জরুরি বৈঠকে পশ্চিমবঙ্গ বিজেপি নেতৃত্ব, সকলে এলেও গরহাজির লকেট! দলের ভিতরেই নানা জল্পনা

কলকাতায় এসেছেন বিজেপির কেন্দ্রীয় নেতা সুনীল বনসল। বাংলা ছাড়াও ওড়িশা ও তেলঙ্গানার দায়িত্বে তিনি। তেলঙ্গানায় বিধানসভা নির্বাচন থাকায় অনেক দিন তিনি রাজ্যে বিশেষ সময় দিতে পারেননি। সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুনীল ছাড়াও এসেছেন রাজ্যের পর্যবেক্ষক মঙ্গল পাণ্ডে। সোমবারই মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করেছে বিজেপি। সেখানে মুখ্যমন্ত্রী বাছাইয়ের দায়িত্বে ছিলেন রাঁচীর মেয়রRead More →

Bengal weather Today: হাড়কাঁপানো শীতে জবুথবু সারা বাংলা! প্রথম বলেই ছক্কা…

এই সপ্তাহে বাংলা জুড়েই থাকবে শীতের স্পেল। গতকাল বিকেলের আবহাওয়া-পূর্বাভাসেই এর ইঙ্গিত ছিল, মঙ্গলবার সকালের আবহাওয়া-সংবাদও সেই ইঙ্গিতেই সিলমোহর দিল। কনকনে শীতের দাপট পুরুলিয়ায়। তাপমাত্রার পারদ নামল ১০ ডিগ্রির নীচে। আজ, মঙ্গলবার জেলার সর্বনিম্ন তাপমাত্রা ৯.৮ ডিগ্রি। সকাল থেকেই ঘন কুয়াশায় আচ্ছন্ন পুরুলিয়ার রাস্তাঘাট। হাড়কাঁপানো শীতে জবুথবু অবস্থা সাধারণ মানুষের।Read More →

বাংলার ৯ জন ক্রিকেটার থাকছেন আইপিএল নিলামে, লক্ষ্মীর দলের কারা জায়গা পেলেন?

চলতি মাসেই আইপিএলের নিলাম। সেখানে দেশ-বিদেশের মোট ৩৩৩ জন্য ক্রিকেটারের ভাগ্য নির্ধারণ হবে। তার মধ্যে বাংলার হয়ে খেলা ৯ জন ক্রিকেটার রয়েছেন। দেখে নেওয়া যাক, লক্ষ্মীরতন শুক্লের দলের কারা কারা জায়গা পেয়েছেন এ বারের নিলামে? বাংলা থেকে যে ৯জন ক্রিকেটার নিলামে উঠবেন তাঁরা হলেন— ঈশান পোড়েল, অভিমন্যু ঈশ্বরণ, সুদীপ ঘরামি,Read More →

অসাংবিধানিক নয় ৩৭০ ধারা বাতিল, তবে রাজ্যের মর্যাদা দিতে হবে, সুপ্রিম কোর্টের রায় আর কী বলল?

ভারতীয় সংবিধানের ৩৭০ নম্বর অনুচ্ছেদ বাতিল করে কাশ্মীরের বিশেষ মর্যাদা বিলোপের সিদ্ধান্ত অসাংবিধানিক নয় বলে সোমবার জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির সংবিধান বেঞ্চের রায়— ২০১৯ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারের সুপারিশে তৎকালীন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ যে সিদ্ধান্ত নিয়েছিলেন, তা বৈধ। কাশ্মীরকে রাজ্যের মর্যাদা দিয়েRead More →

মুখ্যমন্ত্রী বাছতে বিকেলে বৈঠক রাজস্থানের বিজেপি বিধায়কদের, বসুন্ধরা-সহ একাধিক নাম নিয়ে জল্পনা

রাজস্থান বাদে বাকি চার রাজ্যে মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করা হয়ে গিয়েছে। কিন্তু মরুরাজ্যে আগামী পাঁচ বছরের জন্য মুখ্যমন্ত্রীর কুর্সিতে কে বসছেন, তা নিয়ে এখনও জল্পনাকল্পনা চলছে। এই আবহেই সোমবার বিকেলে জয়পুরে বিজেপির দলীয় দফতরে বৈঠকে বসছেন নবনির্বাচিত বিজেপি বিধায়কেরা। বৈঠকে থাকবেল দলের তরফে নিযুক্ত পর্যবেক্ষক তথা কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ।Read More →

ওড়িশার পর বিহার, ফের কোটি কোটি টাকা উদ্ধার! আরও সম্পত্তির হদিশ মিলতে পারে, বলছে ইডি

বিহারে তিন জায়গায় হানা দিয়ে প্রায় তিন কোটি টাকা বাজেয়াপ্ত করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। প্রায় পাঁচ বছরের পুরনো অর্থ তছরুপের একটি মামলার তদন্ত করতে গিয়ে গত শনিবার অমিত কুমার ওরফে বাচ্চা রাইয়ের বাড়ি, বিষুন রাই মহাবিদ্যালয় এবং বিষুন রাজদেও টিচার্স ট্রেনিং কলেজ— এই তিন জায়গায় হানা দেন তদন্তকারীরা। তল্লাশিরRead More →

ক্ষমতায়নের অস্ত্র হারাল, সুপ্রিম-রায়ে সন্তুষ্ট নয় কাশ্মীর, সংশয়ী সত্যসন্ধান কমিশনের রায় নিয়েও

নরেন্দ্র মোদী সরকার জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা লোপ সংবিধান মেনে বৈধ পদ্ধতিতেই করেছিল বলে রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। কিন্তু সেই সঙ্গে জানিয়েছে, ২০২৪ সালের সেপ্টেম্বরের মধ্যেই জম্মু-কাশ্মীরে করতে হবে ভোট। দ্রুত ফেরাতে হবে রাজ্যের মর্যাদা। পাশাপাশি বিচারপতি সঞ্জয় কিষেণ কউল আলাদা রায়ে জানিয়েছেন, জম্মু-কাশ্মীরবাসী প্রজন্মের পরে প্রজন্ম যন্ত্রণা বইছেন। তাই অন্ততRead More →

ভারতের মাটিতে টেস্ট সিরিজ়ের দল ঘোষণা ইংল্যান্ডের, তিন চমক নিয়ে আসছেন স্টোকসরা

জানুয়ারি মাসে ভারত সফরে আসছে ইংল্যান্ড। সেই সিরিজ়ের জন্য ১৬ জনের দল ঘোষণা করল তারা। সোমবার দল ঘোষণা হয়েছে। ভারতে তিন তরুণ ক্রিকেটারকে নিয়ে আসছে ইংল্যান্ড। এখনও পর্যন্ত জাতীয় দলে খেলেননি তাঁরা। বিশ্বকাপের ব্যর্থতা ভুলে টেস্ট সিরিজ়ে ভাল ফল করতে মরিয়া ইংল্যান্ড। ল্যাঙ্কাশায়ারের টম হার্টলি, সমারসেটের শোয়েব বশির ও সারেরRead More →

এ বার ‘কোপে’ বসুন্ধরা? রাজস্থানে নতুন মুখ্যমন্ত্রীর নাম মঙ্গলেই জানাবে বিজেপি হাইকমান্ড?

ছত্তীসগঢ়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী রমন সিংহ, মধ্যপ্রদেশে বিদায়ী মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহানকে ‘ছেঁটে’ ফেলার পরে এ বার কি বসুন্ধরা রাজের পালা? সোমবার সন্ধ্যা থেকেই বিজেপির অন্দরে রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রীর ‘ভবিষ্যৎ’ ঘিরে তৈরি হয়েছে জল্পনা। এই পরিস্থিতিতে মঙ্গলবার মরুরাজ্যের নবনির্বাচিত বিজেপি বিধায়কদের নিয়ে বৈঠকে বসছেন দলের তিন কেন্দ্রীয় পর্যবেক্ষক— প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ,Read More →

৩৭০ অনুচ্ছেদ বাতিল নিয়ে সোমবার রায় সুপ্রিম কোর্টে, আশঙ্কায় কাশ্মীরে আঁটসাঁট নিরাপত্তা

জম্মু ও কাশ্মীরের ৩৭০ ধারা বাতিলের বৈধতাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে বহু মামলা দায়ের হয়েছিল। সেগুলি একত্রে এনে সম্প্রতি শুনানি শুরু করে দেশের শীর্ষ আদালত। সোমবার এই মামলার রায় ঘোষণা হতে চলেছে। গত ২ জুলাই থেকে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন সাংবিধানিক বেঞ্চে শুরু হয় ধারাবাহিক শুনানি। ৫ সেপ্টেম্বর এইRead More →