তীব্র গন্ধে ঘুম ভাঙল সবার! তামিলনাড়ুর সার কারখানা থেকে অ্যামোনিয়া লিক হয়ে গুরুতর অসুস্থ ১২

কারখানা থেকে বিষাক্ত অ্যামোনিয়া গ্যাস নির্গত হয়ে অসুস্থ হয়ে পড়লেন বেশ কয়েক জন। গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হল অন্তত ১২ জনকে। তামিলনাড়ুর এন্নোরের ঘটনা। মঙ্গলবার রাতে এন্নোরের করমণ্ডল ইন্টারন্যাশনাল লিমিটেড নামে একটি বেসরকারি সার কারখানার পাইপলাইন ফুটো হয়ে যায়। সেখান দিয়ে অ্যামোনিয়া বার হতে থাকে। এই কারখানায় মূলত সারRead More →

তিন দশক পেরিয়ে নতুনকে দিশা দেখাচ্ছে সিমা গ্যালারি, জীবনকৃতি সম্মান তিন শিল্প-চিন্তককে

সৃষ্টি এক কথা। শিল্পীর সেই সৃষ্টিকে সম্মান জানাতে পারা, আর এক। সম্মানের অভাবে বহু জনের শিল্প নানা ভাবে থেকে যায় আড়ালে। আবার লুপ্তপ্রায় শিল্পও সহৃদয় চিন্তকের চেষ্টায় ফিরে আসে সকলের মাঝে। গত তিন দশক ধরে সিমা গ্যালারি সেই কাজটিই করে চলেছে অক্লান্ত ভাবে। আর এত বছরের সেই নিষ্ঠার সঙ্গী হয়েRead More →

৩ ক্রিকেটার: আইপিএলে হার্দিক না খেলতে পারলে মুম্বইয়ের নেতৃত্ব দিতে পারেন যাঁরা

আইপিএলে কি খেলতে পারবেন হার্দিক পাণ্ড্য? এখনও ধোঁয়াশা রয়েছে। রোহিত শর্মাকে সরিয়ে এ বার মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক করা হয়েছে তাঁকে। যদি শেষ পর্যন্ত সত্যিই হার্দিক খেলতে না পারেন তা হলে মুম্বইয়ের নেতৃত্ব কে দেবেন? তালিকায় রয়েছেন তিন জন ক্রিকেটার। ১) রোহিত শর্মা: তালিকায় সবার উপর রয়েছেন রোহিত। মুম্বইকে অধিনায়ক হিসাবে পাঁচRead More →

আরও বাড়তে পারে কুয়াশা, তাপমাত্রার পারদের ওঠানামা নিয়ে কী বলছে আলিপুর আবহাওয়া অফিস?

রাজ্যে উৎসবের মরসুম। রবিবার থেকেই ছুটির মেজাজে বঙ্গবাসী। সোমবার বড়দিনের সকাল থেকেই ঘন কুয়াশার চাদরে মুড়ে রয়েছে কলকাতা। বছর শেষের কয়েক দিনও কুয়াশার পূর্বাভাস রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। আগামী কয়েক দিন শহর এবং শহরতলিতে একই ভাবে কুয়াশার পূর্বাভাস রয়েছে। আগামী তিন দিন সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশাRead More →

রাজ্যে সংক্রমণ ছড়াচ্ছে অ্যাডিনোভাইরাসের মারাত্মক প্রজাতি, সতর্ক করলেন কেন্দ্রের গবেষকেরা

অ্যাডিনোভাইরাস নিয়ে উদ্বেগজনক তথ্য জানিয়ে রাজ্যের স্বাস্থ্য দফতরকে সতর্ক করলেন কেন্দ্রের ‘ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ’ (আইসিএমআর)-এর গবেষকেরা। সম্প্রতি তাঁরা জানিয়েছেন, কলকাতা এবং তার আশপাশের জেলাগুলির সর্বস্তরের সরকারি হাসপাতালে ভর্তি থাকা অ্যাডিনোভাইরাসে আক্রান্ত শিশু ও কিশোরদের কফের নমুনা পরীক্ষা করে অনেকের ক্ষেত্রেই ‘বি৭/৩’ প্রজাতির ভাইরাস পাওয়া গিয়েছে। এটি অ্যাডিনোভাইরাসের একটিRead More →

হাতে আর ক’দিন, রামমন্দিরের নতুন ছবি প্রকাশ করল ট্রাস্ট

রামমন্দিরের নতুন আরও কিছু ছবি প্রকাশ্যে এল। রবিবার নির্মীয়মাণ রামমন্দিরের ছবি প্রকাশ করল ‘শ্রীরাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্ট’। রামমন্দিরের নির্মাণস্থলের চারটি ছবি তারা প্রকাশ করেছে। তাতে নির্মাণ কাজের একেবারে শেষ মুহূর্তকে তুলে ধরা হয়েছে। ট্রাস্টের বক্তব্য, রাম জন্মভূমি মন্দিরের সকালের ছবি। আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন হবে। উদ্বোধনRead More →

‘লক্ষ’পূরণের তর্ক নিয়েও নতুন রঙের ব্রিগেড দেখল কলকাতা, গীতাপাঠ শেষে ময়দানে মিশল রাজনীতিও

একের পিঠে পাঁচটা শূন্য বসালে লক্ষ হয়। তবে অভিধানে ‘লক্ষ’ শব্দের আরও একটি অর্থ ‘অসংখ্য’ বলা রয়েছে। ‘লক্ষ কণ্ঠে গীতাপাঠ’ কর্মসূচির আয়োজকরা সেটাই বলতে পারতেন। কারণ, অসংখ্যের সঙ্গে কিছু যোগ বা বিয়োগ করলে সংখ্যাটা অসংখ্যই থেকে যায়। কিন্তু দাবি করা হয়েছে রবিবার ব্রিগেড ময়দানে ১ লাখ ৩৭ হাজার মানুষ সমবেতRead More →

‘কোনও ভুল করিনি’, ক্রীড়ামন্ত্রকের বিরুদ্ধে আইনি পদক্ষেপের ভাবনা ব্রিজভূষণ-ঘনিষ্ঠ কর্তার

কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের নিলম্বনের (সাসপেনশন) বিরুদ্ধে আবেদন করতে চলেছে জাতীয় কুস্তি সংস্থার নবনির্বাচিত কমিটি। রবিবার বিকালে এ কথা জানিয়েছেন সদ্য নির্বাচিত সভাপতি সঞ্জয় সিংহ। তাঁর দাবি, কোনও ভুল করেননি তাঁরা। সেটাই বোঝানো হবে ক্রীড়ামন্ত্রককে। তাতেও নিলম্বন না তোলা হলে আইনি পথে যাওয়ার হুমকিও দিয়ে রেখেছেন তাঁরা। রবিবার সংবাদ সংস্থা পিটিআই জানায়,Read More →

কলকাতার উত্তর ও দক্ষিণ দুই আসনেই মঙ্গলে যাবেন শাহ, ধর্ম-সফরের মধ্যেই দফায় দফায় কৌশল-বৈঠক

নভেম্বর মাসের শেষ সপ্তাহে মধ্য কলকাতায় সমাবেশ করেছিলেন অমিত শাহ। এ বার ডিসেম্বরের শেষ সপ্তাহে উত্তর ও দক্ষিণ দুই কলকাতাতেই যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। শহরের দুই লোকসভা আসন ছুঁলেও কোনও রাজনৈতিক কর্মসূচি নেই প্রাক্তন বিজেপি সভাপতির। মঙ্গলবার সকালে উত্তর কলকাতার মহাত্মা গান্ধী রোডের গুরুদ্বার এবং দক্ষিণে কালীঘাট মন্দিরে পুজো দেওয়ার কথাRead More →

বড়দিনের আগেই রাজ্যের পাঁচ জেলায় বৃষ্টির পূর্বাভাস, মেঘলা আকাশ কলকাতায়, আর কী জানাল আলিপুর?

বিপরীত ঘূর্ণাবর্তের জের। শনিবার রাজ্যের পাঁচ জেলায় বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। আগামী দু’দিন কলকাতার আকাশও মেঘলা থাকবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে হাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার বিশেষ হেরফের ঘটবে না। শনিবার রাজ্যের যে পাঁচ জেলায় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে, সেগুলিRead More →