রাহুলের ‘যাত্রা’ শুরুর দিন ‘হাত’ছুট প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, বিজেপি শিবিরে যোগ মিলিন্দের

কংগ্রেস ছাড়ার কথা ঘোষণা করেছিলেন সকালে। দুপুরের মধ্যেই শিবসেনার একনাথ শিন্ডে গোষ্ঠীতে আনুষ্ঠানিক ভাবে যোগ দিলেন মিলিন্দ দেওরা। দলীয় গৈরিক পতাকা হাতে তুলে দিয়ে তাঁকে দলে স্বাগত জানান মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। ঘটনাচক্রে, রবিবারই মণিপুর থেকে ভারত জোড়ো ন্যায় যাত্রা শুরু করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এই প্রেক্ষাপটে মিলিন্দের দলবদলকেRead More →

আফগানিস্তানের বিরুদ্ধে ইতিহাস! টস করতে নেমেই রেকর্ড গড়লেন রোহিত

আফগানিস্তানের বিরুদ্ধে রবিবার টস করতে নেমেই রেকর্ড গড়ে ফেললেন রোহিত শর্মা। ১৫০তম টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামলেন তিনি। বিশ্বের কোনও ক্রিকেটের দেশের হয়ে এতগুলি ম্যাচ খেলেননি। প্রথম ক্রিকেটার হিসাবে দেশের হয়ে ১৫০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার রেকর্ড গড়লেন রোহিত। দেশের হয়ে সব থেকে বেশি টি-টোয়েন্টি ম্যাচ খেলার রেকর্ডের মালিক ছিলেন রোহিতই। রবিবারRead More →

ভারতকে সেনা প্রত্যাহার করতে বলল মলদ্বীপ, বেঁধে দিল সময়ও, নেপথ্যে কি রয়েছে সেই চিনেরই হাত?

চিন সফরের পরেই ভারতের বিরুদ্ধে সুর চড়ানোর ইঙ্গিত দিয়েছিলেন মলদ্বীপের প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জু। শনিবার কোনও দেশের নাম না করেই হুঁশিয়ারির সুরে জানিয়েছিলেন, কাউকে ধমকানোর ছাড়পত্র দেয়নি তার সরকার। তার পরের দিনই ভারতীয় সেনাকে দ্রুত মলদ্বীপ ছাড়তে বলল তাঁর সরকার। তবে এ বার শুধু কূটনৈতিক স্তরে আর্জি জানানোই নয়, রীতিমতো দু’মাসেরRead More →

‘নিজেদের ভুলেই হার অস্ট্রেলিয়ার কাছে’, রক্ষণের দায়িত্বজ্ঞানহীন ফুটবলে হতাশ স্তিমাচ

এএফসি এশিয়ান কাপের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হারে হতাশ ইগর স্তিমাচ। ভারতীয় দলের কোচের মতে, নিজেদের ভুলের ফুটবলের জন্যই হারতে হয়েছে। মূল্যহীন হয়ে গিয়েছে সুনীল ছেত্রীদের প্রথমার্ধের দুরন্ত লড়াই। অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলকে ভারত হারিয়ে দেবে, এতটা আশা কেউ করেননি। খেলা শুরুর আগে ফুটবলপ্রেমীদের আলোচনা ছিল হারের ব্যবধান নিয়ে। কিন্তুRead More →

ভারত ‘বৈরিতা’র জের? মলদ্বীপের গুরুত্বপূর্ণ ভোটে হেরে গেল মুইজ্জুর দল, জয়ী ভারতপন্থী নেতা

ভারতের সঙ্গে দ্বন্দ্বের আবহে মলদ্বীপের গুরুত্বপূর্ণ স্থানীয় নির্বাচনে পরাজিত হল প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জুর পিপল্‌স ন্যাশানাল কংগ্রেস (পিএনসি)। শনিবার রাজধানী মালের স্থানীয় নির্বাচনে তাঁর দলের প্রার্থীকে হারিয়ে দিয়েছেন ভারতঘেঁষা বিরোধী দলের নেতা। মালের মেয়র নির্বাচিত হয়েছেন অ্যাডাম আজ়িম। তিনি মলদ্বীপ ডেমোক্রেটিক পার্টির (এমডিপি) নেতা। ওই দলের প্রধান মলদ্বীপের প্রাক্তন প্রেসিডেন্ট ইব্রাহিমRead More →

শীতে জবুথবু কলকাতা, দক্ষিণে দুই জেলায় শৈত্যপ্রবাহের সতর্কতা! বৃষ্টি আগামী সপ্তাহে

কলকাতা-সহ সারা রাজ্যে হাড়কাঁপানো ঠান্ডা অনুভূত হচ্ছে। শীতে জবুথবু দশা জেলায় জেলায়। রবিবার দক্ষিণবঙ্গে শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। শৈত্যপ্রবাহ হতে পারে দু’টি জেলায়— পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৯ ডিগ্রি সেলসিয়াস। তা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম। শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রাRead More →

এ ভাবেও ক্যাচ ধরা যায়! ক্রিকেট বিশ্বে তাক লাগিয়ে দিলেন নিউজ়িল্যান্ডের দুই ক্রিকেটার

১৯৯১-৯২ বিশ্বকাপে জন্টি রোডসের একটি ক্যাচ দেখে চমকে গিয়েছিল ক্রিকেট বিশ্ব। তার পর ক্রিকেটপ্রেমীরা অসংখ্য দুর্দান্ত ক্যাচ দেখেছিলেন। তবে নিউ জ়িল্যান্ডের ট্রয় জনসন এবং নিক কেলি যৌথ প্রচেষ্টার ক্যাচ কার্যত বাক্‌রুদ্ধ করে দিয়েছে ক্রিকেট বিশ্বকে। শনিবার নিউ জ়িল্যান্ডের সুপার স্ম্যাশের ম্যাচে মুখোমুখি হয়েছিল ওয়েলিংটন এবং সেন্ট্রাল ডিস্ট্রিক্ট। নিউ জ়িল্যান্ডের তরুণRead More →

‘বিশ্বকাপে ভয়ঙ্কর পরিবেশ ছিল ভারত-পাকিস্তান ম্যাচে’, ৯১ দিন পরে আবার সরব ছাঁটাই হওয়া কোচ

গত বছর এক দিনের বিশ্বকাপে পাকিস্তান দলের টিম ডিরেক্টর ছিলেন তিনি। তাঁর অধীনেই আমদাবাদে ভারতের বিরুদ্ধে খেলেছিল পাকিস্তান। সে দিন পাকিস্তানের সপক্ষে কোনও সমর্থন না পাওয়া নিয়ে আগেই মুখ খুলেছিলেন মিকি আর্থার। সেই ম্যাচের ৯১ দিন পর আবার কথা বললেন তিনি। জানালেন, আমদাবাদে সেই ম্যাচের দিন কী ভয়ঙ্কর পরিবেশের মধ্যেRead More →

প্লুটোর সূর্য কি পৃথিবীর চাঁদের চেয়েও ম্লান? কতটা আলো পৌঁছয় দূরের বামন গ্রহে?

৫৯০ কোটি কিলোমিটার— সূর্য থেকে প্লুটোর দূরত্ব মেপে এই পরিসংখ্যানই পেয়েছেন বিজ্ঞানীরা। পৃথিবী থেকে ৭৫০ কোটি কিলোমিটার দূরে রয়েছে সৌরজগতের এই বামন গ্রহ। এক সময় প্লুটোকে সূর্যের গ্রহদের দলেই রাখা হত। বলা হত, সূর্যের ন’টি গ্রহ রয়েছে। তবে পরে গবেষণা করে দেখা যায়, প্লুটো কোনও গ্রহ নয়। গ্রহের সব বৈশিষ্ট্যRead More →

অধিকৃত কাশ্মীর সফরে পাকিস্তানে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত! তীব্র আপত্তি জানাল ভারত

সম্প্রতি পাকিস্তান অধিকৃত কাশ্মীর সফরে গিয়েছিলেন সে দেশে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত। এ বার তা নিয়ে নিজেদের ‘তীব্র আপত্তি’র কথা জানাল ভারত। শনিবার ভারতের বিদেশ মন্ত্রকের তরফে একটি বিবৃতি দিয়ে বলা হয়েছে, দেশের সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতায় ‘হস্তক্ষেপ’ করাকে ‘আপত্তিজনক’ বলে মনে করা হচ্ছে। বিবৃতিতে এ-ও বলা হয়েছে যে, ভারতের বিদেশRead More →