টি২০ বিশ্বকাপে রোহিতদের সব থেকে কঠিন প্রতিপক্ষ কারা? আলাদা আলাদা মত দুই বিশ্বজয়ীর

দু’জনেই ভারতের হয়ে দু’টি করে বিশ্বকাপ জিতেছেন। শুধু তাই নয়, বিশ্বকাপ জেতার ক্ষেত্রে দু’জনেরই বড় ভূমিকা ছিল। এক জন যুবরাজ সিংহ। অন্য জন গৌতম গম্ভীর। আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের সব থেকে কঠি প্রতিপক্ষ কারা হতে পারেন, সেই প্রশ্নে অবশ্য আলাদা আলাদা দলের নাম করলেন তাঁরা। একটি সাক্ষাৎকারে যুবরাজ ওRead More →

মন্ত্রী অরূপের সামনেই মন্ত্রী মনোজ টেনে সরিয়ে দিলেন পুর প্রশাসককে, বিতণ্ডা, হাওড়া কার্নিভ্যালে ধুন্ধুমার!

তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ‘দলীয় কোন্দল’ সরিয়ে হাওড়ার ডুমুরজলায় দ্রুত ‘ক্রিসমাস কার্নিভ্যাল’ চালু করার নির্দেশ দিয়েছিলেন। শুধু তাই নয়, ‘স্থানীয় স্তরে ঝগড়া’ নিয়েও তিনি বৃহস্পতিবার কড়া বার্তা দিয়েছেন দলীয় কর্মীদের। কিন্তু তার পরেও ডুমুরজলায় ‘দলীয় কোন্দল’ প্রকাশ্যে এল আবার। মন্ত্রী অরূপের সামনেই হাওড়া পুরসভার প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তীকে ধাক্কা দেওয়ারRead More →

কাতারের আদালতে জয় ভারতের, নৌসেনার আট প্রাক্তন আধিকারিকের মৃত্যুদণ্ডের সাজা রদ হল

চরবৃত্তির অপরাধে ভারতীয় নৌসেনার আট প্রাক্তন আধিকারিকের মৃত্যুদণ্ডের সাজা রদ করল কাতার। সে দেশের সংশ্লিষ্ট আদালত ভারত সরকারের আবেদনে সাড়া দিয়ে মৃত্যুদণ্ডের সাজা কমানোর কথা জানিয়েছে। এর আগে অক্টোবর মাসে নিম্ন আদালত ওই আট জন প্রাক্তন ভারতীয় নৌসেনা আধিকারিককে ইজ়রায়েলের হয়ে চরবৃত্তির দায়ে মৃত্যুদণ্ডের সাজা দিয়েছিল। সেই রায়ের বিরুদ্ধে উচ্চRead More →

সেঞ্চুরিয়নে ‘আইপিএল’! খুদে ভক্তের আরসিবি জার্সিতে সই বিরাট কোহলির

তাঁকে নিয়ে উন্মাদনার ছবি নতুন নয় ক্রিকেটে। সেই ঢেউ এ বার আছড়ে পড়ল সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কেও। বুধবার সকালে ম্যাচ শুরুর আগে বিরাট কোহলির কাছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জার্সি নিয়ে চলে আসে এক খুদে ভক্ত। তাকে নিরাশ করেননি প্রাক্তন ভারত অধিনায়ক। জার্সির উপরে তিনি সই করে দেন। সমাজমাধ্যমে সেই ভিডিয়ো নিমেষেRead More →

মোদীর সফরের আগেই অযোধ্যা পরিদর্শনে যোগী, বৃহস্পতিতে কী কী কর্মসূচি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর?

আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় রামমন্দির উদ্বোধন হতে চলেছে। গর্ভগৃহে ‘রামলালা বিরাজমান’-এর মূর্তি প্রতিষ্ঠার সেই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশেই থাকার কথা তাঁর। কিন্তু তার আগে শনিবার (৩০ ডিসেম্বর) উত্তরপ্রদেশের মন্দির নগরীতে যাচ্ছেন প্রধানমন্ত্রী মোদী। সেখানে অযোধ্যার নবনির্মিত বিমানবন্দর এবং রেলস্টেশনের (যা আদতে জংশন) উদ্বোধন করার পাশাপাশি শনিবার একটি জনসভাও করবেনRead More →

নিয়োগ ‘দুর্নীতি’র তদন্তে সকাল থেকেই কলকাতার একাধিক জায়গায় ইডির হানা, সঙ্গে কেন্দ্রীয় বাহিনী

নিয়োগ ‘দুর্নীতি’র তদন্তে বৃহস্পতিবার সকাল থেকেই শহরের একাধিক জায়গায় হানা দিল ইডি। ইডি সূত্রে জানা গিয়েছে, একাধিক দলে বিভক্ত হয়ে কলকাতার অন্তত ৯টি জায়গায় হানা দিয়েছেন তদন্তকারীরা। সঙ্গে রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরাও। বৃহস্পতিবার সকালে ডালহৌসি অঞ্চলের একটি অফিসে, বড়বাজারের একটি অফিসে এবং সল্টলেকের বেঙ্গল কেমিক্যালসে দেখা যায় ইডি আধিকারিকদের। ইডিরRead More →

শতরানে জবাব! সমাজমাধ্যম থেকে দূরে থেকেই অনবদ্য প্রত্যাবর্তন রাহুলের

সমাজমাধ্যমে যখন নির্বিচারে বাক্যবাণে বিদ্ধ হন, তখন কী একবারের জন্য মনে হয় না, তার একটা জুতসই জবাব দেওয়া একান্তই প্রয়োজনীয় হয়ে পড়ছে? বুধবার সেঞ্চুরিয়নে লড়াকু ১০১ রানের ইনিংস উপহার দেওয়া কে এল রাহুলের দিকে সাংবাদিক বৈঠকে এমনই প্রশ্ন উড়ে আসে। বাইশ গজে যে ভাবে ছয় হাঁকিয়ে তিনি টেস্টে অষ্টম শতরানেRead More →

শাহের কৌশলেই হাসিনার ‘বুথ লেভেল ম্যানেজমেন্ট’? ভোটার টানতে আড়াই লক্ষ আওয়ামী কর্মীকে প্রশিক্ষণ

নির্বাচনের আর দু’সপ্তাহও বাকি নেই। এই পরিস্থিতিতে বিরোধীদের ভোট বয়কটের প্রচার উপেক্ষা করে ভোটারদের বুথমুখী করাই বাংলাদেশের শাসকদল আওয়ামী লীগের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ। তবে বসে নেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল। ভোটারদের বুথে আনতে ইতিমধ্যেই অভিনব কৌশল নিয়েছে তারা। যা মনে করিয়ে দিচ্ছে, ২০১৪Read More →

Kultuli Death: মাছ চুরি রুখতে দেওয়া হয়েছিল বিদ্যুতবাহী তারের বেড়া, ভয়ংকর পরিণতি হল বৃদ্ধের

মাছ চুরি রুখতে ফিসারির চারদিকে দেওয়া হয়েছিল তারের বেড়া। সেই তারে চালিয়ে দেওয়া হতো বিদ্যুত্। তাতেই বিদ্যুতস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক বৃদ্ধের। মঙ্গলবার মর্মান্তিক ওই ঘটনা ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার কুলতলির পশ্চিম গাবতলা এলাকায়। মৃতের নাম অনিল সিং। পুলিস ও স্থানীয় সূত্রে খবর, পশ্চিম গাবতলার বাসিন্দা বীরেন হালদার চুরি আটকানোরRead More →

ঘূর্ণাবর্তের জেরে উধাও শীত, কনকনে ঠান্ডা কি আর ফিরবে? কী বলছে হাওয়া অফিস?

উৎসবের মরসুমে মাতোয়ারা বঙ্গবাসী। নতুন বছরকে স্বাগত জানাতে তৈরি সকলে। তবে চলতি বছর বিদায় জানাতে চললেও শীতের কোনও দেখা নেই রাজ্যে। আগামী কয়েক দিনেও তাপমাত্রা হেরফেরের কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বুধবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার তুলনায় ৪ ডিগ্রি সেলসিয়াস বেশি।Read More →