বিকেলে ইডির দুয়ারে হঠাৎ এল ‘নিখোঁজ’ শাহজাহানের বার্তা, কী বলে পাঠালেন, শুনলই না কেন্দ্রীয় সংস্থা!

বুধবার তাঁর সশরীরে ইডি দফতরে হাজিরা দেওয়ার কথা ছিল। সময় পেরিয়ে গেলেও তাঁর দেখা মেলেনি। এমনকি, ইডির নির্ধারিত সময়ের মধ্যে সন্দেশখালির তৃণমূল নেতা শাহজাহান শেখের কোনও প্রতিনিধিকেও দেখা যায়নি ইডি দফতরে। দুপুরের দিকে শাহজাহানের আইনজীবী ইডি দফতরে গেলেন। তাঁর সঙ্গে ছিল শাহজাহানের চিঠিও। সূত্রের খবর, ইডি সেই চিঠি জমা নেয়নি।Read More →

ইডির সমন এড়িয়ে যাচ্ছেন কেন? দিল্লির আদালত এ বার জবাব চেয়ে তলব করল কেজরীওয়ালকে

বার বার কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর সমন এড়ানোর কারণ জানাতে এ বার আম আদমি পার্টি (আপ)-র প্রধান তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়ালকে তলব করল আদালত। আগামী ১৭ ফেব্রুয়ারি কেজরীকে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে হাজির হয়ে এ বিষয়ে জবাবদিহি করার নির্দেশ দিয়েছেন বিচারক দিব্যা মলহোত্র। দিল্লির আবগারি দুর্নীতি সংক্রান্ত মামলায়Read More →

ব্রিটিশ-তাঁবেদারি করেছে কংগ্রেস, নেহরু ছিলেন সংরক্ষণ বিরোধী, পাল্টা আক্রমণ শানালেন মোদী

স্বাধীনতা সংগ্রামে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-এর ‘নেতিবাচক’ ভূমিকা নিয়ে সংসদের উচ্চকক্ষে বিজেপিকে খোঁচা দিয়েছিল কংগ্রেস। গত কয়েক বছরে বিভিন্ন রাজ্যে দলিতদের উপর আক্রমণের ঘটনা এবং সম্প্রতি ইডির হাতে আদিবাসী নেতা তথা ঝাড়খণ্ডের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের গ্রেফতারি নিয়ে কংগ্রেস বলেছিল, মোদী সরকার আদিবাসী এবং অনগ্রসর শ্রেণির বিরোধী। বুধবার রাজ্যসভায়Read More →

সাংসদ দেব কি তাঁর ভোটে না দাঁড়ানোর ‘বিদায়বাণী’ লিখেই ফেললেন! সংসদ থেকে ইঙ্গিতপূর্ণ ছবি পোস্ট

ঘাটালের তৃণমূল সাংসদ তথা অভিনেতা দীপক অধিকারী (দেব) কি আর লোকসভা ভোটে দাঁড়াবেন না? গত কয়েক দিন ধরেই সেই গুঞ্জন চলছিল। তার মধ্যে বুধবার লোকসভায় তাঁর বসার আসনের ছবি ইনস্টা স্টোরিতে পোস্ট করে ইঙ্গিতপূর্ণ কথা লিখলেন দেব। ছবিতে দেখা যাচ্ছে, লোকসভায় বসার আসনের সামনে এলইডি স্ক্রিন। তাতে তাঁর নাম লেখা।Read More →

মানুষের মতোই বাঘেও গরু মেরে খায়, বাঘেরও সাজা হোক, দাবি গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রীর!

গরুর মাংস খাওয়ার জন্য মানুষের সাজা হলে বাঘের কেন হবে না? মঙ্গলবার গোয়া বিধানসভায় এই প্রশ্ন তুললেন সে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা এনসিপি বিধায়ক চার্চিল অ্যালেমাও। সম্প্রতি গোয়ার মহাদয়ী অভয়ারণ্যে এক বাঘিনি এবং তার তিন শাবককে খুন করেছিল স্থানীয় পাঁচ ব্যক্তি। বিজেপি শাসিত গোয়ায় জাতীয় পশুর প্রাণসংশয়ের এই ঘটনা নিয়েRead More →

আরও দুই থেকে তিন ডিগ্রি কমবে তাপমাত্রা, শীত কি আবার ফিরবে? কী বলছে হাওয়া অফিস?

আর সপ্তাহখানেক পরেই সরস্বতী পুজো। বসন্ত দোরগোড়ায়। গত কয়েক দিন থেকে রাজ্যে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী। মাঘ মাস শেষ হতে না হতেই যে শীত বিদায় নিয়েছে তা মনে করেছিলেন অনেকেই। তবে পাকাপাকি ভাবেই কি বসন্তের আগমন ঘটল? আলিপুর আবহাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, আরও দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমারRead More →

আইপিএলের আগে সৌরভেরা কোচছাড়া, দিল্লির হেডস্যর পেলেন নতুন চাকরি, কোথায় যোগ দিচ্ছেন?

গত বছর থেকে আমেরিকায় শুরু হয়েছে মেজর লিগ ক্রিকেট (এমএলসি)। এ বছর তা আরও বড় করে আয়োজন করার চেষ্টা চলছে। সেই লিগেরই ওয়াশিংটন ফ্রিডম দলের কোচ হিসাবে যোগ দিতে চলেছেন রিকি পন্টিং। তিনি আইপিএলে দিল্লি ক্যাপিটালস দলের কোচ। সৌরভ গঙ্গোপাধ্যায় সেই দলের মেন্টর। আইপিএল এবং এমএলসি, দু’টি জায়গাতেই দেখা যাবেRead More →

ভারত ‘জিআই’ তকমা পেতেই নড়েচড়ে বসল বাংলাদেশ! টাঙ্গাইলের স্বত্ব নিয়ে লড়াই দুই প্রতিবেশীর

রূপসী বাংলার শাড়ি কার— তা নিয়ে দর কষাকষি ভারত এবং বাংলাদেশের। আরও খোলসা করলে বাংলা এবং বাংলাদেশের মধ্যে। ঐতিহ্যবাহী টাঙ্গাইল শাড়ির ‘জিআই’ তকমার জন্য জেনিভায় ওয়র্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজ়েশন (উইপো)-এর কাছে আবেদন করে সম্প্রতি তা পেয়েছে ভারত। ঢাকার দাবি, ভারত তথা বাংলা নয়, টাঙ্গাইল শাড়ি তাদের পণ্য। কারণ, টাঙ্গাইলের ভৌগোলিকRead More →

সাত দিন ধরে ধর্ষণ, গায়ে গরম ডাল ঢেলে অত্যাচার! দিল্লিতে নির্যাতনের শিকার দার্জিলিঙের তরুণী

ফোনের মাধ্যমে যোগাযোগ হয়েছিল তরুণ-তরুণীর। তার পর তিন থেকে চার মাসের বন্ধুত্ব। বন্ধুর উপর ভরসা করেই একসঙ্গে ভাড়াবাড়িতে থাকতে শুরু করেন তরুণী। ‘অচেনা’ বন্ধুকে ভরসা করাই কাল হল তাঁর। সাত দিন ধরে ধর্ষণের শিকার হন তিনি। শুধু তা-ই নয়, তাঁর শরীরে গরম ডাল ঢেলে নির্যাতন করা হয় বলেও অভিযোগ। দক্ষিণRead More →

ছুটির লোভে প্রথম শ্রেণির ছাত্রের মাথা থেঁতলে খুন? পুরুলিয়ায় আটক আবাসিক স্কুলের অষ্টম শ্রেণির পড়ুয়া

স্কুলে ছুটি পাওয়ার লোভে আবাসিক প্রথম শ্রেণির এক ছাত্রের মাথা পাথর দিয়ে থেঁতলে খুন করার অভিযোগে আটক হল ওই স্কুলেরই অষ্টম শ্রেণির এক পড়ুয়া। ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার মানবাজার থানার জবলার ঘাসতোড়িয়া সারদা শিশু মন্দির আবাসিক স্কুলে। অভিযুক্তকে আটক করে হোমে পাঠানো হয়েছে। কারও কাছে সে শুনেছিল, স্কুলে কারও মৃত্যু হলেRead More →