‘বাবা, ক্ষমা কোরো’, দেরিতে পৌঁছনোয় পরীক্ষা দিতে না পেরে চরম পদক্ষেপ একাদশের ছাত্রের

পরীক্ষাকেন্দ্রে দেরিতে পৌঁছেছিল একাদশ শ্রেণির ছাত্র। তাই পরীক্ষা দিতে দেওয়া হয়নি। ভেঙে পড়ে আত্মহত্যা করল কিশোর। তার আগে বাবাকে চিঠি লিখে ক্ষমাপ্রার্থনা করল সে। তেলঙ্গানার আদিলাবাদের ঘটনা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহতের নাম তেকুম শিব কুমার। বৃহস্পতিবার দুপুরে সাতনালা বাঁধ থেকে ছাত্রের দেহ উদ্ধার হয়েছে। বাঁধের কাছে উঁচু জায়গায় মিলেছেRead More →

ডোপ করার অভিযোগ, চার বছরের জন্য নির্বাসিত বিশ্বকাপজয়ী ফুটবলার

নির্বাসিত পল পোগবা। ইটালির সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, চার বছরের জন্য নির্বাসিত করা হয়েছে তাঁকে। ইটালির ক্লাব জুভেন্টাসের হয়ে খেলেন পোগবা। ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জিতেছিলেন ২০১৮ সালে। ডোপ করার অভিযোগে শাস্তি পেলেন তিনি। গত বছর সেপ্টেম্বরে পোগবাকে নির্বাসিত করেছিল ইটালির অ্যান্টি-ডোপিং ট্রাইবুন্যাল। টেস্টোস্টেরন নামে এক নিষিদ্ধ ওষুধ নেওয়ার জন্য নির্বাসিতRead More →

তৃতীয় ত্রৈমাসিকে জিডিপি বৃদ্ধির হার ৮.৪ শতাংশ, ‘পূর্বাভাস’ সংশোধন করল জাতীয় পরিসংখ্যান দফতর

আর্থিক বৃদ্ধির হারে ক্রমশ উন্নতি করছে ভারত। জাতীয় পরিসংখ্যান দফতরের (এনএসও) তরফে বৃহস্পতিবার যে তথ্য প্রকাশ করা হয়েছে, তাতে দেখা গিয়েছে, ২০২৩-’২৪ অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিক অর্থাৎ অক্টোবর-ডিসেম্বর মাসে ভারতের জিডিপি বৃদ্ধির হার ছিল ৮.৪ শতাংশ। ২০২২-’২৩ অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে এই হার ছিল মাত্র ৮.৪ শতাংশ। চলতি অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিক অর্থাৎRead More →

নিরাপদের এফআইআরে তারিখ ভুল কবুল করলেন এডিজি সুপ্রতিম, অনিচ্ছাকৃত বলে জানালেন, তথ্য দেবেন

প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দারের জামিনের মামলায় মঙ্গলবার কলকাতা হাই কোর্টে ‘ভর্ৎসিত’ হতে হয়েছিল সন্দেশখালি থানার পুলিশকে। অভিযোগ দায়েরের আগের দিন কী ভাবে এফআইআর করা হল, তা নিয়ে প্রশ্ন তুলেছিল আদালত। বুধবার সাংবাদিক বৈঠক করে সেই তারিখ ভুলের কথা স্বীকার করে নিলেন এডিজি (দক্ষিণবঙ্গ) সুপ্রতিম সরকার। পাশাপাশি, ‘অনিচ্ছাকৃত’ ত্রুটির কথাRead More →

ম্যাচের সেরার মুখে এক জনেরই নাম, কাকে সব কৃতিত্ব দিচ্ছেন ভারতের ‘নতুন ধোনি’

কেরিয়ারের শুরুর দিকে দলগত সাফল্যের সময় তিনিই ছিলেন দলের কোচ। আবার জাতীয় দলের হয়ে কেরিয়ারের শুরুতে ব্যক্তিগত সাফল্যের সময়ও তিনিই দলের কোচ। তাই অন্য কারও নাম মাথায় আসছে না ধ্রুব জুরেলের। রাঁচীতে চতুর্থ টেস্টে ম্যাচের সেরা হওয়ার পরে একমাত্র রাহুল দ্রাবিড়ের কথাই ভাবছেন তিনি। কেরিয়ারের দ্বিতীয় টেস্টেই ম্যাচের সেরার পুরস্কারRead More →

৮ নয়, মোদী বারাসতে সভা করতে আসছেন ৬ মার্চেই, সভার তারিখ ভুল লিখেছিল আনন্দবাজার অনলাইন

এক সপ্তাহে তিন বার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন বাংলায়। ১ মার্চ তাঁর সভা হুগলির আরামবাগে। পরের দিনেই মোদী সভা করবেন নদিয়ার কৃষ্ণনগরে। এর পরে মহিলা সম্মেলন করতে মোদী ফের রাজ্যে আসবেন ৬ মার্চ। সভা হবে উত্তর ২৪ পরগনার বারাসতে। এমন খবরই গত ২৩ ফেব্রুয়ারি প্রকাশ করেছিল আনন্দবাজার অনলাইন। কিন্তু পরেRead More →

বেপরোয়া গতির পিকআপ ভ্যান উল্টে মৃত্যু ৮ মহিলা- সহ ১৪ জনের, মধ্যপ্রদেশে আহত আরও ২১ জন

বেপরোয়া গতির পিকআপ ভ্যান উল্টে মৃত্যু হল অন্তত ১৪ জনের। মৃতদের মধ্যে ৮ জন মহিলা। দুর্ঘটনায় আহত হয়েছেন ২১ জন। আহতদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের দিন্দোরিতে। সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, রাত দেড়টা নাগাদ দিন্দোরির বাদঝাড় ঘাটের কাছে বেপরোয়া গতির পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো যায়। আহতদেরRead More →

গায়ে সাদা পোশাক, পায়ে সাদা স্নিকার্স, ৫৫ দিন পর প্রকাশ্যে শাহজাহান, ১০ দিনের পুলিশি হেফাজত

১০ দিনের পুলিশ হেফাজতে থাকবেন শাহজাহান। বসিরহাট মহকুমা আদালতে শাহজাহানকে ১৪ দিনের জন্য নিজেদের হেফাজতে চায় পুলিশ। আদালত তাঁকে ১০ দিনের জন্য পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেয়। ধবধবে সাদা পোশাক, পায়ে স্নিকার্স পরিহিত শাহজাহান অবশ্য সাংবাদিকদের সামনে একটি কথাও বলেননি। ৫৬ দিনের মাথায় আবার প্রকাশ্যে শাহজাহান শেখ। গ্রেফতারির পর তাঁকেRead More →

অ্যালকেমিস্ট মামলায় ইডি ডাকল তৃণমূলের কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাসকে, চিঠি দিয়ে সময় চাইলেন রাজ্যের মন্ত্রী

মুকুল রায়ের পর অ্যালকেমিস্ট মামলায় এ বার রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসকে তলব করল ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, ওই মামলায় প্রায় ১৯০০ কোটি টাকা আর্থিক তছরুপের অভিযোগ উঠেছিল। তৃণমূলের কোষাধ্যক্ষ হিসাবেই অরূপকে তলব করা হয়েছে। মন্ত্রী সময় চেয়েছেন। তাঁর আবেদন বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলেই ইডির একটি সূত্রেরRead More →

২ ক্রিকেটার: ধর্মশালায় টেস্ট খেললেই বোর্ডের চুক্তিতে চলে আসবেন, কোন নিয়মে ঢুকবেন তাঁরা?

ধর্মশালায় ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্টে খেললেই আরও দুই ক্রিকেটার চলে আসবেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কেন্দ্রীয় চুক্তিতে। যদিও দেশের হয়ে খেললেই ভারতীয় ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পাওয়া যায় না। রয়েছে নির্দিষ্ট নিয়ম। বিসিসিআইয়ের নিয়ম অনুযায়ী, নির্দিষ্ট সময়ের মধ্যে দেশের হয়ে ৩টি টেস্ট অথবা ৮টি এক দিনের ম্যাচ অথবা ১০টিRead More →