২ গোলে হার ভারতের, মেসির বিশ্বকাপ মঞ্চে নজর কেড়ে নিল সুনীলদের ফুটবল

অঘটনের স্বপ্ন কেউই দেখেননি। শনিবার এশিয়ান কাপের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে যে ভারত হারবে এটা নিয়ে অতি বড় ফুটবলপ্রেমীর মনেও সন্দেহ ছিল না। বরং কত গোলে হারবে তা নিয়ে অনেকে বাজি ধরেছিলেন। তবে শনিবার কাতারের দোহার আহমেদ বিন আলি স্টেডিয়ামে যে লড়াই দিল ইগর স্তিমাচের দল তা অনেক দিন মনেRead More →

সুনীলদের ম্যাচে নজির, খেলা পরিচালনা করলেন জাপানের মহিলা

এএফসি এশিয়ান কাপে নজির গড়লেন ইয়োশিমি ইয়ামাশিতা। প্রথম মহিলা হিসাবে এশিয়ান কাপের ম্যাচ খেলালেন জাপানের ইয়ামাশিতা। শনিবার ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ পরিচালনার দায়িত্বে ছিলেন তিনি। গত কাতার বিশ্বকাপে সুযোগ পাওয়া ছ’জন মহিলা রেফারির অন্যতম ছিলেন ইয়ামাশিতা। ইতিহাস তৈরি হল সুনীল ছেত্রীদের ম্যাচে। এশিয়ান কাপের ম্যাচ পরিচালনা করলেন এক জন মহিলা। বিশ্বের বিভিন্নRead More →

লালবাজার দায়িত্ব নেওয়ার পর তিন দিন ধরে অশান্ত ভাঙড়, শনিবার গুলিও চলল, অভিযুক্ত শাসকদল

কলকাতা পুলিশ ভাঙড় ডিভিশনের দায়িত্ব নেওয়ার পর থেকেই আবার পঞ্চায়েত ভোটের চেহারা নিয়েছে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়। বৃহস্পতিবার রাত পোলেরহাট থানা এলাকায় গন্ডগোলের পর শুক্রবার ভাঙড় থানার খড়গাছিতে গোলমাল হয়। তা নিয়ে বিতর্কের মধ্যেই শনিবার আবার ভাঙড় উত্তপ্ত হল তৃণমূল ও আইএসএফের সংঘর্ষকে কেন্দ্র করে। তাতে গুলি চালানোরও অভিযোগ উঠেছেRead More →

‘শাস্তি’ ঈশানের, বাদ ইংল্যান্ড সিরিজ়ের প্রথম দুই টেস্টে, নতুন উইকেটকিপার দলে, নেই শামিও

ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজ়ের দল ঘোষণা করল বিসিসিআই। রোহিত শর্মা, বিরাট কোহলি-সহ দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ় খেলা বেশির ভাগ ক্রিকেটারই সেই দলে রয়েছেন। তবে রাখা হল না ঈশান কিশনকে। ভারতীয় দলে নতুন উইকেটকিপার হিসেবে নেওয়া হয়েছে উত্তরপ্রদেশের ধ্রুব জুড়েলকে। ঘরোয়া ক্রিকেট খেলেই উঠে এসেছেন তিনি। নির্বাচকেরা আবার বার্তা দিয়েRead More →

সকালে ছেলে এসে বলল, বাবা ইডি এসেছে, আমি বললাম, বসতে বলো: ১৪ ঘণ্টা তল্লাশি শেষে সুজিত

পুর নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে শুক্রবার দিনভর শ্রীভূমিতে দমকল মন্ত্রী সুজিত বোসের বাড়িতে তল্লাশি চালিয়েছে ইডি। প্রায় ১৪ ঘণ্টা অভিযান শেষে কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা মন্ত্রীর বাড়ি থেকে বেরনোর পর নিজেও বাইরে বেরিয়ে আসেন সুজিত। অনুগামীদের হর্ষধ্বনির মধ্যে দিয়ে তিনি যান অনতিদূরে বিবেকানন্দের মূর্তিতে। সেখানে মাল্যদান করে ফিরে আসেন নিজের ক্লাব,Read More →

রবিবার সুপার কাপের ফাইনালে লড়াই রিয়াল-বার্সেলোনার, খেলা রোনাল্ডোর মাঠে

স্পেনীয় সুপার কাপের ফাইনালে উঠে গেল বার্সেলোনা। বৃহস্পতিবার রাতে সেমিফাইনালে ওসাসুনাকে ২-০ গোলে হারাল তারা। রবিবার তারা চিরশত্রু রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে ফাইনালে খেলবে। সেই ম্যাচ হবে সৌদি আরবের রিয়াধের আল-আওয়াল স্টেডিয়ামে। ঘটনাচক্রে, সেটিই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ক্লাব আল নাসেরের ঘরের মাঠ। রিয়াল আবার রোনাল্ডোরই প্রাক্তন ক্লাব। বার্সেলোনার হয়ে গোলদু’টি করেছেন রবার্টRead More →

ম্যাচের আগে সিডনির মাঠে নামল হেলিকপ্টার, বেরিয়ে এলেন ‘নায়ক’ ওয়ার্নার

ক্রিকেট মাঠের মধ্যে এসে নামল হেলিকপ্টার। তার মধ্যে থেকে বেরিয়ে এলেন টেস্ট এবং এক দিনের ক্রিকেট থেকে সদ্য অবসর নেওয়া ডেভিড ওয়ার্নার। অবসরের পর প্রথম বার ঘরোয়া ক্রিকেটে খেলতে নামলেন বাঁহাতি ব্যাটার। সিডনিতে তাই এই বিশেষ ব্যবস্থা করা হয়েছিল। হডিউড নায়কদের মতো মাঠে এলেন ৩৭ বছরের ব্যাটার। বিগ ব্যাশ লিগেRead More →

প্রথম দিনেই পড়ল ১৫ উইকেট, রঞ্জিতে উত্তরপ্রদেশের বিরুদ্ধে ৩৫ রানে এগিয়ে মনোজের বাংলা

উত্তরপ্রদেশের বিরুদ্ধে প্রথম দিনের শেষে ৩৫ রানে লিড নিল বাংলা। মনোজ তিওয়ারির দল ৬০ রানে শেষ করে দিয়েছিল বিপক্ষকে। ব্যাট করতে নেমে দিনের শেষে বাংলা তুলল ৯৫ রান। হারাল ৫ উইকেট। রঞ্জি ট্রফির দ্বিতীয় ম্যাচে কানপুরে এক দিনেই গেল ১৫ উইকেট। কুয়াশার কারণে শুক্রবার কানপুরে সঠিক সময়ে খেলা শুরু করাRead More →

সুজিত বসুর বাড়ি থেকে ছেলেকে নিয়ে বেরোল ইডি, এ বার তল্লাশি শুরু শ্রীভূমির উল্টো দিকের ফ্ল্যাটেও!

এখনও তল্লাশি চলছে। তার মাঝেই মন্ত্রী সুজিত বসুর বাড়ি থেকে তাঁর ছেলে সমুদ্র বসুকে নিয়ে বার হলেন ইডি আধিকারিকেরা। গেলেন শ্রীভূমি ক্লাবের উল্টো দিকের একটি ফ্ল্যাটে। স্থানীয়রা জানিয়েছেন, ওই ফ্ল্যাটে সুজিতের একটি দফতর রয়েছে। তিনি সেখানে মাঝেমধ্যে বসেন। তবে সুজিতের ছেলে সমুদ্র বসু জানিয়েছেন, একটা প্রক্রিয়া চলছে। তিনি সাহায্য করছেন।Read More →

ইয়েমেনে হানা আমেরিকা, ব্রিটেনের! ক্ষেপণাস্ত্রে গুঁড়িয়ে গেল বিদ্রোহী হুথিদের বেশ কিছু ডেরা

লোহিত সাগরে একের পর এক বাণিজ্যিক জাহাজের উপর হামলার ঘটনায় ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিকে ‘চূড়ান্ত হুঁশিয়ারি’ দিয়েছিল আমেরিকা। তার পরেও ইরান সমর্থিত শিয়া সশস্ত্র গোষ্ঠীটি ‘সংযত’ না হওয়ায় প্রত্যাঘাত করল পশ্চিমী দুনিয়া। সংবাদ সংস্থা রয়টার্স জানাচ্ছে, ইয়েমেনে হুথিদের বেশ কয়েকটি ঠিকানায় হামলা হয়েছে লোহিত সাগরে মোতায়েন আমেরিকার যুদ্ধজাহাজ থেকে। আমেরিকারRead More →