লাইনচ্যুত মালগাড়ি, ২০টি এক্সপ্রেস ট্রেনের গতিপথ বদল রেলের, তালিকায় হাওড়ার ট্রেনও

মহারাষ্ট্রে মালগাড়ি লাইনচ্যুত। যার ফলে অন্তত ২০টি এক্সপ্রেস ট্রেনের গতিপথ বদল করা হয়েছে। চারটি ট্রেনের গতিপথ সংক্ষিপ্ত করেছেন রেল কর্তৃপক্ষ। এর ফলে ট্রেনগুলির গন্তব্যে পৌঁছনোর সময়ে হেরফের হতে পারে। রবিবার রাতে মহারাষ্ট্রের কসারা স্টেশনের সামনে একটি মালগাড়ির দু’টি কামরা লাইনচ্যুত হয়ে যায়। এর ফলে ওই লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়।Read More →

ভেস্তে গেল লড়াই, ডারবানের ব্যবস্থা নিয়ে প্রশ্ন সুনীল গাওস্করের

ডারবানে ভারত-দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি সিরিজ়ের প্রথম ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে। একেবারেই জোরে বৃষ্টি পড়েনি। হাল্কা বৃষ্টির ফলে মাঠের পিচ ও তার চারপাশ ঢেকে দেওয়া হয়। কিন্তু বৃষ্টি থামলেও যে সময় মতো ম্যাচ শুরু করা যাবে, সে বিষয়ে নিশ্চয়তা দিতে পারেননি কিংসমিডের পিচ প্রস্তুতকারক। তাই ম্যাচ ভেস্তে যায়। দক্ষিণ আফ্রিকায় মাঠেরRead More →

এক রাতেই শীতের খেল! এই প্রথম স্বাভাবিকের নীচে কলকাতার পারদ, কী পূর্বাভাস হাওয়া অফিসের?

কলকাতায় ইনিংস শুরু করছে শীত। নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের ‘কাঁটা’য় ডিসেম্বরের শুরুর দিকে ঠান্ডা তেমন জমেনি। বরং অকালবৃষ্টিতে ভিজেছে দক্ষিণবঙ্গের একাধিক এলাকা। তবে বৃষ্টির দিন আপাতত শেষ। শুকনো আবহাওয়ায় দাপট বাড়ছে উত্তুরে হাওয়ার। কলকাতায় সোমবার এক ধাক্কায় তাপমাত্রা অনেকটা কমে গিয়েছে। মরসুমে এই প্রথম স্বাভাবিকের নীচে নেমেছে পারদ। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে,Read More →

কংগ্রেস নেতার বাড়ি এবং অফিস থেকে পাওয়া টাকার পরিমাণ বেড়ে ৩৫১ কোটি! উঁচু হচ্ছে টাকার পাহাড়

ক্রমেই বেড়ে চলেছে ওড়িশা এবং ঝাড়খণ্ডে আয়কর হানায় উদ্ধার হওয়া টাকার পরিমাণ। আরও উঁচু হচ্ছে টাকার পাহাড়! দু’রাজ্যে আয়কর হানায় রবিবার পর্যন্ত মোট ৩৫১ কোটি টাকা উদ্ধার হয়েছে বলে আয়কর দফতর সূত্রে খবর। মনে করা হচ্ছে, দেশে এর আগে কোনও আয়কর হানায় এক সঙ্গে এত কালো টাকা উদ্ধার হয়নি। প্রসঙ্গত,Read More →

টেস্ট সিরিজ়ের আগে ধাক্কা পাকিস্তান শিবিরে, চোটের জন্য পার্‌থে নেই অধিনায়কের ‘ভরসা’

দলের প্রধান স্পিনারকে ছাড়াই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলতে হবে পাকিস্তানকে। হাঁটুর চোটের জন্য প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেন আবরার আহমেদ। সিরিজ়ের দ্বিতীয় এবং তৃতীয় টেস্টেও তাঁর খেলা নিশ্চিত নয়। টেস্ট সিরিজ় শুরু আগে বড় ধাক্কা খেল পাকিস্তান। পার্‌থে দলের প্রধান বোলিং অস্ত্রকেই পাবেন না পাকিস্তানের টেস্ট অধিনায়ক শান মাসুদ।Read More →

‘বাঁদরের কামড়’ রিঙ্কুকে! দক্ষিণ আফ্রিকায় গিয়ে কী হল কলকাতার ব্যাটারের? জানালেন শুভমন

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ় শুরু হচ্ছে রবিবার। প্রথম ম্যাচের আগে রিঙ্কু সিংহের একটি সাক্ষাৎকার নিয়েছেন সতীর্থ শুভমন গিল। সেই সাক্ষাৎকারে উঠে এসেছে রিঙ্কুর ফিটনেসের রহস্য। তাঁদের কথোপকথন সমাজমাধ্যমে ক্রিকেটপ্রেমীদের সঙ্গে ভাগ করে নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তাতেই জানা গিয়েছে, রিঙ্কুকে নাকি বাঁদরে কামড়ে দিয়েছে! ২০ ওভারের ক্রিকেটে ভারতের নতুনRead More →

ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রী পদে আনা হল আদিবাসী মুখকে, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর নামই চূড়ান্ত করে ফেলল বিজেপি

ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রী হিসাবে পুরনো এবং পরীক্ষিত মুখ নয়, নতুন মুখেই আস্থা রাখল বিজেপি। ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রী হিসাবে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বিষ্ণু দেও সাইকে বেছে নিতে নিলেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। ওই সূত্রের খবর, মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে থাকলেও মূলত বয়সের কারণে এবং রাজনৈতিক ভারসাম্যের অভাবে পিছিয়ে পড়তে হয়েছে ছত্তীসগঢ়ের তিন বারের মুখ্যমন্ত্রী রমনRead More →

লুকোচুরি খেলার অছিলায় ঘর বন্ধ করে দিল ‘বড়দা’! বহরমপুরে মামাবাড়ির অনুষ্ঠানে ‘ধর্ষিত’ কিশোরী

মামাতো ভাইয়ের জন্মদিনের অনুষ্ঠানে গিয়ে ধর্ষিতা হল এক নাবালিকা। অভিযুক্ত তুতো দাদা। রক্তাক্ত অবস্থায় নাবালিকাকে উদ্ধার করে ভর্তি করানো হয়েছে ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। মুর্শিদাবাদের বহরমপুরের ঘটনা। নির্যাতিতার পরিবারের তরফে লিখিত অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হয়েছে অভিযুক্ত। স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার মুর্শিদাবাদের রানিতলা থানা এলাকায় মামার বাড়িতে আসে নাবালিকা।Read More →

আইপিএল নিলামের আগে সুখবর কেকেআর শিবিরে, কলকাতা থেকে ১৫,২২১ কিলোমিটার দূরে কী হল?

দু’বছর খেলেননি জাতীয় দলের হয়ে। আইপিএল নিলামের আগে হঠাৎ জাতীয় দলে ডাক পেলেন কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটার। ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ের জন্য ঘোষিত দলে জামাইকার অলরাউন্ডারকে রেখেছে ওয়েস্ট ইন্ডিজ়। ১৯ ডিসেম্বর আইপিএলের নিলামের আগে কলকাতা শিবিরে এল এই সুখবর। এক দিনের বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতে না পারার পর আগামী বছরেরRead More →

মেয়েকে বাঁচান! মেদিনীপুর মেডিক্যালে মন্ত্রী বীরবাহা হাঁসদার পা ধরে আকুতি অসহায় বাবা, মায়ের

মেয়ে ভর্তি মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে। চিকিৎসকেরা জানিয়েছেন, অবস্থা ভাল নয়। চোখের সামনে পৃথিবী যখন ধসে পড়ছে মায়ের, তখন সামনে পেলেন রাজ্যের মন্ত্রীকে। মন্ত্রীরা তো সবই পারেন! অতঃপর, বীরবাহা হাঁসদার পা ধরে মেয়েকে বাঁচানোর আকুতি জানালেন অসহায় মা, বাবা। আচমকা এমন কাণ্ডে হতচকিত মন্ত্রী আশ্বাস দিলেন যথাসর্বস্ব করার। শুক্রবার সন্ধ্যায়Read More →