৫০ মিনিটের মধ্যে দু’বার বন্ধ হয়ে গিয়েছিল হৃদ্‌যন্ত্র! চিকিৎসকদের জন্য নতুন জীবন পেলেন রোগী

দু’বার কার্ডিয়্যাক অ্যারেস্ট হয়েছিল। বাঁচার কোনও রকম আশা ছিল না। যে কোনও সময়ে বিপদ আসতে পারে তাই পরিবারকেও তৈরি থাকতে বলেছিলেন চিকিৎসকেরা। কিন্তু চিকিৎসকেরা আশঙ্কায় জল ঢেলে এমন সঙ্কটময় পরিস্থিতি কাটিয়ে নতুন জীবন পেলেন বেন উইলসন। একটি প্রতিবেদনে বলা হয়েছে, ৩১ বছর বয়সি ওই তরুণের দু’বার কার্ডিয়্যাক অ্যারেস্ট হয়। ওষুধ,Read More →

ভাড়া বকেয়া, বালুরঘাটের ডাকঘরে তালা ঝোলালেন বাড়ির মালিক, দিনভর বন্ধ ডাকপরিষেবা, ভোগান্তি

চুক্তিপত্র অনুযায়ী বাড়ি ভাড়া দেওয়ার মেয়াদ পেরিয়ে গিয়েছে। বার দুয়েক অফিস সরিয়ে নিয়ে যাওয়ার জন্য আবেদন করেছেন বাড়িওয়ালা। কিন্তু অভিযোগ, সরকারি ডাকঘর তাতে কর্নপাত করেনি। শেষে বালুরঘাট হিলি মোড় এলাকার নারায়ণপুর সাব পোস্ট অফিসে তালা ঝুলিয়ে দিলেন বাড়ির মালিক। যার জেরে শুক্রবার দিনভর বন্ধ রইল ডাকঘর। শুক্রবার পোস্ট অফিসে তালাRead More →

মোদীর সঙ্গে কী নিয়ে কথা? প্রোটোকল মানতেই সাক্ষাৎ জানিয়ে মমতা বললেন, ‘রাজনীতি কম, গল্প বেশি’

প্রোটোকল মানতেই যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে রাজভবনে দেখা করতে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তা আগেই লিখেছিল আনন্দবাজার অনলাইন। শুক্রবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর রাজভবন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী মমতা সে কথাই জানালেন। শুক্রবার আরামবাগে সভা করে বিকেলে কলকাতায় রাজভবনে পৌঁছন প্রধানমন্ত্রী মোদী। এর পরেই রাজভবনে মোদীর সঙ্গে দেখা করতেRead More →

বাংলাদেশের ঢাকায় বহুতলে আগুন লেগে মৃত অন্তত ৪৩, আহত বহু, অনেকের অবস্থা আশঙ্কাজনক

বাংলাদেশের ঢাকায় একটি বহুতলে আগুন লেগে অন্তত ৪৩ জনের মৃত্যু হয়েছে। আহত অন্তত ৪০ জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ এবং শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। সেখানেই তাঁদের চিকিৎসা চলছে। ঢাকার দমকল বিভাগের আধিকারিক জানিয়েছেন, বৃহস্পতিবারRead More →

শনি থেকে শিয়ালদহে বহু ট্রেন বাতিল, আপ-ডাউনে টানা চার দিন ভোগান্তির আশঙ্কা, কী বলছে রেল?

শিয়ালদহ শাখায় বহু ট্রেন বাতিল করা হয়েছে। এর ফলে টানা চার দিন যাত্রীদের ভোগান্তির আশঙ্কা করা হচ্ছে। বৃহস্পতিবার বিজ্ঞপ্তি জারি করে ট্রেন বাতিলের কথা জানিয়েছে পূর্ব রেল। রেলের তরফে জানানো হয়েছে, আগামী ১ মার্চ থেকে ৪ মার্চ পর্যন্ত দমদম স্টেশনে নন-ইন্টারলকিংয়ের কাজ চলবে। এই সময়ের মধ্যে ট্রেন পরিষেবা আংশিক ব্যাহতRead More →

প্রথম প্রার্থী তালিকা নিয়ে গভীর রাত পর্যন্ত বৈঠকে বিজেপি, মোদী এলেন রাত ১১টা নাগাদ

লোকসভা নির্বাচনের প্রথম প্রার্থী তালিকা চূড়ান্ত করার প্রশ্নে গভীর রাত পর্যন্ত আলোচনা চলল বিজেপির সদর দফতরে। প্রাথমিক ভাবে আজ গোটা কুড়ি রাজ্যের প্রাথমিক প্রার্থী তালিকায় সবুজ সঙ্কেত দেয় বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটি। সূত্রের মতে, আগামী ১০ মার্চের মধ্যে প্রায় সাড়ে তিনশো আসনে প্রার্থী ঘোষণার কাজ সেরে ফেলতে চান বিজেপি নেতৃত্ব।Read More →

মলদ্বীপের উপকণ্ঠে নতুন নৌ ঘাঁটি বানাবে ভারত, সাগরে নজর রাখতে এ বার লক্ষদ্বীপে যাচ্ছে ‘জটায়ু’

ভারত মহাসাগরে নজরদারি আরও জোরদার করতে চাইছে নয়াদিল্লি।‌ সেই ভাবনা থেকে লক্ষদ্বীপে নতুন নৌ ঘাঁটি তৈরির তোড়জোড় শুরু হয়েছে। সেখানে পাঠানো হচ্ছে রণতরী ‘জটায়ু’। এই জাহাজটি থেকে মলদ্বীপ সংলগ্ন সাগরে নজর রাখা হবে। সরকারি সূত্র উল্লেখ করে ইন্ডিয়া টুডে দাবি করেছে, আগামী সপ্তাহের মধ্যেই লক্ষদ্বীপে পৌঁছে যাবে ‘জটায়ু’। লক্ষদ্বীপের মিনিকয়Read More →

ঘরোয়া ক্রিকেট নিয়ে ‘বিদ্রোহী’ ঋদ্ধিমান, মুখ খুললেন বোর্ডের নির্দেশের বিরোধিতা করে

কার্যত ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) বিরুদ্ধে মুখ খুললেন ঋদ্ধিমান সাহা। কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের ঘরোয়া ক্রিকেট খেলার নির্দেশ দিয়েছে বিসিসিআই। বোর্ডের এই সিদ্ধান্তের সঙ্গে সহমত নন উইকেটরক্ষ-ব্যাটার। তাঁর বক্তব্য, কাউকে ঘরোয়া ক্রিকেট খেলতে বাধ্য করা উচিত নয়। দুই ‘অবাধ্য’ ক্রিকেটার শ্রেয়স আয়ার এবং ঈশান কিশনকে কেন্দ্রীয় চুক্তি থেকে ছেঁটে ফেলেছেRead More →

সাইকেল চালানোর সময় ট্যাক্সির ধাক্কায় মৃত্যু ‘ইন্টেল ইন্ডিয়া’র প্রাক্তন প্রধান অবতার সাইনির

নভি মুম্বইয়ের পাম বিচ রোডে সাইকেল চালানোর সময় গাড়ির ধাক্কায় মৃত্যু হল ‘ইন্টেল ইন্ডিয়া’র প্রাক্তন প্রধান তথা পেন্টিয়াম প্রসেসরের নির্মাতা অবতার সাইনির (৬৮)। পুলিশ সূত্রে খবর, বুধবার ভোর ৫টা ৫০ নাগাদ নেরুলের পাম বিচ রোডে কয়েক জনের সঙ্গে সাইকেল চালাচ্ছিলেন সাইনি। তাঁর সঙ্গীদের দাবি, সেই সময় পিছন থেকে একটি ট্যাক্সিRead More →

মোদীর বিনামূল্যে বিদ্যুৎ যোজনা অনুমোদন পেল মন্ত্রিসভার, কারা পাবেন সুবিধা? কী ভাবে আবেদন?

দেশের এক কোটি বাড়িতে প্রতি মাসে ৩০০ ইউনিট করে বিদ্যুৎ বিনামূল্যে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিনামূল্যে বিদ্যুতের ওই প্রকল্প ‘পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা’ বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন পেল। নতুন প্রকল্পের নিয়ম অনুযায়ী বাড়ির ছাদে সৌর প্যানেল লাগানোর জন্য কেন্দ্রের তরফে ভর্তুকি হিসাবে কিছু অর্থ দেওয়া হবে দেশেরRead More →