কারের কাজ। যদিও প্রথম দিন ঘুরপথে গাড়ি চালানো হচ্ছে না। কলকাতা থেকে সরাসরি দ্বিতীয় হুগলি সেতুতে উঠতে পারছে ভারি এবং মাঝারি পণ্যবাহী ট্রাক, গাড়ি, কন্টেনার। ফলে সেতু সংস্কারের প্রথম দিন অন্তত ভোগান্তির মুখে পড়তে হচ্ছে না কাউকেই। প্রশাসন জানিয়েছিল, সেতুRead More →

হিন্দু মহাসভার পাল্টা নতুন ‘জন সঙ্ঘ’! বাংলার দায়িত্ব পাওয়া ‘গেরুয়া’ কার্তিক নেতা মানেন শুভেন্দুকেই

উত্তরপ্রদেশের হিন্দুত্ববাদী দল এ বার সক্রিয় হতে চায় বাংলায়। লোকসভা নির্বাচনের আগে আগে সেই সংগঠনের দায়িত্ব পেয়েছেন হিন্দু মহাসভার প্রাক্তন রাজ্য সভাপতি কার্তিক ভট্টাচার্য। পুরনো দল ছেড়ে তিনি যোগ দিয়েছেন জন সঙ্ঘ পার্টি নামে উত্তরপ্রদেশের একটি দলে। এটা বিজেপির কাছে চিন্তার না-হয়ে সুবিধার হবে বলেই কার্তিকের ইঙ্গিত। আসল হিন্দু মহাসভাRead More →

সৌদি আরবে গিয়ে সলমনকে অপমান করেন রোনাল্ডো? নয়া ভিডিয়োতে ধরা পড়ল গোটা ঘটনা

সম্প্রতি সৌদি আরবের রিয়াধের একই অনুষ্ঠানে হাজির দুই তারকা। এক জন বিশ্বের অন্যতম সেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ড‌ো। অন্য জন, বলিউড তারকা সলমন খান। সেখানে ভাইজানকে দেখে পাশ কাটিয়ে চলে যান ফুটবল তারকা, নিমেষে ছড়িয়ে পড়ে সেই ভিডিয়ো। শোনা যায়, এই ঘটনায় অপমানিত হন অভিনেতা। তবে সত্যিই কি তাই! এ বারRead More →

ইডেনে ভারতের ম্যাচের ২,৫০০ টাকার টিকিট বিক্রি ১১ হাজারে, কলকাতা পুলিশের হাতে গ্রেফতার ১

ক্রিকেট বিশ্বকাপে ইডেন গার্ডেন্সে কলকাতা বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচের টিকিট কালোবাজারি করতে গিয়ে গ্রেফতার এক ব্যক্তি। তাঁর কাছ থেকে ২০টি টিকিট উদ্ধার করেছে পুলিশ। ২,৫০০ টাকার টিকিট তিনি ১১,০০০ টাকায় বিক্রি করছিলেন বলে অভিযোগ। বিভিন্ন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার কলকাতার ৮ নম্বর নেতাজি সুভাষ রোডে গিলেন্ডার হাউস নামের একটি বাড়িতেRead More →

গাজ়ায় ঢুকে হামাসের একের পর এক সুড়ঙ্গে হামলা, যুদ্ধবন্দি সেনাকে উদ্ধার করল ইজ়রায়েল

কয়েক দিন আগেই গাজ়ায় ঢুকে ‘গ্রাউন্ড অপারেশন’ শুরু করেছে ইজ়রায়েলি সেনা। হামাসের বেশ কয়েকটি ডেরাও ধ্বংস করে তারা। এ বার হামাস নির্মিত বেশ কয়েকটি সুড়ঙ্গে অভিযান চালায় ইজ়রায়েল বাহিনী। একটি সুড়ঙ্গ থেকে যুদ্ধবন্দি এক সেনাকে উদ্ধার করে এনেছে তারা। ইজ়রায়েল ডিফেন্স ফোর্স (আইডিএফ) সূত্রে খবর, উত্তর গাজ়ায় মঙ্গলবার অভিযান চালানোRead More →

কোচি বিস্ফোরণে ব্যবহার করা হয় চারটি আইইডি, পুলিশের দাবি ইন্টারনেটে বোমা তৈরি শিখেছিল ধৃত

রবিবার সকালে কেরলের এর্নাকুলম জেলার কালামাসেরিতে বিস্ফোরণের ঘটনায় অন্তত চারটি আইইডি (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) ব্যবহার করা হয়েছিল। কেরল পুলিশের একটি সূত্রে এক কথা জানিয়ে বলা হয়েছে, কম ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক এবং পেট্রোল ব্যবহার করে সেগুলি বানানো হয়েছিল। কেরল পুলিশের তদন্তকারী দল ঘটনাস্থল থেকে ব্যাটারি, তার, সার্কিট এবং মোবাইল ফোন উদ্ধার করেছে।Read More →