স্পিনারদের উত্থানের নেপথ্যে বেন স্টোকসকে কৃতিত্ব দিচ্ছেন লেগ স্পিনার রেহান আহমেদ

ভারত-ইংল্যান্ড সিরিজ় শুরুর আগে ভারতীয় স্পিন আক্রমণকেই বেশি গুরুত্ব দেওয়া হচ্ছিল। অভিজ্ঞতা ও দক্ষতায় অনেক এগিয়ে ছিলেন ভারতীয় স্পিনাররা। উল্টো দিকে, ইংল্যান্ড দলে জ্যাক লিচ ছাড়া কোনও অভিজ্ঞ স্পিনার ছিল না। বাঁ-হাতি স্পিনার টম হার্টলি এবং অফস্পিনার শোয়েব বশিরের অভিষেক হয়েছে চলতি সিরিজ়ে। লেগ স্পিনার রেহান আহমেদও বেশি ম্যাচ খেলেননি।Read More →

জবরদখল উচ্ছেদ ঘিরে উত্তরাখণ্ডের হলদোয়ানি রণক্ষেত্র! হত চার, আহত আড়াইশো, জারি কারফিউ

সরকারি জমি থেকে বেআইনি জবরদখলকারীদের উৎখাত করার অভিযান চালাতে গিয়ে সশস্ত্র হামলার মুখে পড়ল পুলিশ। উত্তরাখণ্ডের হলদোয়ানিতে বৃহস্পতিবারের ওই ঘটনায় অন্তত চার জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা আড়াইশোর বেশি। পুলিশের দাবি, আদালতের নির্দেশে হলদোয়ানির বনভুলপুরা এলাকায় সরকারি জমিতে অবৈধ নির্মাণ ভাঙতে গেলে দুষ্কৃতীরা পরিকল্পনা মাফিক হামলা চালায়। হামলা হয় নিকটবর্তীRead More →

আবার ফুলেফেঁপে উঠছে গৌতম আদানির কোষাগার! সম্পত্তির পরিমাণ টপকাল ১০ হাজার কোটি ডলারের গণ্ডি

মোট সম্পত্তির নিরিখে আবার ১০ হাজার কোটি ডলারের গণ্ডি টপকে ফেললেন ভারতীয় শিল্পপতি গৌতম আদানি। ‘ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স’ অনুযায়ী, আদানি বর্তমানে ১০ হাজার ১০০ কোটি ডলারের মালিক। বিশ্বের সেরা ধনকুবেরদের তালিকায় দশ নম্বরে। অন্য দিকে, আদানি গোষ্ঠীর মালিকানাধীন সংস্থা আদানি এন্টারপ্রাইজ়ের শেয়ার দর টানা আট দিন ধরে বেড়েই চলেছে। গতRead More →

সিভিক ভলান্টিয়ারদের জন্য জোড়া সুখবর বাজেটে, ভাতা বৃদ্ধির সঙ্গে পুলিশে চাকরির সুযোগও বাড়ছে

রাজ্য বিধানসভা বাজেটে সিভিক ভলান্টিয়ারদের জন্য বৃহস্পতিবার গুরুত্বপূর্ণ ঘোষণা। সিভিক ভলান্টিয়ারদের ভাতা বাড়ল ১০০০ টাকা। এর জন্য ১৮০ কোটি টাকা বরাদ্দ করা হবে রাজ্য সরকারের তরফে। পাশাপাশি, এখন থেকে রাজ্য পুলিশের ২০ শতাংশ চাকরি সংরক্ষিত থাকবে সিভিক ভলান্টিয়ারদের জন্য, যা এত দিন ১০ শতাংশ ছিল। ঘোষণা করলেন অর্থ দফতরের স্বাধীনRead More →

অসুস্থ ইস্টবেঙ্গলের নতুন বিদেশি ফুটবলার ভিক্টর ভাসকুয়েস, নামতে পারলেন না অনুশীলনে

নিউ টাউনের সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের উৎকর্ষ কেন্দ্রের বাইরে বুধবার বিকেলে তাঁর জন্যই অপেক্ষা করে ছিলেন ইস্টবেঙ্গল সমর্থকরা। কোচ কার্লেস কুয়াদ্রাতের সঙ্গে ক্লেটন সিলভা, হোসে আন্তোনিয়ো পারদো, সৌভিক চক্রবর্তীরা অনুশীলন করতে এলেও দেখা নেই লাল-হলুদের নতুন বিদেশি ভিক্টর ভাসকুয়েসের। সোমবার ভোররাতে কলকাতায় পৌঁছনোর চব্বিশ ঘণ্টার মধ্যেই অনুশীলনে নেমে পড়েছিলেন লিয়োনেল মেসিরRead More →

টি২০ বিশ্বকাপের আগে চাপে অস্ট্রেলিয়া, দলের একের পর এক ক্রিকেটার বাড়াচ্ছেন উদ্বেগ

কোভিডে আক্রান্ত ক্রিকেটারই নেতৃত্ব দেবেন দলকে। এমনটাই জানিয়ে দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। যে ভাবে দলের একের পর এক ক্রিকেটার করোনা আক্রান্ত হচ্ছেন তাতে সমস্যায় রয়েছে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল। চলতি বছরই টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে এমন হতে থাকলে সমস্যা আরও বাড়বে তাদের। সম্প্রতি করোনা আক্রান্ত হয়েছেন মিচেল মার্শ। ওয়েস্টRead More →

বিশ্বরেকর্ড করেও ‘ক্ষোভ’ বুমরার, নজির গড়েই কাদের নিশানা করলেন ভারতীয় পেসার?

‘ক্ষোভ’ কমছে না যশপ্রীত বুমরার। বুধবার আইসিসির টেস্ট বোলারদের ক্রমতালিকায় শীর্ষে উঠেছেন তিনি। ইতিহাস গড়েছেন বুমরা। তিনিই একমাত্র বোলার যিনি কোনও না কোনও সময় ক্রিকেটের তিনটে ফরম্যাটেই শীর্ষস্থান দখল করেছেন। কিন্তু তার পরেও কি রেগে রয়েছেন বুমরা? নইলে কেন এমন কথা বললেন তিনি? টেস্ট ক্রমতালিকায় শীর্ষে ওঠার পরে নিজের ইনস্টাগ্রামRead More →

সংসদ ছেড়ে ফিরতেই হবে সুকান্ত, দিলীপদের, এক সন্ধ্যার জন্য কলকাতায় রাজ্যের সাংসদ, চার মন্ত্রীও

লোকসভার বাজেট অধিবেশন শেষ হওয়ার কথা ছিল শুক্রবার। কিন্তু এখন ঠিক হয়েছে, শনিবার ছুটির দিন হলেও চলবে অধিবেশন। দ্বিতীয় নরেন্দ্র মোদী সরকারের শেষ অধিবেশনে একের পর এক বিল পাশ হচ্ছে। বুধবারও অনেক রাত পর্যন্ত চলেছে লোকসভা। বৃহস্পতিবারও চলবে। তবে বাংলার আট সাংসদকে বৃহস্পতিবার বিকেলের মধ্যেই কলকাতায় ফিরে আসতে হবে। সন্ধ্যায়Read More →

লোকসভার আগে মোদী দক্ষিণমুখী, দক্ষিণের রাজ্যগুলি ‘পাল্টা’ দিল্লি দরবারে, বুধে কর্নাটক, বৃহস্পতিতে কেরল

উত্তর ভারতের দুগ্ধবলয়ের উপর ভিত্তি করেই ২০১৪ সালে ‘দিল্লিবাড়ি’ দখল করেছিল বিজেপি। ২০১৯ সালের লোকসভা ভোটে পূর্ব এবং উত্তর-পূর্ব ভারত ভরিয়ে দিয়েছিল পদ্মশিবিরের ঝুলি। যার জোরে একাই ৩০০ পার করেছিল বিজেপি। কিন্তু এই ১০ বছরে বিন্ধ্য পর্বতের ওপারে অর্থাৎ দক্ষিণ ভারতে সে ভাবে শক্ত জমি তৈরি করতে পারেনি পদ্মশিবির। যা-ওRead More →

জয়ললিতার দল ভেঙে দিল বিজেপি, লোকসভা ভোটের আগে তামিলনাড়ুতে একঝাঁক নেতা পদ্ম-শিবিরে

লোকসভা ভোটে লক্ষ্য ‘মিশন ৪০০’। তাই দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে বিশেষ নজর দিচ্ছেন নরেন্দ্র মোদী-অমিত শাহেরা। দাক্ষিণাত্যের বৃহত্তম রাজ্য তামিলনাড়ুতে দ্রুত সংগঠন বাড়াতে এ বার দল ভাঙানোর কৌশল নিতে চলেছে বিজেপি। সোমবার সে রাজ্যের প্রধান বিরোধী দল এডিএমকের একঝাঁক নেতাকে যোগদান করিয়ে সেই বার্তাই দেওয়া হল। বুধবার দুই কেন্দ্রীয় মন্ত্রী, রাজীবRead More →